BIWTA Barisal City

BIWTA Barisal City

Share

Public Service

05/06/2026

BIWTA Barisal লন্সঘাট 🚢।

05/06/2026

ভায়া ঘাট হিসেবে ধূলিয়া যেসব লঞ্চগুলো ঘাট করে তাদের সকলের #কেবিন বুকিং নাম্বার। BIWTA Barisal City

05/06/2026

ভোলাজেলার সকল লঞ্চের যোগাযোগ নম্বর BIWTA Barisal City #ভোলা

05/06/2026

প্রেস বিজ্ঞপ্তি:
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী/

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ৫/৬/২৬:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। এ সময় তিনি দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত তৎপরতা ও পূর্বপ্রস্তুতির কারণেই কোনো প্রাণহানি ঘটেনি বলে জানান।

শুক্রবার (৫ জুন) দুপুরে দুর্ঘটনাকবলিত দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন কালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে দাঁড়িয়ে থাকা ফেরির ঢালায় আঘাত করে এবং ঢালা ভেঙে নদীতে পড়ে যায়। আমরা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটা জেলা ও পুলিশ প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে। তবে স্বাভাবিকভাবে আমাদের নজরে এখন পর্যন্ত কিছু পড়েনি।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকের বড় এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ উনি সরাসরি বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার পর আবার বাসে ওঠার নির্দেশনা দিয়েছেন। মানুষকে বাস থেকে নামানো খুব কষ্টকর ব্যাপার। বাসে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ, শিশু বাচ্চা থাকে। তারপরও আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি। আজকের ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমরা বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে ওঠানোর চেষ্টা করেছি, যেটি দেশের ইতিহাসে ছিল না।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। যেজন্য আমরা একটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। গাড়ির চালক ও হেলপার সুস্থ হলে জানা যাবে গাড়ির কোনো সমস্যা ছিল কি-না, চালকের কোনো সমস্যা ছিল কি-না বা গাড়ির ফিটনেসের কোনো সমস্যা ছিল কি-না। সে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।’

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়,
বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

05/06/2026

শেরেবাংলা মেডিকেল হাসপাতাল বরিশাল।
#শেরেবাংলা #মেডিকেল #হাসপাতাল

05/06/2026

( জরুরি) বিজ্ঞপ্তি :+ মূল বার্তা :
১. "নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"

২. "বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কতৃক দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। "

স্বাক্ষরিত /-
কাজী আরিফ বিল্লাহ
পাবলিক রিলেশন অফিসার
নৌপরিবহন মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয় ঢাকা

Photos from BIWTA's post 03/06/2026

BIWTA Barisal City

Photos from BIWTA Barisal City's post 02/06/2026

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ-র নুতন চেয়ারম্যান মো: মুহিদুল ইসলাম স্যারকে অভিনন্দন 🌹🌹

01/06/2026

ঝালকাঠি থেকে ছেড়ে আসা লঞ্চ বরিশাল কীর্তনখোলা নদীতে 🚢।

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Barishal
Barisal