03/06/2026
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজাসহ ১জন আটক।
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟎𝟑 𝐉𝐮𝐧𝐞, 𝟐𝟎𝟐𝟔]
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজাসহ ১জন পুরুষ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
০৩ জুন ২০২৬ তারিখ ১৩:১৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ আবু জাফর খান ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ বাচ্চু তালুকদার এর বাড়ির উঠান হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী ১। হেলাল (৩৮), পিতা-আব্দুর রব-কে ২১০ (দুইশত দশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী: ১। হেলাল (৩৮), পিতা-আব্দুর রব, সাং- পক্ষিয়া ০৮নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলাদ্ধয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
03/06/2026
ভোলা জেলা পুলিশ লাইন্সে মাসিক ‘কিট প্যারেড’ অনুষ্ঠিত
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟎𝟑 𝐉𝐮𝐧𝐞, 𝟐𝟎𝟐𝟔]
আজ বুধবার সকাল ০৮:৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে নিয়মিত মাসিক ‘কিট প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আহসানুজ্জামান, পিপিএম।
প্যারেড পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান করা এবং ভোলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
কিট প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আরআই, পুলিশ লাইন্স, জনাব মোহাম্মদ আবু নোমান। এছাড়া প্যারেডে জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
31/05/2026
ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟑𝟏 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟔]
আজ ৩১ মে, ২০২৬ খ্রি. ভোলা জেলার ঐতিহ্যবাহী ও অন্যতম ব্যস্ত ইলিশা লঞ্চঘাট সরেজমিনে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভোলার সুযোগ্য জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামসহ নৌপরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।
পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী লঞ্চঘাটের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত যাত্রীসাধারণের নির্বিঘ্নে যাতায়াত এবং ঘাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তা পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।
ভোলা জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সর্বদা তৎপর ও নিয়োজিত রয়েছে।
30/05/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟑𝟎 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟔]
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি মহোদয় ভোলা জেলায় তাঁর সরকারি সফর শেষে আজ সকাল ১০:০০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ ৩০ মে সকালে সফর শেষে বিদায়ের প্রাক্কালে সার্কিট হাউজে মাননীয় স্পীকার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে 'হাউজ গার্ড সালাম' প্রদান করা হয়। এ সময় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়, জেলা প্রশাসক ডা. শামীম রহমান মহোদয়সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান।
ভোলা জেলা পুলিশ জেলার শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।
29/05/2026
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟐𝟗 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟔]
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির তথ্যঃ ১। মোঃ মোবারক হোসেন, পিতা- শাজাহান, ঠিকানা: সাং-দ. কুড়ালিয়া (৪নং ওয়ার্ড), থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
28/05/2026
"পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা পুলিশ, ভোলার উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত"
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟐𝟖 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟔]
পবিত্র ঈদ-উল-আজহার মহিমান্বিত ও আনন্দঘন পরিবেশ জেলা পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সকল ইউনিটে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায়, অদ্য ২৮ মে, ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) জেলা পুলিশ লাইন্স মেসে এক উৎসবমুখর পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
আয়োজিত প্রীতিভোজে অংশ নিয়ে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ এবং সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশ লাইন্স মেসের পাশাপাশি একযোগে ভোলা জেলার সকল থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রসহ জেলা পুলিশের আওতাধীন প্রতিটি ইউনিটে যথাযথ মর্যাদায় এবং আনন্দঘন পরিবেশে এই প্রীতিভোজের আয়োজন সম্পন্ন করা হয়।
28/05/2026
পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
পুলিশ সুপার মহোদয় ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ী, সোনালী ব্যাংক গার্ড-সহ বিভিন্ন স্থানে কর্তব্যরত পুলিশ ফোর্সের সাথে সরাসরি সাক্ষাৎ করেন।
এ সময় তিনি ফোর্সের খোঁজখবর নেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
28/05/2026
"উৎসবমুখর পরিবেশে ভোলা জেলা পুলিশ লাইন্স মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত"
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟐𝟖 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟔]
অদ্য ২৮ মে, ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। সকাল ০৭:৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন ভোলা জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।
সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উক্ত জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন ভোলা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের জামাতে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। নামাজে উপস্থিত সকল সদস্যের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি সবার সাথে কোলাকুলি করেন।
এছাড়াও ভোলা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উক্ত জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন।
27/05/2026
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟐𝟕 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟔]
অদ্য ২৭ মে, ২০২৬ খ্রিঃ বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ মাসের সাজা এবং ১,০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ০১ মাসের কারাদণ্ড) প্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির তথ্যঃ
১। মোঃ নজরুল ইসলাম, পিতা- মোঃ ইউনুস, থানা-বোরহানউদ্দিন জেলা- ভোলা।
27/05/2026
পবিত্র ঈদুল আযহার ত্যাগ ও শান্তির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।