28/03/2026
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড-এর মা আজ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলা শাখার পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
26/03/2026
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মৃতির প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলা শাখার শ্রদ্ধা নিবেদন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নিপু, অর্থ সম্পাদক ফারজানা পায়েল, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম, সাংগঠনিক উপ কমিটির সদস্য জান্নাত আরা রিয়া, তৈয়বুর রহমান শুভ সহ নেতৃবৃন্দ।
11/03/2026
প্রতিবাদ লিপি
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকায় একটি গারো আদিবাসী পরিবারকে বন্দুকের নলের মুখে বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বনশিল্প উন্নয়ন সংস্থা তথা বশিউক (রাবার উন্নয়ন কর্তৃপক্ষ)-এর এই অমানবিক উচ্ছেদ অভিযান আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
মধুপুরের গজারী বন উজাড় করে স্থাপিত রাবার বাগানের বিপুল পরিমাণ জমি আজ স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ দরিদ্র ও প্রান্তিক গারো পরিবারের ওপর জোরপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা অত্যন্ত নিন্দনীয় এবং বৈষম্যমূলক। এ ধরনের ঘটনা মধুপুর অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিনের অবিচার ও ভূমি দখলের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে, আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, বসতভিটা ও জীবন-জীবিকার অধিকার একটি মৌলিক মানবাধিকার। এই অধিকার উপেক্ষা করে কোনো ধরনের জবরদস্তিমূলক উচ্ছেদ গ্রহণযোগ্য নয়।
আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলার পক্ষ থেকে দাবি জানাই। অবিলম্বে—
১. উচ্ছেদকৃত গারো পরিবারটির পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. উচ্ছেদ অভিযানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৩. মধুপুর অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৪. প্রভাবশালীদের দখলে থাকা রাবার বাগানের জমি উদ্ধার করে প্রকৃত অধিকারীদের অধিকার নিশ্চিত করতে হবে।
আমরা আদিবাসী জনগোষ্ঠীর ওপর অন্যায় উচ্ছেদ, দমন-পীড়ন ও ভূমি দখলের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে এবং ন্যায্য অধিকারের সংগ্রামে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
08/03/2026
৮ মার্চ — আন্তর্জাতিক নারী দিবস
আমরা বিশ্বাস করি, একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হলে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র—সব জায়গায় নারীর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সব ধরনের নারী নির্যাতন, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ। সমতা ও ন্যায়ের সমাজ গড়ার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ।
আন্তর্জাতিক নারী দিবসে সকল সংগ্রামী নারীকে জানাই শ্রদ্ধা ও সংহতি।
07/03/2026
আজ ৭ই মার্চ ২০২৬ (শনিবার) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলাকালে ওটি সহকারী নাজমুল কর্তৃক এক শিশুরোগীকে চড় মেরে তার চোখ ও মুখমণ্ডলে আঘাত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলা।
চিকিৎসা প্রতিষ্ঠানে একজন শিশুর ওপর এ ধরনের অমানবিক আচরণ স্পষ্টতই শিশু নির্যাতনের শামিল এবং মানবিকতা ও পেশাগত নীতির পরিপন্থী। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ওটি সহকারী নাজমুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো শিশুকে এ ধরনের নির্যাতনের শিকার হতে না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
01/03/2026
দেশব্যাপি চলমান খুন, ধর্ষণ ও রাহাজানির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার বিক্ষোভ সমাবেশ পালিত।
একের পর এক নারী ও শিশু ধর্ষণ, খুন, সন্ত্রাস বন্ধ এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সাকবুল ইসলাম শাফিন বলেন, ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম মেনে নেয়া হবে না।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী জননেতা দেওয়ান আবদুর রশিদ নিলু, তিনি বলেন আমাদের আর পেছনে হাঁটার সুযোগ নেই, বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা মানুষের জান মালের নিরাপত্তা। তাই সরকারের কাছে দাবী অপরাধীদের দ্রুত দৃষ্টান্ত মূল সাজা নিশ্চিত করা।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নিপুণ বলেন নারীর মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারের, আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সদস্য সাকিনুল ইসলাম ইশান।
ছাত্র ফেডারেশন বরিশাল জেলার অর্থ সম্পাদক ফারজানা পায়েলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সতঃস্ফুর্ত নারীদের উপস্থিতি ছিল নজর কারা।
আমাদের বিশ্বাস বাংলাদেশে ধর্ষকের কোনো ঠাই হবে না। দ্রুতই আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলবে।
28/02/2026
সারাদেশে সংঘটিত ধর্ষণের বিচারের দাবিতে আগামীকাল বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার বিক্ষোভ সমাবেশ।
20/02/2026
অমর একুশের চেতনাকে বুকে ধারণ করে ২১-এর প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলার নেতৃবৃন্দ।
20/02/2026
২১ ❝তোমার বুকে গাঁথা আছে
মুক্তির ইতিহাস ❞
19/02/2026
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা