Islami Andolan Bangladesh Barisal City

Islami Andolan Bangladesh Barisal City

Share

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর অফিসিয়াল ফেসবুক পেইজ।

28/05/2026
28/05/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা
"ঈদ মোবারক"

27/05/2026

শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানী করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানী করা, উৎসর্গ করা বা ত্যাগ করা।

আমাদের জীবন যাপনের ক্ষেত্রে মহান আল্লাহ-র ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানী দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার স্বার্থকতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আজ ২৭ মে, বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন। তিনি বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানী দিচ্ছেন তারা গরীব এবং কোরবানী দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোন গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর প্রশাসন বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ সকলের কোরবানীকে কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা ও কামনা করছি।

Photos from Islami Andolan Bangladesh Barisal City's post 19/05/2026

সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো:আখতারুজ্জামান খান স্যারের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান, বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সভাপতি মুহাম্মাদ আল-আমীন,সহ-সভাপতি মুহাম্মাদ ইসমাইল,সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় স্যার কে সংগঠনের প্রকাশনা ও বই উপহার দেয়া হয়।

Photos from Islami Andolan Bangladesh Barisal City's post 06/05/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার মাসিক মিটিং ৫ মে ২০৬ইং রোজ মঙ্গলবার, বাদ মাগরিব নগর কার্যালয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, সঞ্চালনা করেন নগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের।

উক্ত মাসিক মিটিং-এ কেন্দ্রীয় সার্কুলারের আলোকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপস্থিত ছিলেন নগর আমেলার দায়িত্বশীলবৃন্দ।

Photos from Islami Andolan Bangladesh Barisal City's post 02/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত।

01/05/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে-
শ্রমিক সমাবেশে শায়খে চরমোনাই

Photos from Islami Andolan Bangladesh Barisal City's post 01/05/2026

ফিরে দেখা: ১ মে ২০১১

মুক্তাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অবস্থান কর্মসূচিতে ন্যাক্কারজনক পুলিশি হামলা—টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, এবং দুই শতাধিক নেতাকর্মীকে আটকের চিত্র।

29/04/2026

সফল হোক

Photos from Islami Andolan Bangladesh Barisal City's post 17/04/2026

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল সময় টিভির বরিশাল অফিসে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খেকে চরমোনাই এর পক্ষে
ব্যুরো চিপ জনাব অপূর্ব অপু কে ফুলের শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মুফতি নাসির উদ্দিন নাইস প্রচার সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান হাফেজ রিয়াজুল ইসলাম।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Mujahid Complex, Chandmari
Barishal
8200