জেলা প্রশাসন বরিশাল

জেলা প্রশাসন বরিশাল

Share

ধান-নদী-খাল,
এই তিনে বরিশাল।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 04/04/2026

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, স্থিতিশীল ও ভোক্তাবান্ধব রাখার লক্ষ্যে বরিশাল জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন জ্বালানি তেলের পাম্প ও ডিপোসমূহে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। উক্ত পরিদর্শন কার্যক্রমে দীনেশ সরকার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বরিশাল এবং সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপস্থিত থেকে সার্বিকভাবে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তিনি পাম্পসমূহে তেলের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, সরকার নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিতকরণ এবং পরিমাপে সঠিকতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, ভোক্তা স্বার্থ সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

ডিপো পরিদর্শনের সময় তিনি জ্বালানি তেলের মজুত, সংরক্ষণ ব্যবস্থাপনা, নিরাপত্তা মানদণ্ড এবং অগ্নি-নির্বাপণ প্রস্তুতি পর্যালোচনা করেন। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপদ সংরক্ষণ ও নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 04/04/2026

ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বরিশাল জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন মাঠপর্যায়ে অভিযান পরিচালনা ও তদারকি করেন।

অভিযান চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে তিনি এডিস মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত জমে থাকা পানির উৎসসমূহ দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও নির্দেশনা প্রদান করেন যে, নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ নিশ্চিত করতে হবে।

উক্ত কার্যক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 01/04/2026

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ঢাকা (যাত্রাবাড়ী)–মাওয়া–ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী (এন-৮) মহাসড়কের উভয় পার্শ্বে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কপথকে সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশাল জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সড়ক বিভাগ, বরিশাল; সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 30/03/2026

সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল জনাব মোঃ খায়রুল আলম সুমন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, নথিপত্র সংরক্ষণ এবং অফিসের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে জনসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার নির্দেশনা প্রদান করেন।
উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, রেকর্ড সংরক্ষণসহ ভূমি সেবা কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও মতামত গ্রহণ করে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অপরদিকে, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার গুণগত মান পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে তিনি নিয়মিত পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসক মহোদয় উল্লিখিত সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে জনগণমুখী ও কার্যকর সেবা প্রদানে আরও সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 30/03/2026

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব মো: খায়রুল আলম সুমন। উক্ত সভায় ০৭ এপ্রিল হতে ১৩ এপ্রিল, ২০২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা, সচেতনতা কার্যক্রম, মনিটরিং জোরদার এবং আইন প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 29/03/2026

বরিশাল জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে ফিলিং স্টেশনগুলোতে তদারকি জোরদার করা হয়েছে।
এই মনিটরিংয়ের আওতায় জ্বালানি তেলের মজুত, বিক্রয়মূল্য, পরিমাপে সঠিকতা এবং ভোক্তাদের সাথে আচরণ যাচাই করা হচ্ছে। কোনো অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা পরিমাপে কারচুপি শনাক্ত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশন ও ডিপোতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখা হয়েছে, যাতে সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 29/03/2026

ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন-এর সার্বিক দিকনির্দেশনায় অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার ও সক্রিয় রাখা হয়েছে। যাত্রীসেবার মান নিশ্চিতকরণে অতিরিক্ত ভাড়া আদায়, ট্রাফিক আইন লঙ্ঘন এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া, জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ, বাস টার্মিনাল এবং লঞ্চ টার্মিনালসমূহে নিয়মিত তদারকি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 28/03/2026

ঈদযাত্রা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব মো: খায়রুল আলম সুমন এর নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম সক্রিয় রাখা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, ট্রাফিক আইন লঙ্ঘন ও যাত্রী হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও টার্মিনালে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ 🇧🇩

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের। দিবসটির সূচনালগ্নে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলার শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, ত্রিশ গোডাউন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম এঁর কবর জিয়ারত ও দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ০৮:০০ টায় বরিশাল বেলস পার্কে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের কার্যক্রম শুরু হয়। এসময় মান্যবর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন কুচকাওয়াজে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। তাঁদের সাথে সম্মানিত ডিআইজি বরিশাল রেঞ্জ, পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কুচকাওয়াজে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী দলসমূহকে শুভেচ্ছা স্মারক এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে বেলা ১১:০০ টায় শিল্পকলা একাডেমিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার, বরিশালসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বরিশাল কেন্দ্রীয় কারাগার ও শিশু পরিবার পরিদর্শন করেন। বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ এবং গর্বের আবহে জাতির এই মহান ঐতিহ্যবাহী দিনের সমাপ্তি ঘটে।

মহান স্বাধীনতা দিবসে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও চিরন্তন কৃতজ্ঞতা। 🇧🇩

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 31/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বরিশাল জেলার হিজলা উপজেলায় আজ ৩১ জানুয়ারি শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার হিজলা এর আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে ১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল জনাব ফারজানা ইসলাম, জেলা নির্বাচন অফিসার বরিশাল মোঃ রোকুনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হিজলা জনাব মোঃ ইলিয়াস সিকদার। প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কথা বলেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 29/01/2026

মেহেন্দিগঞ্জ উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার মেহেন্দিগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল জনাব ফারজানা ইসলাম, জেলা নির্বাচন অফিসার বরিশাল মোঃ রোকুনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ জনাব মো: রিয়াজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কথা বলেন।

Photos from জেলা প্রশাসন বরিশাল's post 26/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল; জনাব মোঃ ফরিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল, বরিশাল এবং জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল। প্রশিক্ষণ কর্মশালাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, আগৈলঝাড়া, বরিশাল কর্তৃক আয়োজিত কর্মশালায় নির্বাচন পরিচালনায় আইনানুগ পদ্ধতি, দায়িত্ব-কর্তব্য ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Barishal