20/05/2026
ব্রিটিশ কোম্পানির নির্মম শোষণকে বয়কট করে চা শ্রমিক জনগোষ্ঠীর বীরত্বপূর্ণ মুল্লুক চল আন্দোলনের ১০৫ তম বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের ধামাই ও সোনারূপা চা বাগানে শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদন৷
উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সিলেট নগর সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক আয়শা আক্তার, সাংগঠনিক সম্পাদক আবীর খান, ধামাই চা বাগান এর সদস্য সচিব বলরাম রিকমুন, সোনারূপা চা বাগান এর আহ্বায়ক বিপুল কর্মকার প্রমুখ৷
চা শ্রমিক দিবস উপলক্ষে শিক্ষা-ভূমি-মজুরীর দাবি নিয়ে আগামী ২৪ মে ছাত্র-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে৷ শিক্ষা-ভূমি-মজুরির লড়াই চলবে✊
15/05/2026
আমরা বুলেট খেয়ে মরতে পারি কিন্তু না খেয়ে মরবো না!
-চারু মজুমদার
13/05/2026
হামে চার শতাধিক শিশুর মৃত্যু ও ৫০ হাজারেরও বেশি শিশু আক্রান্তের ঘটনায় দায়ীদের তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত এবং পরিস্থিতি উত্তরণে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণ কর।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে জানান, গোটা দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব আজ জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে এবং চার শতাধিক শিশুর মৃত্যুর খবর সমগ্র দেশকে বিচলিত করে তুলেছে। স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচিতে গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার ফলেই পরিস্থিতি আজ ভয়াবহ রূপ ধারণ করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন,ইউনিসেফ থেকে টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে উন্মুক্ত টেন্ডার আহ্বান করে টিকা আমদানিতে বিলম্ব করা হয়। ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্যসংস্থা পূর্ব থেকেই সম্ভাব্য বিপর্যয়ের ব্যাপারে সতর্কতা জারি করলেও তৎকালীন অদক্ষ স্বাস্থ্য উপদেষ্টা তা উপেক্ষা করেন এবং টিকা আমদানিতে বিলম্ব, পরিকল্পনার ঘাটতি এবং সমন্বয়হীনতার কারণে একটি প্রতিরোধযোগ্য রোগ আজ মহামারির রূপ নিয়েছে। এর চরম মূল্য দিতে হচ্ছে দেশের নিরীহ শিশুদের।
সবশেষে নেতৃবৃন্দ বলেন, এই পরিস্থিতির দায় কোনভাবেই অভিযুক্তরা এড়িয়ে যেতে পারে না। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ তদন্ত সাপেক্ষে দোষী সকলের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে বর্তমান সরকারকে শিশুদের জীবন রক্ষায় দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বার্তাপ্রেরক,
আব্দুর রহমান
সদস্য, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
বরিশাল বিশ্ববিদ্যালয়।
০১৭৩২-৭৯০৮১৬
10/05/2026
কিছুদিন পর পর ছাত্র রাজনীতি বন্ধের যে বয়ান তৈরি করা হয় তাকে নিছক "নিরাপদ ক্যাম্পাস" তৈরির দাবি হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে বিরাজনীতিকরণের একটি সুপরিকল্পিত এজেন্ডা। ক্যাম্পাসে ভয়, সহিংসতা এবং দখলদারিত্বের যে সংস্কৃতি আমরা দেখি, তা ছাত্র রাজনীতির দোষে হয় না। বরং ক্ষমতা কাঠামোর একক আধিপত্যের ফল হিসেবে প্রতিফলিত হয়। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করে রাজনীতি বন্ধ করার অর্থ হলো...শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নিয়ে তাদের রাষ্ট্র ও প্রশাসনের দাসে পরিণত করা। যারা ভাবছেন রাজনীতি বন্ধ হলেই ক্যাম্পাস ফুলের বাগান হয়ে যাবে, তারা আসলে অনিচ্ছাকৃতভাবে কোনো না কোনো শক্তির হাত শক্ত করছেন, যারা চায় না এইখানে কোনো সচেতন রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠুক। শাসকশ্রেণি সবসময়ই চায় ছাত্ররা কেবল পাঠ্যবইয়ে নিমগ্ন থাকুক, যাতে তারা বাইরের শোষণ-লুণ্ঠন নিয়ে প্রশ্ন তোলার সময় না পায়। আমাদের লড়াইটা হওয়া উচিত ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয় বরং রাজনীতির নামে চলা দুর্বৃত্তায়ন ও অগণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে। "নিরাপদ ক্যাম্পাস" এর দাবিই যদি মুখ্য হয় তাহলে গণতান্ত্রিক স্পেস এবং ভয়হীন পরিবেশ নিশ্চিত করাই হোক আসল সংগ্রাম।
ভূমিকা সরকার,
সংগঠক,
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল,
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা
08/05/2026
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী❤️
30/04/2026
"মে দিবস দিচ্ছে ডাক
ভাঙতে শিকল তোলো আওয়াজ "
28/04/2026
মে দিবস স্মরণে
"অনেক সূর্য পৃথিবীতে উঠবে। অনেক সূর্য অস্ত যাবে। কিন্তু শ্রমিক আন্দোলনের ইতিহাসে চির অম্লান, চির ভাস্কর হয়ে থাকবে পার্সসন্সদের নাম। চির জাগরুক হয়ে থাকবে বিশ্বের শ্রমিক জনতার মনের মণিকোঠায়।”
- অ্যালবার্ট পারসন্স
মে আন্দোলনের শহীদ, ১৮৮৬ সালের শিকাগো শহরের হেমার্কেটের ঘটনায় ফার্সির দন্ডপ্রাপ্ত শহীদ ও আমেরিকান বিপ্লবী।