Friends Club

Friends Club

Share

About friends club: https://sites.google.com/view/friendsclubbd/home একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান

02/06/2026
31/05/2026

যখনই আপনি ঘর থেকে বের হবেন, তখন ১১, ২১ অথবা ১০০ বার
"ইয়া ওয়াহহাব" (يَا وَهَّابُ) জিকির করুন।

অর্থ:
"হে মহাদানকারী! হে অশেষ অনুগ্রহের মালিক!"
আল্লাহ তাআলার এই পবিত্র নামের মাধ্যমে তাঁর কাছে কল্যাণ, বরকত, হালাল রিযিক এবং সহজতার জন্য প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর অফুরন্ত দান ও রহমত দ্বারা ধন্য করুন।

আমীন। 🤲

28/05/2026

ঈদ শুধু আনন্দের নয়, ভাগাভাগি করে নেওয়ারও নাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে এমন কিছু মধ্যবিত্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কুরবানীর গোশত ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যারা একসময় নিজেরাই কুরবানী আদায় করতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর তা করতে পারেন না।
আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যারা নীরবে কষ্ট বহন করেন। অভাব থাকলেও কারো কাছে চাইতে পারেন না, নিজেদের আত্মসম্মান ধরে রেখে জীবনযুদ্ধ চালিয়ে যান। সমাজের সেই সম্মানিত, আত্মমর্যাদাশীল মানুষগুলোর মুখে ঈদের হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস আমাদের এই আয়োজন। ❤️
এই ঈদে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আমরা পাশে থাকতে চাই, যেন ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে যায়।
বিশেষ দোয়া ও কৃতজ্ঞতা 🤲
যারা এই মানবিক আয়োজনে অর্থ, শ্রম, সময় ও সহযোগিতার মাধ্যমে পাশে ছিলেন, মহান আল্লাহ তায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন, রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ নসীব করুন।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমীন। 🤍
📍 ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ
#ফ্রেন্ডস_ক্লাব_বাংলাদেশ #কুরবানীর_গোশত ার #মানবিক_উদ্যোগ #মানবতার_পাশে

28/05/2026

🐄🩸 **কোরবানি মানে শুধু পশু জবাই করে গোশত ভাগ করা নয়— দায়িত্বও পালন করা।**

কোরবানির পর রক্ত, বর্জ্য ও ময়লা যেখানে সেখানে ফেলে রাখা আমাদের দায়িত্বশীলতার পরিচয় নয়।

পরিচ্ছন্ন পরিবেশও আমাদের সামাজিক দায়িত্ব।
আসুন—

✔ রক্ত দ্রুত পরিষ্কার করি
✔ বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি
✔ প্রয়োজনে মাটিতে গর্ত করে পুঁতে ফেলি
✔ নিজের এলাকা পরিচ্ছন্ন রাখি

🌿 **কোরবানি হোক তাকওয়ার, পরিচ্ছন্নতা হোক দায়িত্বের।**

— Friends Club Bangladesh

27/05/2026

🌙 ঈদ মোবারক 🌙

ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ✨

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।
ঈদ বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ। 🤍

🕌 জাগুয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদ
📍 কালিজিরা বাজার, বরিশাল

পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হইবে
🕢 সকাল ৭:৩০ মিনিটে।

সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

— Friends Club Bangladesh

27/05/2026

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই সাথে ৬ শিশুর মৃ/*ত্যুর ঘটনা ঘটেছে। এসির গ্যাস লিকেজ থেকে এই দূর্ঘটনা।

27/05/2026

শুভ জন্মদিন প্রিয় Ti Tarikul Islam Khan 💚
যুগ্ন সাধারন সম্পাদক ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ।

23/05/2026

শেয়ার করে ওয়ালে রেখে দিন!

দেশে যা চলতেছে নিজের সন্তানকে নিরাপদে রাখুন।
পরিবারের বাইরে কারো হাতে সন্তানকে ছেড়ে দিবেন না। বিশেষ করে মেয়ে বাবুদের প্রতি এক্সট্রা কেয়ার নিন।

জনস্বার্থে - ফ্রেন্ডস ক্লাব

18/05/2026

একটি শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া... ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উত্তর জাগুয়া নিবাসী আমাদের সবার পরিচিত মুখ জনাব লুৎফর রহমান সাহেবের ছেলে জনাব রুবায়েত ইফতেখার বাপ্পি আর আমাদের মাঝে নেই। ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি এবং গভীর শোক কাটিয়ে ওঠার ধৈর্য ও তৌফিক দান করুন- আমিন।

📌 বি: দ্র: মরহুমের জানাযার আজ বাদ এশা কালিজিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের অনুষ্ঠিত হবে।

12/05/2026

স্মৃতির পাতায় ফিরে দেখা…
১০ বছর আগের “৩০ গোডাউন”

আজকের আধুনিকতার ছোঁয়ার আগেও এই নদীর পাড় ছিল অসংখ্য গল্প, স্মৃতি আর মানুষের প্রাণচাঞ্চল্যে ভরা।

সময়ের সাথে বদলেছে অনেক কিছু, কিন্তু “৩০ গোডাউন” এর সেই পুরোনো সৌন্দর্য আর আবেগ আজও হৃদয়ে রয়ে গেছে। 🌿🌊

এই ছবিটি শুধু একটি জায়গার নয়,
এটি আমাদের শৈশব, আড্ডা, স্মৃতি আর ভালোবাসার প্রতিচ্ছবি। ❤️

— ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ 🇧🇩

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Barishal
8200