10 APBn Barishal

Call Directions Contact the organization

10 APBn Barishal Ops & Intelligence

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর লিখিত পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং প্রোগ্রাম অনুষ্ঠিতআজ ০৮ অক্টোবর ২০২৬ খ...
08/10/2026

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর লিখিত পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আজ ০৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ এপিবিএন পুলিশ লাইন বরিশালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে ব্রিফিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন, বরিশাল মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর), বিএমপি, বরিশাল এবং
জনাব কাজী মোঃ ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি অফিস, বরিশাল।

এছাড়াও বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ব্রিফিং এ উপস্থিত ছিলেন।

*পুলিশ মেধা বৃত্তিতে ১০ এপিবিএন বরিশাল পুলিশের কৃতি সন্তানদের সম্মাননা*বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর উদ্যোগে এই কৃতি ...
08/10/2026

*পুলিশ মেধা বৃত্তিতে ১০ এপিবিএন বরিশাল পুলিশের কৃতি সন্তানদের সম্মাননা*

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর উদ্যোগে এই কৃতি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন, বরিশাল মহোদয়। এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ মেধা বৃত্তি হল বাংলাদেশ পুলিশের একটি অনন্য উদ্যোগ, যা পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়। এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অসাধারণ ফলাফলের মাধ্যমে প্রমাণ করেছে যে, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

অদ্য ০৬ অক্টোবর ২০২৬খ্রি: অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে ১০ এপিবিএন বরিশাল পুলিশ লাইন্স মাঠে প্যার...
06/10/2026

অদ্য ০৬ অক্টোবর ২০২৬খ্রি: অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে ১০ এপিবিএন বরিশাল পুলিশ লাইন্স মাঠে প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন, বরিশাল মহোদয়।

এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), জনাব মোঃ আলী নওয়াজ, সহকারি পুলিশ সুপার, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা এবং আরআই পুলিশ লাইন্স ১০ এপিবিএন বরিশাল ।
এ সময় প্যারেড পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্যারেড ও দক্ষতা মূল্যায়ণ করা হয়।

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতএপিবিএ...
05/10/2026

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

এপিবিএন বরিশাল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সঃ) পদে আজ ০৫ অক্টোবর ২০২৬ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সভাপতির দ্বায়িত্ব পালন করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল মহোদয়।

এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল আলম মুজাহিদ-পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), ১০ এপিবিএন বরিশাল এবং মোঃ আলী নওয়াজ, সহকারি পুলিশ সুপার, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা।

সর্বমোট ১১ জন পুলিশ সদস্য ক্যাম্প প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

প্রেস রিলিজ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল খেলার মাঠে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা এবং পুরস...
19/09/2026

প্রেস রিলিজ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল খেলার মাঠে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

অদ্য ১৯/০৯/২০২৬ খ্রি: তারিখ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল খেলার মাঠে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক ১০ এপিবিএন সহ মোট ৯ টি এপিবিএন দল অংশগ্রহণ করেছে। গ্রুপ পর্ব এবং সেমিফাইনাল শেষে ১০ এপিবিএন বরিশাল টিম এবং ৪ এপিবিএন বগুড়া টিম ফাইনাল ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করে। উত্তেজনাপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে ১০ এবিপিএন বরিশাল, ৪ এপিবিএন বগুড়া কে ২-০ গোলে পরাজিত করে এবং স্বাগতিক দল ১০ এপিবিএন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, পি. এইচ. ডি. ডিআইজি (প্রশাসন), এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক জনাব মোঃ শাহাব উদ্দীন, (অ্যাডিশনাল ডিআইজি) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৫ এপিবিএন উত্তরা, ঢাকা ও সভাপতি, বাংলাদেশ পুলিশ সাঁতার ও ওয়াটার পোলো ক্লাব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব আব্দুস সালাম, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, বরিশাল, জনাব মুবাশিরা খাতুন, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ১০ এপিবিএন বরিশাল, জনাব অনির্বাণ চাকমা (অ্যাডিশনাল ডিআইজি), টুরিস্ট পুলিশ, কুয়াকাটা রেজিয়ন, জনাব মোঃ মনিরুল ইসলাম (অ্যাডিশনাল ডিআইজি), পিবিআই, বরিশাল, জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), এপিবিএন হেডকোয়ার্টার্স, জনাব কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, (জি) এনপিপি, বিএন, অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল।

আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দল বরিশাল এবং রানার্সআপ দল বগুড়া ফুটবল টিমের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেয়া হয়। আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স)। অনুষ্ঠান এবং আপ্যায়ন ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ১০ এপিবিএন বরিশাল এর অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) সাইফুল আলম মুজাহিদ।

অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক উপস্থাপনার দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার ( অ্যাডজুটেন্ট, ট্রেনিং এন্ড অপ্স) জনাব আশফাক আহমেদ।

গত ০৭/০৯/২০২৬ খ্রি: তারিখ হতে শুরু হওয়া আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আজকের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত সফল ভাবে শেষ হয়েছে। উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ খেলা পরিচালনা কমিটি এবং সম্পৃক্ত সকলের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

খেলাধুলা হোক শক্তির উৎস, শৃঙ্খলা হোক আমাদের অঙ্গীকার, ঐক্য হোক আমাদের শক্তি, আর দেশসেবা হোক আমাদের সর্বোচ্চ ব্রত

এই মূলমন্ত্রকে সামনে রেখে ১০ এপিবিএন বরিশাল এর অধিনায়ক মহোদয় আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ৯. ০০ ঘটিকায় ১০ এপিবিএন বরিশাল এর প্রশিক্ষণ ভেন্যুতে "স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু...
16/09/2026

অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ৯. ০০ ঘটিকায় ১০ এপিবিএন বরিশাল এর প্রশিক্ষণ ভেন্যুতে "স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ" শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাটালিয়ন এর অধিনায়ক জনাব মোঃ শাহাব উদ্দীন মহোদয় উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) জনাব সাইফুল আলম মুজাহিদ। ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব আশফাক আহমেদ, সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট, ট্রেনিং এন্ড অপারেশন্স)।

এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

*প্রেস রিলিজ*অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখা এর অধীন "সাইবার টিম", ১০ এপিবিএন, বরিশাল কর্তৃক উদ্ধারকৃত ৪০ টি বিভিন্ন মড...
15/09/2026

*প্রেস রিলিজ*

অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখা এর অধীন "সাইবার টিম", ১০ এপিবিএন, বরিশাল কর্তৃক উদ্ধারকৃত ৪০ টি বিভিন্ন মডেলের হারানো মোবাইল এবং বিকাশ থেকে ভূল নাম্বারে চলে যাওয়া ২২,০০০/- (বাইশ হাজার) টাকা উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল, মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে এবং দিক-নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের “সাইবার টিম” কর্তৃক বিভিন্ন থানার জিডি মূলে ৪০ টি হারানো মোবাইল দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে উদ্ধার করা হয়। এছাড়াও বিকাশ থেকে ভুল নাম্বারে চলে যাওয়া ২২, ০০০/- (বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০ টি মোবাইল ফোন এবং ২২, ০০০/- (বাইশ হাজার) টাকা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর আলম (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ ১০ এপিবিএন এর সেবাধর্মী কাজের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিটের সহকারী পুলিশ সুপার জনাব আশফাক আহমেদ (এ্যাডজুটেন্ট, ট্রেনিং এন্ড অপ্স), এবং সাইবার টিমের অফিসার ও সদস্যবৃন্দ।

১০ এপিবিএন বরিশালের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত*গত ১৩-০৯-২০২৬ খ্রি. রোজ: রবিবার , সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শে...
14/09/2026

১০ এপিবিএন বরিশালের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত*

গত ১৩-০৯-২০২৬ খ্রি. রোজ: রবিবার , সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ১০ এপিবিএন বরিশালের সম্মানিত অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শাহাব উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) জনাব আশফাক আহমেদ।

নিয়ম অনুযায়ী এ কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো অত্যন্ত খোলামেলাভাবে উপস্থাপন করেন। ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয় প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সেই সমস্যাসমূহ সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কল্যাণ সভার শেষ পর্যায়ে অধিনায়ক মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে দেশের সেবা করার জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

"যোগ্য কাজের সঠিক মূল্যায়ন যখন একজন যোগ্য নেতার হাত দিয়ে আসে, তখন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা শতগুণ বেড়ে যায়।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) জনাব মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম-সেবা, জনাব মোঃ আব্দুল মতিন ,সহকারী পুলিশ সুপার, ১০ এপিবিএন, বরিশাল সহ এপিবিএন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্স।

“গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রোজ রবিবার,  সকাল ০৮.০০ টা ঘটিকায় ১০ এপিবিএন বরিশাল পুলিশের প্যারেড গ্রাউন্ডে এক দৃষ্টিনন্দ...
14/09/2026

“গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রোজ রবিবার, সকাল ০৮.০০ টা ঘটিকায় ১০ এপিবিএন বরিশাল পুলিশের প্যারেড গ্রাউন্ডে এক দৃষ্টিনন্দন মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন মহোদয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং অভিভাবকসুলভ উপস্থিতি পুরো প্যারেড গ্রাউন্ডে এক অন্যরকম উদ্দীপনার সৃষ্টি করে।

সুসজ্জিত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আশফাক আহমেদ ,সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট), ১০ এপিবিএন, বরিশাল।

মাস্টার প্যারেডে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) জনাব মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম-সেবা, জনাব মোঃ আব্দুল মতিন , সহকারী পুলিশ সুপার, ১০ এপিবিএন, বরিশাল সহ এপিবিএন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাস্টার প্যারেডে সকল অফিসার ফোর্স এর উদ্দেশ্যে ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্যারেড শেষে যানবাহন শাখা, অস্ত্রাগার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

শৃঙ্খলা, নিরাপত্তা আর ভালোবাসায় ১০ এপিবিএন পুলিশ সদা জাগ্রত।

অদ্য ০৭/০৯/২০২৬ খ্রি: তারিখ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল এর কেন্দ্রীয় খেলার মাঠে ১০ এপিবিএন কর্তৃক আয়োজিত আন্ত: ব্য...
07/09/2026

অদ্য ০৭/০৯/২০২৬ খ্রি: তারিখ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল এর কেন্দ্রীয় খেলার মাঠে ১০ এপিবিএন কর্তৃক আয়োজিত আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সম্মানিত অধিনায়ক জনাব মোঃ শাহাব উদ্দীন, (অ্যাডিশনাল ডিআইজি, চলতি দায়িত্বে), বিশেষ অতিথির আসন অলংকৃত করেন অধিনায়ক মহোদয়ের সহধর্মিনী জনাব মুবাশিরা খাতুন, সভানেত্রী, পুনাক, ১০ এপিবিএন, বরিশাল।

আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স), ১০ এপিবিএন, বরিশাল এবং আহ্বায়ক, আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ক্রীড়া পরিচালনা উপ কমিটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) জনাব মোঃ সাইফুল আলম মুজাহিদ, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং এন্ড অপ্স) জনাব আশফাক আহমেদ, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল মতিন এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই ফুটবল টুর্নামেন্টে হোস্ট ১০ এপিবিএন সহ মোট ৯ টি এপিবিএন ফুটবল দল অংশগ্রহণ করছে। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা এবং উদ্বোধনী ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ২ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়।

Address

৩০ গোডাউন রোড
Barishal
8200

Telephone

+8801718600153

Website

Alerts

Be the first to know and let us send you an email when 10 APBn Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 10 APBn Barishal:

Shortcuts

Share

Category