উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ

উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ

Share



★We are at the service of humanity★

Photos from উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ's post 19/03/2026

আলহামদুলিল্লাহ,
উত্তর দেশান্তরকাঠী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পূর্ন হয়েছে।আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করুক।

24/10/2025

"একটি বেদনাবিধুর সংবাদ"
উত্তর দেশান্তরকাঠী সিকদার বাড়ি, মোঃ নুর-উদ্দিন সিকদারের চাচা,মোঃ জামাল সিকদার ঢাকার একটি হসপিটালে রাত আনুমানিক ১২টা১০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন।😭
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা মরহুমের আত্নার মাগফিরত কামনা করছি।

Photos from উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ's post 12/08/2025

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। সাধারন মানুষের চিকিৎসা সেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু শেরে বাংলা মেডিকেল কলেজে অনিয়ম, অব্যবস্থাপনা আর কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির কারনে, সাধারন মানুষ আজ সুচিকিৎসা থেকে বঞ্চিত।তাই সাধারণ মানুষের চিকিৎসার অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতার সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

07/08/2025

মাটির মানুষ মাটির উপরে দাড়িয়ে মাটিকেই ময়লা বলে।

01/08/2025

শৈশবের স্মৃতি খুঁজে পাই
গ্রামের প্রতিটি ধূলিকণায়।
গ্রাম মানেই প্রকৃতির কোলে এক শান্তিপূর্ণ আশ্রয়। সবুজ ক্ষেত-খামার, মেঠোপথ, পাখির কলতান, নদীর কলকল ধ্বনি—সব মিলিয়ে এক অকৃত্রিম জীবনের গল্প বলে গ্রাম। এখানে প্রকৃতি আর মানুষের মাঝে এক গভীর বন্ধন বিরাজ করে। প্রযুক্তির কোলাহল থেকে দূরে, গ্রামের জীবন ধীর অথচ প্রাণবন্ত। শিশুদের কোলাহল, কৃষকের ঘামে ভেজা মাঠ, সন্ধ্যার পাখি ডাকা—সবই যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যায়। যারা একবার গ্রামকে ভালোবেসে ফেলেছে, তারা জানে এ ভালোবাসা চিরন্তন। শহরের ইট-পাথরের ভিড়ে যখন শ্বাসরুদ্ধ লাগে, তখন গ্রামের কথা মনে পড়ে, যেখানে জীবন এখনও সহজ, নির্মল আর প্রাণময়।

31/07/2025

ইট-পাথরের শহরের চার দেওয়ালের মধ্যে বন্দী থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসার গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।

25/07/2025

আল্লাহ তায়ালা সুদ কে হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে।
সুদ একটি সামাজিক ব্যাধি।সুদ সমাজকে ধ্বংস করে দেয়।

আমাদের সমাজের বিত্তবান অনেকেই আছেন যারা সুদের সাথে জড়িয়ে অর্থ উপর্জন করছেন।বিপরীত দিকে দারিদ্র পরিবার গুলো ঋন নিয়ে সুদ টানতে টানতে নিঃস্ব হয়ে যাচ্ছে।
এবার বাড়িতে গিয়ে এক ঋনগ্রহস্থ লোক বললো ভাই সুদ ছাড়া গ্রামে কেউ ঋন দেয় না।কথাটি শুনে খুব কষ্ট পেলাম😭😭😭😭

সমাজে সুদের ক্ষতিকর কিছু দিক,,,,,
সুদ মানুষকে ঋণগ্রস্ত করে তোলে এবং তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়।
সুদ ধনী-দরিদ্রের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দেয়।
সুদ গ্রহণের ফলে সমাজে লোভ, স্বার্থপরতা, এবং অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়।
সুদের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সমাজে অস্থিরতা তৈরি করতে পারে।
সুদ মানুষকে ঋণের জালে আবদ্ধ করে, যা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।

এছাড়াও ইসলামে সুদকে হারাম করা হয়েছে,
সুদ খোরদের জন্য আল্লাহ তায়ালা কঠিন শাস্তির ঘোষনা দিয়েছে।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুদ মুক্ত জীবন দান করেন

16/04/2025

শুভ প্রতিষ্ঠা বার্ষিকী,
"উত্তর দেশন্তারকারী ইসলামী সমাজকল্যাণ যুব সংঘ "

সুন্দর ও কল্যাণকর স্বপ্নে বিভোর হয়ে উন্নত,
স্বনির্ভর এবং মানবিক সমাজ গঠনে,
সফল হোক সামনের পথচলা।

Abdul Kaioum Mridha

Photos from উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ's post 06/04/2025

হে রব্বে কারিম আপনি একমাত্র বিচারদাতা।আপনি বিচার দিবসের মালিক।গাজাবাসীর উপর জুলুমকারী ইজরাইলকে আপনি ধ্বংশ করে দেন।
গাঁজা মুছে যাওয়ার আগেই ইজরায়েলের ধ্বংস করে দেন
আমি বিশ্বাস করি,
আপনার পক্ষ থেকে সাহায্য আসবেই, ইনশাআল্লাহ।
পবিত্র কুরআনে আপনিই বলেছেনঃ বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে।
(সূরা ইউসুফ-১১০)

Photos from উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ's post 01/04/2025

পশ্চিম টেংরাখালী (ওপার) কে ৪৫ রানে হারিয়ে আজকের ক্রিকেট ম্যাচে আমরা বিজয়ী হয়েছি।
খেলায় আমাদের যুব সংঘের একাংশ অংশ নিয়েছিল।

Photos from উত্তর দেশান্তরকাঠী ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ's post 31/03/2025

সবাইকে ইদ মোবারক 💙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Deshanterkathi, Betagi, Barguna
Barishal