21/02/2026
"Honoring the founder, embracing the spirit — Alekanda Govt. College Rover Scouts, 22 February 2026."
Official page of Govt Alekanda College Rover Scout Group, Barishal
21/02/2026
"Honoring the founder, embracing the spirit — Alekanda Govt. College Rover Scouts, 22 February 2026."
18/02/2026
Ramadan Kareem 🩵
31/01/2026
দক্ষতা অর্জন কোর্স–২০২৬
তারিখ: ৩১-০১-২০২৬
স্থান: জেলা রোভার ভবন, বরিশাল
আয়োজনে:বরিশাল জেলা রোভার।( Bangladesh Scouts, Barishal District Rover )
অংশগ্রহণে: আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ( Govt. Alekanda College Rover Scout Group, Barishal )
বরিশাল জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউটদের দক্ষতা বৃদ্ধি, সেবামূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে দক্ষতা অর্জন কোর্স–২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সটি ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা রোভার ভবন, বরিশালে সফলভাবে সম্পন্ন হয়।
কোর্সটির কোর্স লিডার ছিলেন, জনাব পবিত্র কুমার হালদার (এএলটি), ডিআরএসএল, বরিশাল জেলা রোভার। সার্বিক সঞ্চালনায় দায়িত্ব পালন করেন জনাব মাসুম বিল্লাহ (এএলটি), সম্পাদক, বরিশাল জেলা রোভার।
এই কোর্সে আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কার্যক্রমে তাত্ত্বিক আলোচনা, ব্যবহারিক সেশন ও দলভিত্তিক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল, যা অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি রোভার স্কাউটদের ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
08/01/2026
Today, January 8,
is the 85th death anniversary of BP, the founder of the world's largest movement "Scout Movement", established in the service of humanity.
Today, we remember him with deep respect and love.
He is not among us today, but millions of children, adolescents, youth and young people in almost all countries of the world are walking on his principles and the path shown.
Therefore, Sir BP, is still immortal among us.
On behalf of Alekanda Govt. College Rover Scout Group, we pay our deepest tribute to him.
19/11/2025
সরকারি কলেজে শিক্ষক দিবস উদযাপন
আজ আলেকান্দা সরকারি কলেজে শ্রদ্ধা, স্নেহ আর কৃতজ্ঞতায় উদযাপিত হলো শিক্ষক দিবস। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ সোলাইমান হাওলাদার।
উপস্থিত ছিলেন অফিসার্স কাউন্সিলের সম্পাদক জনাব মান্নান, এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক জনাবা নুসরাত জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্যবৃন্দ এবং একাদশ–দ্বাদশ শ্রেণির অসংখ্য শিক্ষার্থী।
সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।
সিনিয়র ও নতুন শিক্ষকদের অনুভূতি, অভিজ্ঞতা আর ভালোবাসায় ভরে ওঠে আলোচনা পর্ব
“শিক্ষক মানে আলো
নিজে পুড়ে জ্বলে, আমাদের পথ দেখায় নির্ভয়ে।”
“তোমরা আকাশ, আমরা ডানা—
উড়তে শেখাই তোমরা, স্বপ্ন দেখাই তোমরা।”
সবার মুখে ছিল একটি কথাই—
“শিক্ষকই জাতির নির্মাতা।”
শিক্ষকদের কর্ম বিরতির সাথে সংহতি প্রকাশ করে আজকের ক্রু মিটিং স্থগিত ঘোষনা করা হলো।
13/10/2025
সকল রোভার কে উপস্থিত থাকতে বলা হলো
12/10/2025
ভর্তি চলছে......
ভর্তি চলবে আগামী ২০/১০/২০২৫ পর্যন্ত।
বিস্তারিত জানতে মেসেজ করুন।
07/10/2025
বাংলাদেশ স্কাউটস
অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটিকে
শুভেচ্ছা ও অভিনন্দন..
Govt. Alekanda College Rover Scout Group, Barishal
"সেবার মন্ত্রে দীক্ষিত মোরা"
আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে 'সহচর ভর্তি চলছে'
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি ফরম বিতরন বুথ থেকে বিনামুল্যে ফরম সংগ্রহ করুন।
21/09/2025
🌿 সহচর ভর্তি চলছে
আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে যুক্ত হয়ে গড়ে তুলুন সেবা, নেতৃত্ব ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দিগন্ত।
⚜️ আমরা খুঁজি সেবার মনোভাব, দায়িত্বশীলতা আর দেশের জন্য কিছু করার অঙ্গীকার।
সহচর হয়ে শুরু করুন আপনার নতুন যাত্রা, যেখানে শৃঙ্খলা, সাহস আর আত্মনিবেদনই হবে পথচলার মূলমন্ত্র।
✨ রোভার স্কাউটের সহচর হয়ে
নিজেকে তৈরি করুন সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে। প্রতিটি পদক্ষেপ হোক মানবতার জন্য।
📞 যোগাযোগ:
তৌহিদুল ইসলাম রোহান
সিনিয়র রোভার মেট
আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
📱 01607984614
15/09/2025
✨ আলেকান্দা সরকারি কলেজে আজ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের সহ-আয়োজক হিসাবে দায়িত্ব পালন করেছে আলেকান্দা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
রোভার বৃন্দের সৃজনশীল এক্টিভিটিস ও দায়িত্বশীল উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খল। 🌿
💚 স্কাউটিং মানেই সেবা, আর সেই সেবার ছাপ রেখেছে আমাদের আলেকান্দা রোভাররা।
| Monday | 09:00 - 13:00 |
| Tuesday | 09:00 - 13:00 |
| Wednesday | 09:00 - 13:00 |
| Thursday | 09:00 - 13:00 |
| Sunday | 09:00 - 13:00 |