08/12/2024
সাব রেজিস্ট্রারগনের বদলের স্মারক লিপি।
আমাদের অফিসের সাব রেজিস্টার জনাব কাওসার আলীর বর্তমান কর্মস্থল সাদুল্লাপুর, গাইবান্ধা।
ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরামর্শ ?
ভেড়ামারা সাব রেজিস্ট্রি অফিস কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলাই অবস্থিত। এখানে প্রায় তিনটি ভবনে ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে হয়ে থাকে। এক নম্বর, ভেড়ামারা সাব রেজিস্ট্রারের কার্যালয়। পাশাপাশি রয়েছে ভেড়ামারা AC ল্যান্ড বা সহকারি ভূমি অফিসারের কার্যালয় এবং উভয়ের সমুখে রয়েছে দলিল লেখকদের বসার স্থান। এখানে ভেড়ামারা উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন দলিল লেখক রয়েছেন। অত্
08/12/2024
সাব রেজিস্ট্রারগনের বদলের স্মারক লিপি।
আমাদের অফিসের সাব রেজিস্টার জনাব কাওসার আলীর বর্তমান কর্মস্থল সাদুল্লাপুর, গাইবান্ধা।
25/03/2022
আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব
- হুমায়ূন আহমেদ-
ভেড়ামারা দলিল লেখক গণের পক্ষ থেকে সকলকে জানাই 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
20/03/2022
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজন করেছে এক বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২
ভেড়ামারা উপজেলা প্রাঙ্গণে শুরু হয়েছে এক বর্ণাঢ্য মেলা, উক্ত মেলায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন দপ্তর নানান রকম প্রদর্শনী কর্মসূচির মাধ্যমে এই মেলা আরম্ভ হয় গত ১৭ মার্চ যা আগামী ২৩ মার্চ পর্যন্ত চালু থাকবে।
মেলায় বিভিন্ন দপ্তরের স্টল এর মাধ্যমে নানাবিধ কার্যক্রম প্রদর্শনী ও তাদের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, উক্ত মেলায় ভেড়ামারা সাব-রেজিষ্ট্রী অফিসের একটি স্টলের মাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসের নানাবিধ কার্যক্রম ও জনসচেতনতা মূলক পরামর্শ দেয়া হচ্ছে
নানাবিধ কার্যক্রম এর পাশাপাশি মেলাতে বসেছে নানান রকম খাবারের দোকান, যেমন জিলিপি, বাতাসা, খই-মুড়ি ও মনোহরীর দোকান। এছাড়াও ভেড়ামারা তথা কুষ্টিয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটেছে উক্ত মেলা প্রাঙ্গণে। সকলে আমন্ত্রিত উক্ত ভ্রমণ এর জন্য। ধন্যবাদ সকলকে।
আজকের অন্যতম অতিথি ও শ্রদ্ধেয় সাব-রেজিস্ট্রার মহোদয় জনাব মোঃ রাসেল মল্লিক এর নির্দেশনা মূলক বক্তব্য চলাকালীন সময়ে ভিডিও ধারণ
09/03/2022
দলিল লেখকের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২২
ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকগণের সার্বিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করণে দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।
সেখানে প্রতিনিধিত্ব করেন শ্রদ্ধেয় সাব-রেজিস্ট্রার জনাব মোঃ কাউছার আলী। এছাড়া উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার জনাব দীনেশ সরকার, মিরপুর সাব রেজিস্ট্রার জনাব মোঃ রাসেল মল্লিক, খোকসা সাব রেজিস্ট্রার মোঃ নাজমুল হোসেন ও কুমারখালী সাব রেজিস্ট্রার জনাব মাহাবুবা মনির মিশু।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যে সকল বিষয়ে আলোচনা করা হয় তার ভেতরে উল্লেখযোগ্য দলিল শুদ্ধাচার ও মানসম্মত সেবা প্রদান, দলিল লেখক এর আচরণ ও শৃঙ্খলা।
এছাড়াও বিভিন্ন প্রকারের দলিল ও লিখন কৌশল, সম্পত্তির উত্তরাধিকার আইন ও সেবার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। আমাদের দলিল লেখকে আরো বেশি মানবিকদিক বিবেচনা করতে পরামর্শ প্রদান করেন জনাব মাহাবুব মনির মিশু।
অত্যন্ত ভ্রাতৃত্ব ও আনন্দ উচ্ছাস এর মাধ্যমে সার্বিক কর্মসূচি পালন করা হয়।
03/03/2022
দেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী ৫ মার্চ শনিবার থেকে শুরু হবে পবিত্র শাবান মাস গণনা। আর ১৮ মার্চ দিবাগত রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন।সভার সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এর আগে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
02/12/2021
জমির দলিল রেজিস্ট্রেশনের পরিবর্তন আসছে তাই সকলকে ই- রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে হবে।
24/10/2021
বর্তমান সময়ে জমি সংক্রান্ত বিবাদ ও মামলা বেড়েই চলেছে কিন্তু তুলনামূলকভাবে তার নিষ্পত্তি হচ্ছে না। যারফলে, জনগণের সীমাহীন ভোগান্তি চলতেই থাকে।
তার সাথে অর্থের অপচয় ঘটে, এতে করে চরম জনদুর্ভোগ তৈরি হচ্ছে দিনের পর দিন। তাই বর্তমান সরকারের এই দেওয়ানী মামলায় সময় লাঘোব করা দরকার।
23/10/2021
আমরা অনেকেই সম্পত্তি নিয়ে নানান রকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং মামলা-মোকদ্দমা তে জড়িয়ে পড়ি। কিন্তু আমরা জানি না কোন অপরাধের শাস্তি কি রকম শাস্তির বিধান রয়েছে।
এখান থেকে সব জেনে নিতে পারবেন।
09/10/2021
We are really proud of it!
Google review of Bheramara Sub Registry office by tapos exe ★★★★★ "কুষ্টিয়া জেলার অন্য যেকোনো রেজিস্ট্রি অফিসে তুলনায় আমাদের ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের সেবা ভাল। দ.....