Bheramara Paurashava

Bheramara Paurashava

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bheramara Paurashava, Public & Government Service, Holding No. 0025-00, Hospital Road, Bheramara Municipality, Kushtia, Bheramara.

ভেড়ামারা পৌরসভা কার্যালয়
নাগরিক সেবা, উন্নয়ন ও জনকল্যাণে আপনার পাশেই।
🌿📌 স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। 🤝✨
☎️ যোগাযোগ: +880 2477 784947 ভেড়ামারা পৌরসভা — পরিচিতি

ভেড়ামারা পৌরসভা হলো কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার প্রশাসনিক ও জনঅভিভাবক প্রতিষ্ঠান 🏛️

📅 প্রতিষ্ঠার সন: ১লা জানুয়ারি ১৯৮৩

🌐 আয়তন: প্রায় ৩.২৬–৩.২৮ বর্গ কিলোমিটার (প্রায় ৮১০.৮৭ একর)

🏘️ ওয়ার্ডের সংখ্যা

27/05/2026

🌙 ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা ২০২৬-এর শুভেচ্ছা

🌙শ্রদ্ধা ও ভালোবাসায় ভেড়ামারা পৌরবাসী,

পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে ভেড়ামারা পৌরসভার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই "ঈদ মোবারক"।

কোরবানির মূল চেতনা হলো ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি পরম আনুগত্য। আসুন, এই ঈদের খুশিতে আমরা আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং ত্যাগের মহিমায় নিজেদের জীবনকে আলোকিত করি।

একই সাথে, পবিত্র কোরবানি উদযাপনের সময়ে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করি।

আপনার এবং আপনার পরিবারের সকলের জীবন আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনাই করি।

শুভেচ্ছান্তে,
ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষ
কুষ্টিয়া, বাংলাদেশ।

#ঈদুল_আজহা_২০২৬ #ভেড়ামারা_পৌরসভা #কুষ্টিয়া #পরিচ্ছন্ন_পৌরসভা #কোরবানির_বর্জ্য_অপসারণ #সচেতন_নাগরিক োবারক #পৌর_শুভেচ্ছা

24/05/2026

📢 পৌরসভা বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি 📢

সরকারি নির্দেশনা মোতাবেক আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষে আগামী ২৫ মে ২০২৬ খ্রি. সোমবার হতে ৩১ মে ২০২৬ খ্রি. রবিবার পর্যন্ত ভেড়ামারা পৌরসভা-এর সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ০১ জুন ২০২৬ খ্রি. সোমবার হতে যথারীতি অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।

পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

🌙 ঈদ মোবারক 🌙

#ভেড়ামারা_পৌরসভা
া_২০২৬
োবারক

Send a message to learn more

Photos from Bheramara Paurashava's post 14/05/2026

শ্রদ্ধেয় জনাব রফিকুল ইসলাম মহোদয় উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসক হিসেবে ভেড়ামারা পৌরসভা, কুষ্টিয়ার দায়িত্বও অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন।

তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে ভেড়ামারা পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
দায়িত্ব পালনকালে তাঁর জনবান্ধব কর্মকাণ্ড, নেতৃত্ব ও আন্তরিকতা ভেড়ামারা পৌরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

কর্মজীবনের নতুন অধ্যায়ে আরও সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
ভেড়ামারা পৌরসভার পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা ও শুভ বিদায়।

#বিদায়_সংবর্ধনা
#রফিকুল_ইসলাম
#ভেড়ামারা_পৌরসভা
#ভেড়ামারা
#কুষ্টিয়া
#উপজেলা_নির্বাহী_অফিসার
#প্রশাসক
#শুভকামনা

Photos from Bheramara Paurashava's post 09/05/2026

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-IUGIP এর আওতায়
১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ১ম পরামর্শ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আজ ✨

📍স্থান: ভেড়ামারা পৌরসভা মিলনায়তন
📅 তারিখ: ০৯ মে ২০২৬

সুপরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গঠনের লক্ষ্যে এ আয়োজন ছিল গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। 🤝🏙️

#ভেড়ামারা_পৌরসভা

26/04/2026

📢 নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

📌 জন্মের বয়স অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রঃ

🟢 ০–৪৫ দিনের মধ্যে:
১। টিকাদান কার্ড (EPI Card) বা হাসপাতালের ছাড়পত্র
২। পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি উভয়)
৩। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) কপি
৪। স্থায়ী ঠিকানার প্রমাণ (হাল/চলমান অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স/পৌরকর পরিশোধের কপি)

🟡 ৪৬ দিন – ৫ বছর:
১। টিকাদান কার্ড (EPI Card) বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র
২। পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি উভয়)
৩। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) কপি
৪। স্থায়ী ঠিকানার প্রমাণ (হাল/চলমান অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স/পৌরকর পরিশোধের কপি)

🔴 ৫ বছরের বেশি হলে:
১। পিএসসি/জেএসসি বা শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
২। শিক্ষা সনদ না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র
৩। পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি উভয়)
৪। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) কপি
৫। স্থায়ী ঠিকানার প্রমাণ (হাল/চলমান অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স/পৌরকর পরিশোধের কপি)

📌 বিশেষ দ্রষ্টব্য:
✔ সকল তথ্য সঠিক ও নির্ভুলভাবে প্রদান করতে হবে
✔ প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা অফিসে যোগাযোগ করুন

#জন্ম_নিবন্ধন #সেবাই_প্রথম #ভেড়ামারা_পৌরসভা #ভেড়ামারা

23/04/2026

💉 হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন–২০২৬

ভেড়ামারা পৌরসভার উদ্যোগে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

👶 কারা টিকা পাবে?

= ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু

🌐 রেজিস্ট্রেশন:

👉 https://vaxepi.gov.bd

✔️ জন্মনিবন্ধন দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে
✔️ নিবন্ধন না থাকলেও টিকা দেওয়া হবে

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
• ক্যাম্পেইন চলবে: ২০ এপ্রিল – ১০ মে
• প্রতি শুক্রবার টিকাদান বন্ধ
• পৌরসভা কার্যালয়ে (শনিবার–বৃহস্পতিবার) টিকা দেওয়া হবে
• যে কোনো কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে

📢 আপনার শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা দিন এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুন।

Citizen Portal

08/04/2026
Photos from UNO Office Bheramara's post 08/04/2026
26/03/2026

মহান স্বাধীনতা দিবস – ২৬শে মার্চ 🇧🇩

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি শুরু করেছিল মুক্তির সংগ্রাম, যার ফলশ্রুতিতে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

২০২৬ সালে আমরা উদযাপন করছি ৫৫তম স্বাধীনতা দিবস—একটি গৌরবময় ইতিহাস, ত্যাগ ও বীরত্বের অনন্য স্মারক।

শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা।

ভেড়ামারা পৌরসভা পরিবারের পক্ষ থেকে সকল নাগরিককে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

#স্বাধীনতাদিবস #২৬শেমার্চ ্বাধীনতা_দিবস #বীরশহীদ #ভেড়ামারা_পৌরসভা

16/03/2026

📢 পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৩ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত ভেড়ামারা পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
উক্ত সময়ের মধ্যে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। নির্ধারিত সময় শেষে যথারীতি অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।

🌙 পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভেড়ামারা পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
সকলের জীবন হোক কল্যাণময় ও আনন্দে ভরপুর।

ঈদ মোবারক। 🌙✨


ভেড়ামারা পৌরসভা
নাগরিক সেবা, উন্নয়ন ও জনকল্যাণে আপনার পাশেই।

োবারক #ভেড়ামারা_পৌরসভা

Photos from Bheramara Paurashava's post 08/03/2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের প্রত্যয়ে র‍্যালি।
নারীর সম্মান, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত হোক—এই প্রত্যাশায় সবাই একসাথে।” 🌸✊
#আন্তর্জাতিক_নারী_দিবস
#নারীর_সমতা
#নারীর_ক্ষমতায়ন
#নারীর_অধিকার
#নারী_সম্মান
#নারী_নিরাপত্তা





Want your business to be the top-listed Government Service in Bheramara?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Holding No. 0025-00, Hospital Road, Bheramara Municipality, Kushtia
Bheramara
7040

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00