Shahidul's Diary

Shahidul's Diary

Share

Sub-Inspector, Police Bureau of Investigation (PBI), Dhaka District. Bangladesh Police.

13/04/2024

গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিজ্ঞ’জন একটি পোস্ট শেয়ার করে, প্রথমে +92 অথবা +99 কোড আছে এমন কল রিসিভ না করার পরামর্শ দিচ্ছেন। উক্ত বিষয়টি আমার নজরে আসলে আমি এই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করলাম। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা "BTRC" এর ওয়েবসাইট সহ একাধিক সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ভিজিট করে এই তথ্যের কোন সত্যতা পেলাম না। তাই এই বিষয়ে আমার মতামত তুলে ধরলাম। আপনার সময় থাকলে পড়তে পারেন অন্যথায় এড়িয়ে যেতে পারেন।

বাহিরের কোন দেশ থেকে যদি বাংলাদেশের কোন সেল নম্বরে কেউ কল করতে চায় তাহলে বাংলাদেশের কাঙ্খিত সেল নম্বরে ডায়াল করার আগে অবশ্যই ০০৮৮ (+৮৮) যুক্ত করতে হবে। কিন্তু দেশের আভ্যন্তরীন কলের ক্ষেত্রে বিষয়টি ঐচ্ছিক।

আন্তর্জাতিকভাবে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত কান্ট্রি কোড হলো ০০৯২ (+৯২)। অর্থাৎ আপনি যদি পাকিস্তানের কোন সেল নম্বরে পাকিস্তানের বাইরে থেকে যোগাযোগ করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট সেল নম্বরের পূর্বে ০০৯২(+৯২) যুক্ত করে নিতে হবে। একই ভাবে পাকিস্তান থেকে কেউ আপনাকে কল করলে তার সেল নম্বরের পূর্বে ০০৯২ (+৯২) এই কোডটি থাকবে।

+992 হলো তাকিস্তান (Tajikistan) এর কান্ট্রি কোড
+993 হলো তুর্কমেনিস্তান (Turkmenistan) এর কান্ট্রি কোড
+994 হলো আজারবাইজান (Azerbaijan) এর কান্ট্রি কোড
+995 হলো জর্জিয়া (Georgia) এর কান্ট্রি কোড
+996 হলো কিরগিজস্তান (Kyrgyzstan) এর কান্ট্রি কোড
+997 হলো কাজাখস্তান (Kazakhstan) এর কান্ট্রি কোড (But Abandoned From September 2023)
+998 উজবেকিস্তান (Uzbekistan) এর কান্ট্রি কোড

উপরিউক্ত কোন দেশ থেকে আপনার কোন আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কেউ আপনাকে কল করলে অবশ্যই সেই দেশের কান্ট্রি কোড প্রথমে থাকবে।

উক্ত নম্বরগুলো থেকে কল করে আপনার সহায়তা ছাড়া (আই রিপিট আপনার সহায়তা ছাড়া) আপনার সকল তথ্য হাতিয়ে নিয়েছে এমন কেউ আমার এই পোস্ট দেখে থাকলে দয়া করে আমাকে জানানোর অনুরোধ রইল। আপনার ব্যক্তিগত তথ্য অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই তথ্যের সুরক্ষা আপনাকেই করতে হবে। কোন কল রিসিভ করলেই আপনার তথ্য ফাঁস হয়ে যাবে এমনটা বিশ্বাস করার কোন কারণ নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ব্যক্তিগত তথ্য কাউকে না দেন। আমার অভিজ্ঞতা বলে আমরা লোভের বর্শবর্তী হয়ে নিজের তথ্য প্রতারকের কাছে শেয়ার করে সব হারিয়ে ফিরে পাওয়ার চেষ্টা করি।
তাই আপনার ব্যক্তিগত কোন তথ্যই প্রয়োজন ছাড়া কারো কাছে শেয়ার করবেন না।

নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন।
তবে কোন ভাবেই গুজব ছড়াবেন না। গুজব ছড়ানো কিন্তু অপরাধ।

28/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Baizid, MD Bablu Khandokar, Anika Islam Afra, Monir Khan

27/02/2024

Police Week 2024

27/02/2024

নান্দনিক প্রদর্শনী!
পুলিশ বাদক দল।

স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ,
শান্তি প্রগতির বাংলাদেশ।

পুলিশ সপ্তাহ ২০২৪

18/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! মোহাম্মদ মাসুদ রানা রনি, Nur Hoshen, Md. Rahan

31/12/2023

আজ রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে বিল পরিশোধ করার সময়ে কাউন্টার থেকে আমাকে ৩০০ টাকা অতিরিক্ত প্রদান করেন। আমি তাৎক্ষণিক অতিরিক্ত টাকাটা ফেরত দেই। টাকাটা গ্রহণ করার সময়ে ভদ্রলোকের মুখের এক্সপ্রেশন আমার কাছে ভালো লাগেনি। টাকাটা আমি তাকে ফেরত না দিলেও পারতাম কিন্তু ভদ্রলোক ধন্যবাদ দেওয়ার সৌজন্যতাও দেখালেন না।

অথচ দেখুন একটি ধন্যবাদ আমাদের তখনকার পরিবেশটাকে আরো সুন্দর করে তুলতে পারতো। আমিও তাকে স্বাগত জানিয়ে চলে আসতে পারতাম কিন্তু তেমনটি হলো না।

এমন হাজারো অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনে ঘটেই চলেছে। আমরা নানাবিধ অজুহাতে 𝙃𝒆𝙡𝒍𝙤/𝙏𝒉𝙖𝒏𝙠 𝙔𝒐𝙪/𝙒𝒆𝙡𝒄𝙤𝒎𝙚 এর মতো ম্যাজিকাল শব্দগুলো ব্যবহার করি না।

আসুন নতুন বছরে আমরা এই 𝙈𝒂𝙜𝒊𝙘 𝙒𝒐𝙧𝒅 (𝙃𝒆𝙡𝒍𝙤/𝙏𝒉𝙖𝒏𝙠 𝙔𝒐𝙪/𝙒𝒆𝙡𝒄𝙤𝒎𝙚) গুলো বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করি, পরস্পরের প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ বজায় রাখি।

আসছে বছরে সবার জীবন সুন্দর ও সাফল্যমন্ডিত হোক।

𝙃𝑨𝙋𝑷𝙔 𝙉𝑬𝙒 𝙔𝑬𝘼𝑹-2024

08/06/2023

ভিসা পাসপোর্ট ছাড়াই পাশের দেশ নিওক্যালি'তে কিছু সময়ের জন্য....

13/05/2023

ভোলার উপকূলীয় এলাকার জনগণের সুবিধার্থে।
সবাই নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন। সচেতন থাকুন।

Want your business to be the top-listed Government Service in Bhola?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


CharFassion
Bhola
8340