03/02/2026
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৫(২) অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির কর্মকর্তা হিসেবে শাখা কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। এর ফলে অধিদপ্তরের কর্মকর্তাগণ এজেন্সির সাইবার সিকিউরিটি কর্মকর্তা হিসেবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের সাইবার স্পেস সুরক্ষায় এজেন্সির ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করে তুলতে পারবেন।
05/01/2026
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক (২০তম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ফলাফল প্রকাশ
16/12/2025
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।💐
আজ ভোর ৬.৩০ এ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলা।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের অহংকার। শহীদের আত্মত্যাগ আমাদের কর্মে অনুপ্রেরণা যোগাক।
16/09/2025
আবেদনের আর মাত্র দুইদিন বাকি রয়েছে।
আবেদনের শেষ তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫; বিকাল ৫টা
17/08/2025
৪৯৭ পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (doict) এ
**নিয়োগ বিজ্ঞপ্তি**
👉 প্রতিষ্ঠানঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (doict)
👉 পদের নাম: অফিস সহায়ক
👉 পদ সংখ্যাঃ ৪৯৭টি
👉 আবেদন শুরুঃ ১৮ আগস্ট ২০২৫
👉 আবেদনের লিংকঃ http://doict.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫