জেলা প্রশাসক ভোলা

জেলা প্রশাসক ভোলা

Share

"জনসেবায় প্রশাসন"
OFFICIAL PAGE

28/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার পক্ষ থেকে ভোলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, সাম্য ও মানবিকতার মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।

ঈদ সবার জন্য বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।

— জেলা প্রশাসন, ভোলা।

Photos from জেলা প্রশাসক ভোলা's post 26/05/2026

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ইলিশা লঞ্চঘাট পরিদর্শন

২৬ মে, ২০২৬ তারিখে ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতকরণে ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক যাত্রীদের সাথে কথা বলে তাঁদের ঈদ যাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন হচ্ছে কি না, লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না এবং যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি যাত্রীদের যেকোনো অনিয়ম, হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা; জনাব অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা; জনাব মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকজনকে জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

জেলা প্রশাসক বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে যাত্রী এবং চালক—উভয়কেই আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকা এবং সর্বোপরি সচেতন ও দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি।

তিনি জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ঈদ যাত্রা চলাকালীন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসন, ভোলা জনগণের নিরাপদ যাতায়াত ও সেবার মান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা।

#ইলিশা_লঞ্চঘাট
#ঈদযাত্রা
#ভোলা
#জেলা_প্রশাসন
#জনসেবা

Photos from জেলা প্রশাসক ভোলা's post 17/05/2026

📢 “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে ২য় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ

১৬ মে, ২০২৬ খ্রি. ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ১১২৩ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা; জনাব মোঃ বনি আমিন, উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন; অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি সমন্বিত সামাজিক সহায়তা কার্যক্রম, যার মাধ্যমে একটি পরিবারের মৌলিক তথ্য একই প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকার PMT স্কোরের ভিত্তিতে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরও বলেন, পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার তৈরির মাধ্যমে সরকারের সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ১ম পর্যায়ে ১৪টি উপজেলার ১৫টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হয় এবং ২য় পর্যায়ে ২৩টি উপজেলার ২৩টি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ২ কোটি পরিবারের অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত প্রতিটি ফ্যামিলির নারী সদস্যকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। কোনো পরিবারে একাধিক নারী সদস্য থাকলে প্রয়োজনে অন্য নারী সদস্যের নামেও অতিরিক্ত কার্ড ইস্যুর সুযোগ রাখা হয়েছে। সরকারের এ উদ্যোগ সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

#ফ্যামিলি_কার্ড

#সামাজিক_নিরাপত্তা

#ভোলা

#তজুমদ্দিন

#জেলা_প্রশাসন

#জনকল্যাণ

Photos from জেলা প্রশাসক ভোলা's post 14/05/2026

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি-কে ভোলা জেলায় স্বাগত জানান জেলাপ্রশাসক ডা. শামীম রহমান। এ সময় জেলাপ্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ভোলার জ্বালানি, সার, কৃষি ও ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতে জেলাপ্রশাসক মহোদয় ভোলা জেলার গ্যাসভিত্তিক শিল্প, কাঁচ ও সিরামিক শিল্প, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাময় দিকসমূহ তুলে ধরেন। এছাড়াও আলজেরিয়ার বিনিয়োগ আগ্রহ এবং ভোলায় যৌথ বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

মান্যবর রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

10/05/2026

*সুস্থ পশু চিনে কিনুন, নিরাপদ কোরবানি নিশ্চিত করুন*🐄

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলো এখন জমজমাট। তবে কোরবানির পশু কেনার সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকা জরুরি। অসাধু উপায়ে স্টেরয়েড (যেমন: ডেক্সামেথাসন বা বেটামেথাসন) খাইয়ে মোটাতাজা করা পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

*⚠️ কেন স্টেরয়েডযুক্ত পশুর মাংস বিপজ্জনক?*
*রান্নায় বিষমুক্ত হয় না:* উচ্চ তাপমাত্রায় রান্না করলেও এই মাংসের ক্ষতিকর বিষক্রিয়া নষ্ট হয় না।
*মারাত্মক স্বাস্থ্যঝুঁকি:* এই মাংস খেলে মানুষের কিডনি বিকল হওয়া, লিভারের কার্যক্ষমতা হারানো এবং ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি তৈরি হয়।

*✅ সুস্থ ও প্রাকৃতিক পশু চেনার সহজ উপায়:*
১. *আচরণ:* সুস্থ পশু চঞ্চল থাকে এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকে। স্টেরয়েডযুক্ত পশু অত্যন্ত নিস্তেজ থাকে।

২. *চামড়ার পরীক্ষা:* সুস্থ পশুর মাংসের ওপর চাপ দিলে তা দ্রুত আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু অসুস্থ পশুর ক্ষেত্রে সেখানে গর্ত হয়ে যায় এবং ফিরে আসতে সময় নেয়।

৩. *নাক ও মুখ:* সুস্থ পশুর নাকের অগ্রভাগ ভেজা থাকে এবং স্বাভাবিক জাবর কাটে। অসুস্থ পশুর নাক শুকনো থাকে এবং অনবরত লালা ঝরে।

৪. *শ্বাস-প্রশ্বাস:* সুস্থ পশুর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকে, পক্ষান্তরে অসুস্থ পশু সামান্য চলাফেরাতেই হাঁপিয়ে ওঠে।
নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু পরিহার করুন।
নিরাপদ ও আনন্দময় হোক আপনার কোরবানি।

প্রচারে:
জেলা প্রশাসন, ভোলা।

Photos from জেলা প্রশাসক ভোলা's post 28/04/2026

📢 ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

অদ্য ২৮ এপ্রিল, ২০২৬ তারিখে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর, প্রশাসক, জেলা পরিষদ, ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা ও অন্যান্যরা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শামীম আহমেদ, উপপরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মূল ভিত্তি। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল চাষাবাদ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। তিনি কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে প্রযুক্তিনির্ভর কৃষির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা পুষ্টি সংবেদনশীল কৃষি, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনমূলক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সেচ ব্যবস্থাপনা, জৈব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্ভাবনী প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উপাদান প্রদর্শন করা হয়। এতে কৃষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উক্ত আয়োজন বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ভোলা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, নারী উদ্যোক্তা, কৃষি সম্প্রসারণ কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, ভোলা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

#কৃষি_প্রযুক্তি #পুষ্টি_মেলা_২০২৬ #ভোলা #জেলা_প্রশাসন #কৃষি_উন্নয়ন #খাদ্য_নিরাপত্তা #স্মার্ট_কৃষি

Photos from জেলা প্রশাসক ভোলা's post 27/04/2026

তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ

অদ্য ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ এবং এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, খেলাধুলা কেবল শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫ ও ১৭ অনুযায়ী নাগরিকদের মৌলিক প্রয়োজন ও শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়ক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে মোট ১১০ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩ টি মাধ্যমিক/মাদ্রাসা/কলেজ এবং প্রায় ২০ টি ক্লাব ও সামাজিক প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে ৩৫৬ টি ক্রিকেট ব্যাট, ৩৫৬ টি ক্রিকেট বল, ৩৫৬ সেট স্ট্যাম্প, ১৭৮ টি ফুটবল, ৩৫৬ টি দাবা ও ৩৫৬ টি লুডু। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বসার সুবিধার্থে বেঞ্চ বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, তজমুদ্দিন এ ধরনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, ভোলা শিক্ষাবান্ধব ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

#ভোলা
#জেলা_প্রশাসন #তজুমদ্দিন #নতুন_কুড়ি_স্পোর্টস #ক্রীড়া
#শিক্ষা
#উন্নয়ন
#জনকল্যাণ

Photos from জেলা প্রশাসক ভোলা's post 27/04/2026

📢 ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

অদ্য ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত ৪.০০ কিলোমিটার খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, সরকারের এ কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইজিপিপি’র মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

জেলা প্রশাসন, ভোলা সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

#খাল_খনন
#নির্বাচনী_প্রতিশ্রুতি
#ইজিপিপি
#কর্মসংস্থান
#দুর্যোগ_ব্যবস্থাপনা #জনকল্যাণ
#জেলা_প্রশাসন_ভোলা

21/04/2026

ভোলায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে জেলা পর্যায়ের প্রচারণা সভা আয়োজন

অদ্য ২১ এপ্রিল, ২০২৬ সিভিল সার্জনের কার্যালয়, ভোলা-এর সম্মেলন কক্ষে “Emergency MR Vaccination Campaign 2026” উপলক্ষ্যে জেলা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রচারণা সভা অয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ভোলা ডা. শামীম রহমান এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন, ভোলা ডাঃ মুঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হামের টিকাদান কার্যক্রমকে একটি জনসচেতনতামূলক আন্দোলনে পরিণত করতে হবে। এ লক্ষ্যে গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিবিড় তদারকি জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন, ভোলা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সমন্বিত প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতি নির্দেশনা দেন, ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের সচেতন করতে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

🤝 সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ।

সকলের সম্মিলিত উদ্যোগেই সম্ভব হামমুক্ত ভোলা গড়ে তোলা।

— জেলা প্রশাসন, ভোলা

Photos from জেলা প্রশাসক ভোলা's post 20/04/2026

📢 'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' প্রতিপাদ্যে ভোলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা–২০২৬ উদ্বোধন

অদ্য ২০ এপ্রিল, ২০২৬ ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) প্রাঙ্গণে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ভোলা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে উৎসাহিত করেন। তাঁরা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিই হবে ভবিষ্যৎ অগ্রযাত্রার মূল চালিকাশক্তি।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল ও সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করে, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ভবিষ্যৎ বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক গড়ে ওঠার সম্ভাবনাকে আরও সুদৃঢ় করে।

জেলা প্রশাসন, ভোলা ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে, যাতে শিক্ষার্থীরা আরও বেশি করে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হয়ে ওঠে।

#বিজ্ঞান_মেলা২০২৬ #ভোলা
#জেলা_প্রশাসন #বিজ্ঞান_ও_প্রযুক্তি #উদ্ভাবন
#শিক্ষা

Want your business to be the top-listed Government Service in Bhola?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bhola
8300