21/05/2026
ভোলা ২ বিএনপি প্রচার সেল
সবার আগে বাংলাদেশ
21/05/2026
13/05/2026
পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে, কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো- একই সঙ্গে কৃষি, মৎস্য ও পরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন।
12/05/2026
নিজের প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের সঙ্গে উষ্ণ ও প্রাণবন্ত মতবিনিময়ে অংশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারুণ্যের ভাবনা, উচ্চশিক্ষার উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় উচ্চশিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, গণতান্ত্রিক চর্চা ও আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের নানা প্রত্যাশা ও ভাবনার বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।
মঙ্গলবার, মে ১২, ২০২৬
#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি
10/05/2026
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে সকল মায়ের প্রতি অমলিন শ্রদ্ধা।
09/05/2026
১৯৮৪ সালের ১০ই মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচিত হয়েছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
06/05/2026
১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি আজ বুধবার দুপুরে বন্দরে ভেড়ার কথা রয়েছে। জাহাজ থেকে তেল খালাস শেষ হলে ৮ অথবা ৯ মে থেকে পুরোদমে উৎপাদনে ফিরতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।
25/04/2026
দৌলতখান সাহেবের হাট মাদ্রাসার সম্মানিত বড় হুজুর
মাওলানা মফিজুল ইসলাম (রহঃ) এর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
23/04/2026
ইলিশ সম্পদ আহরণ ও মা ইলিশ সংরক্ষণে দুই মাস
মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক জনাবা মাফরুজা সুলতানা।
22/04/2026
দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
এর আগে, হাফিজুর রহমানকে বাসভবন থেকে গ্রেপ্তার করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।
গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Bhola 2 Borhanuddin, Daulatkhan
Bhola
8300
