Charfasson Upazila Engineer's Association, Bangladesh - CUEAB

Charfasson Upazila Engineer's Association, Bangladesh - CUEAB

Share

"একত্রিত ইঞ্জিনিয়ারিং প্রচেষ্টায় চরফ্যাশন উপজেলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য"

06/06/2025

চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার'স এসোসিয়েশন এর পক্ষ থেকে
🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা! 🌙

আসুন কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করি এবং নিজ নিজ অবস্থান থেকে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব ছড়িয়ে দিই।
এই পবিত্র দিনে মহান আল্লাহ্‌র রহমত আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল শান্তি।

আপনাকে ও আপনার পরিবারকে জানাই ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

- চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার'স এসোসিয়েশন পরিবার
🐂🐐🤍

18/05/2025

স্মারক নং- চুয়াব/২০২৫০৫১৮/০১
তারিখ: ১৮-০৫-২০২৫ ইং

শোক বার্তা

চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ এর সম্মানিত যুগ্ন-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ বাবর হোসেন শ্রদ্ধেয় পিতা, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজী মোঃ রুহুল আমিন মাস্টার অদ্য ১৮/০৫/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২:০০ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ তাহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ সহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছে।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

বার্তা প্রেরক,
মেহেদী হাসান
সহ-দপ্তর সম্পাদক
চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ।

03/05/2025

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান মোঃ কামরুজ্জামান আজ সকালে শেবাচিম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

02/05/2025

Press Release of Charfasson Upazila Engineer's Association, Bangladesh - CUEAB

30/04/2025

স্মারক নং- চুয়াব/২০২৫০৪৩০/০১
তারিখ: ৩০-০৪-২০২৫ ইং

অফিস নোটিশ

এতদ্বারা চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে সংগঠনের চলমান পরিস্থিতি বিবেচনা পূর্বক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। যথাসময়ে সকল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়।
সভা সংক্রান্ত বিস্তারিত তথ্য:
তারিখ : শুক্রবার, ০২ মে, ২০২৫
সময় : সন্ধ্যা ৭.৩০ টা
ভেন্যু/স্থান : পর্যটক ভবন, আগারগাঁও, ঢাকা।

সকল সদস্যের সক্রিয় উপস্থিতি ও গঠনমূলক মতামত একান্তভাবে কাম্য।

বার্তা প্রেরক,
মেহেদী হাসান
সহ-দপ্তর সম্পাদক
চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ।

22/08/2024

আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফেনী, নোয়াখালি ও কুমিল্লা জেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে আছে। অত্র অঞ্চলের প্রায় সকল মানুষ বন্যার পানিতে আটকা পড়ে আছে। গৃহপালিত পশু-পাখি, গরু, ছাগল, হাস-মুরগি, পুকুরের মাছ কিছুই আর নেই, বন্যার পানিতে সব ভেসে গিয়েছে। এখন পর্যন্ত হতাহতের প্রকৃত খবর পাওয়া যায়নি।

এমতাবস্থায় আপনাদের নিকট চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সাহায্যের আবেদন করছি। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আমাদের চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একটা টিম বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সংগঠন কতৃক নির্ধারিত বিকাশ/নগদ/একাউন্ট নম্বর: 01759767843 (পারসোনাল), আপনার সহায়তা পাঠানোর সময় অবশ্যই রেফারেন্স নিশ্চিত করবেন।

আপনাদের কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে অত্র নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল: 01728236627

12/07/2024

প্রিয় সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।

আমরা আনন্দের সাথে জানাতে চাই যে, নবীন ও বেকার ইঞ্জিনিয়ারদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা বিষয়ক একটি বিশেষ অনলাইন আলোচনার আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অনলাইন আলোচনার বিবরণ:
📅 তারিখ: ১৩ জুলাই ২০২৪, শনিবার
🕒 সময়: বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত

বিশেষ অতিথি ও মেন্টর:
🎓 ইঞ্জিনিয়ার মোঃ মাকসুদুর রহমান
সভাপতি, চরফ্যাসন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ

উপস্থাপক:
🎤 ইঞ্জিনিয়ার মোঃ ইয়ামিন
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, চরফ্যাসন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ

আপনাদের প্রত্যেককে এই আয়োজনে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই আয়োজনের বিষয়ে ইঞ্জিনিয়ার, বেকার ইঞ্জিনিয়ার, নবীন শিক্ষার্থী, কর্মসংস্থানের খোঁজে যারা আছেন এবং নতুন উদ্যোক্তা সকলকে অবগত করা ও আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আমাদের এই উদ্যোগ সফল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও প্রচারণা একান্ত প্রয়োজন।

নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আলোচনার google meet link লিংক https://www.facebook.com/groups/CUEAB/ গ্রুপে প্রকাশ করা হবে।

আমন্ত্রণে
চরফ্যাসন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ

01/05/2024

"আজ মহান মে দিবস"
আজকের এই দিনে 'চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ' পক্ষ থেকে বিশ্বের সকল মেহনতি শ্রমজীবী মানুষের জন্য রইল বিনম্র শ্রদ্ধা।

ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম জিহাদ
সাধারণ সম্পাদক
চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ

17/02/2024
08/02/2024

**রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪**

চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে বাৎসরিক আনন্দ ভ্রমণের রেজিষ্ট্রেশন চলছে। অতি সত্বর রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন এবং বাকি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে আয়োজন সাফল্যমন্ডিত করুন।

স্থানঃ কুকরি মুকরি পর্যটন কেন্দ্র।
তারিখঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৪, রোজ শুক্রবার।

যেকোনো তথ্যের জন্যঃ +8801728-236627, +880 1723-940936, +880 1717-143344

Registration Link: https://forms.gle/gsRPYAyctp7MXY2S9

Want your business to be the top-listed Government Service in Bhola?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Zillaparishod Market, 1st Floor, Sadar Road, Charfasson
Bhola
8340