08/04/2025
বগুড়া জেলাধীন উপজেলা সমাজসেবা কার্যালয় শাজাহানপুর বগুড়ার ২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটায় (প্রযোজ্য ক্ষেত্রে) বয়স্ক ও বিধবা ভাতার কোটা পূরণের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ সংক্রান্ত নির্দেশনা পত্র।
আবেদনের সময়সীমা:
০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ হতে ১৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ
লিঙ্ক: https://dss.bhata.gov.bd/online-Application
অনলাইন আবেদনের জন্য যা যা প্রয়োজন:
১) জাতীয় পরিচয়পত্র (এন.আই.ডি),
২) নিজ মোবাইল নম্বর একাউন্ট খোলা।
৩) বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদ/স্বামী পরিত্যাক্তার প্রত্যয়ন।
৪) বয়স্ক আবেদনকারীর পুরুষ বয়স ৬৫ বছর, মহিলাদের ক্ষেত্রে ৬২ বছর হতে হবে।
01/11/2024
সমাজসেবা অফিস থেকে কাউকে ফোন করে ভাতা সংক্রান্ত ওটিপি বা পিন কোড চাওয়া হয়না। এ রকম কেউ ফোন করলে আপনারা কোন তথ্য দিবেন না।
09/06/2023
প্রাণঢালা অভিনন্দন! আপনি আবারও প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম অবশ্যই প্রতিফলিত হবে। আপনার ★ ১ম স্থান অর্জন করায় - জনাব মোহাঃ আতাউর রহমান Ataur Rahman Akash, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়াকে উপজেলা সমাজসেবা কার্যালয় শাজাহানপুর বগুড়ার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, অবিরাম শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন রইলো! আপনার আন্তরিকতা এবং দক্ষতা সবসময় অনুকরণীয় হয়েছে!
10/01/2023
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাজাহানপুর, বগুড়ার আওতাধীন মাদলা ইউনিয়ন পরিষদ, ৩ নং ওয়ার্ড এর বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী নতুন ভাতা সহ সকল ভাতাভোগী স্বশরীরে উপস্থিত এবং মোবাইল নাম্বার সঠিকতা যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মেম্বার, সকল উপকারভোগীগন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ ফজলুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী, এবং মোঃ রাশেদুল হাসান, কারিগরি প্রশিক্ষক। উক্ত কার্যক্রম নিম্নরূপঃ
♦️ বয়স্ক ভাতা- উপস্থিত-৪২, অনুপস্থিত-০ , মৃত-৫, মোট=৪৭জন।
♦️বিধবা ভাতা- উপস্থিত-২৭, অনুপস্থিত-০, মৃত-২, মোট=২৯ জন।
♦️প্রতিবন্ধী ভাতা- উপস্থিত-১৯, অনুপস্থিত-২,(উপঃ আসবে) মৃত-০, অচেনা-২, মোট=২৩ জন।
♦️প্রতিবন্ধী নতুন ভাতা- উপস্থিত-২ , অনুপস্থিত-০, মৃত-০, মোট=২জন।
08/01/2023
❤️ আগামী কয়েক দিনের মধ্যে ভাতার টাকা মোবাইলে আসতে শুরু হবে ❤️
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সম্মানিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী ভাতাভোগী সহ সকল ভাতাভোগীগণঃ-
👉 আপনার মোবাইল ফোন সচল রাখুন, ভাতার টাকা কয়েক দিনের মধ্যে আপনার মোবাইলে নগদ একাউন্টে আসবে।
👉 এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি সহ সকল ভাতার ২০২২-২৩ অর্থ বছরের ২য় কিস্তির (অক্টোবর -ডিসেম্বর/২২) মাসের পে-রোল প্রেরণ করা হয়েছে।
👉 ভাতার টাকা যে কোন সময়ে ভাতাভোগীর দেওয়া মোবাইল নগদ একাউন্টে আসবে। মোবাইলের নগদ একাউন্ট এর পিন কোড বিশ্বস্ত ব্যক্তি ব্যতিত অন্য কাউকে দেখাবেন না।
✋ আপনি আপনার আশ-পাশের ভাতাভোগীদের কে তথ্যটি শেয়ার করুন। আপনার তথ্যের কারনে একজন ভাতাভোগী প্রতারণা হতে রক্ষা পেতে পারে। তাই নিজে সতর্ক হউন, অপরকে সতর্ক করুন।
🙏 নগদ একাউন্টের PIN উপকারভোগীর একান্তই ব্যক্তিগত বিষয়। কোন ক্রমেই PIN অন্য কারো নিকট শেয়ার করা যাবে না। সমাজসেবা অফিসে কিংবা কোনো ক্ষেত্রেই দাপ্তরিক কাজে "PIN/OTP প্রয়োজন হয় না। কাজেই কোন প্রতারক চক্র ফোন করে "সমাজসেবা অফিস/নগদ কাস্টমার কেয়ার সার্ভিস থেকে বলছি" মর্মে কিংবা সরাসরি "PIN/OTP" চাইলে সেটি কোন ক্রমেই দিবেন না, দিলে আপনার টাকা প্রতারক চক্র তুলে নিয়ে যেতে পারে।
❤️ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতার অর্থ প্রদানে কোন এজেন্ট পয়েন্টে অতিরিক্ত ফিস- আদায় কিংবা কোন প্রকার হয়রানির স্বীকার হলে, উপজেলা পরিষদের চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা সমাজসেবা অফিসার/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে।
❤️ভালো থাকুন❤️সতর্ক থাকুন❤️
❤️উপজেলা সমাজসেবা কার্যালয়❤️
❤️শাজাহানপুর, বগুড়া।❤️
02/01/2023
‘‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”- এই প্রতিপাদ্য নিয়ে ২ জানুয়ারি ২০২৩ উপজেলা সমাজসেবা কার্যালয়, শাহজাহানপুর, বগুড়ায় উদযাপিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩। বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ সোহরাব হোসেন ছান্নু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাজাহানপুর, বগুড়া। সভাপতি জনাব, সাইদা খানম, উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংস্থা, এতিমখানা, উপকারভোগীরা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
14/12/2022
~~~~~~~~~~বিদায় ও বরণ অনুষ্ঠান~~~~~~
উপজেলা সমাজসেবা কার্যালয় শাজাহানপুর বগুড়ায় কর্মরত জনাব, মোঃ মাসুদ রানা, সদ্য পদোন্নতি প্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মীকে বিদায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মরত জনাব, মোঃ আব্দুল মোমিন সদ্য পদোন্নতি প্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মীকে বরণ অনুষ্ঠান।
05/12/2022
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাজাহানপুর, বগুড়ার আওতাধীন মাঝিড়া ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই এর সময় উপস্থিত ছিলেন সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, মাঝিড়া ইউনিয়ন পরিষদ, সকল মেম্বার, মহিলা মেম্বার, সচিব, উদ্যোক্ত, গ্রাম পুলিশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মোছাঃ পারভিন আক্তার, ইউনিয়ন সমাজকর্মী, মোঃ মহিবুল হাসান, এবং মোঃ রাশেদুল হাসান, কারিগরি প্রশিক্ষক। সকলের উপস্থিতিতে উন্মুক্ত যাচাই-বাছাই এর কিছু স্থিরচিত্র।
04/12/2022
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাজাহানপুর, বগুড়ার আওতাধীন চুপিনগর ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই এর সময় উপস্থিত ছিলেন সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, চুপিনগর ইউনিয়ন পরিষদ, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বার, সচিব, উদ্যোক্ত, গ্রাম পুলিশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মোছাঃ পারভিন আক্তার, ইউনিয়ন সমাজকর্মী, মোছাঃ নার্গিস আক্তার, ইউনিয়ন সমাজকর্মী, মোঃ রাশেদুল হাসান, কারিগরি প্রশিক্ষক। সকলের উপস্থিতিতে উন্মুক্ত যাচাই-বাছাই এর কিছু স্থিরচিত্র।
01/12/2022
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাজাহানপুর, বগুড়ার আওতাধীন খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই এর সময় উপস্থিত ছিলেন সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ, ট্যাগ অফিসার, তথ্য আপ, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বার, সচিব, উদ্যোক্ত, গ্রাম পুলিশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ শেখ মিলন, ফিল্ড সুপারভাইজার, মোছাঃ নার্গিস আক্তার, ইউনিয়ন সমাজকর্মী, মোঃ রাশেদুল হাসান, কারিগরি প্রশিক্ষক। সকলের উপস্থিতিতে উন্মুক্ত যাচাই-বাছাই এর কিছু স্থিরচিত্র।
01/12/2022
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাজাহানপুর, বগুড়ার আওতাধীন খরনা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই এর সময় উপস্থিত ছিলেন সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, খরনা ইউনিয়ন পরিষদ, ট্যাগ অফিসার, খরনা ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বার, সচিব, উদ্যোক্ত, গ্রাম পুলিশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ শেখ মিলন, ফিল্ড সুপারভাইজার, মোঃ মহিবুল হাসান, কারিগরি প্রশিক্ষক। সকলের উপস্থিতিতে উন্মুক্ত যাচাই-বাছাই এর কিছু স্থিরচিত্র।
01/12/2022
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাজাহানপুর, বগুড়ার আওতাধীন মাদলা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই এর সময় উপস্থিত ছিলেন সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, মাদলা ইউনিয়ন পরিষদ, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বার, সচিব, উদ্যোক্ত, গ্রাম পুলিশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী নার্গিস আক্তার, পারভীন আক্তার, রাশেদুল হাসান। সকলের উপস্থিতিতে উন্মুক্ত যাচাই-বাছাই এর কিছু স্থিরচিত্র।