MD RASEL FSO

MD RASEL FSO

Share

মোঃ রাসেল
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়।

Photos from MD RASEL FSO's post 25/03/2026

২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে
স্মৃতিচারণ ও আলোচনা সভা।

20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (تقبل الله منا ومنكم) —"আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (নেক আমলসমূহ) কবুল করে নিন"

ঈদ মোবারাক।

Photos from MD RASEL FSO's post 16/03/2026

আজ ১৬ মার্চ ২০২৬ খ্রি. তারিখ বগুড়া জেলার আওতাধীন সকল দই ব্যবসায়ী ও দই প্রস্তুতকারকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে- জেলা প্রশাসন, বগুড়া।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া'য় দুপুর ০২:০০ টায় মান্যবর জেলা প্রশাসক, বগুড়া জনাব মোঃ তৌফিকুর রহমান এঁর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি তাঁর বক্তব্যে-
১. আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জিআই পণ্য "দই" এর নিরাপদতা নিশ্চিত করতে হবে,
২. উৎসব উপলক্ষে "দই" এর অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করতে এবং
৩. "দই" প্রস্তুতের উপকরণ বিশেষ করে "দুধ" এর ভেজাল রোধে ব্যবসায়ীগণের সহযোগিতা চেয়ে ব্যবসায়ীগণকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মোঃ রাসেল নিরাপদ খাদ্য, দই উৎপাদন, সংরক্ষণ ও বিপণন সঙ্ক্রান্ত স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

জনাব মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),বগুড়া; জনাব মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া; জনাব মোহাঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া প্রমূখ সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Photos from MD RASEL FSO's post 23/02/2026

সেমাই কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা।

"ডায়মন্ড লাচ্ছা সেমাই" কারখানা, কই পাড়া, বগুড়া সদর, বগুড়ায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা।।

অদ্য ২৩-০২-২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসন, বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা য়ায়;
২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
৩. বিএসটিআই এর মানসনদহীন ও অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন এবং মোড়ক জাতকরন করতে দেখা যায়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ "ডায়মন্ড লাচ্ছা সেমাই" কারখানা, কই পাড়া, বগুড়া সদর, বগুড়াকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দের একটি চৌকস টিম।

জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

Photos from MD RASEL FSO's post 21/02/2026

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

আয়োজনে- জেলা প্রশাসন, বগুড়া।

10/02/2026

ময়লা মেঝেতে পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক অভিযান।

03/02/2026

মনিটরিং কার্যক্রম....
গোলাবাড়ি বাজার, গাবতলি, বগুড়া।

Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bogura
5800