BCS Preparation

BCS Preparation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS Preparation, Bogra, Bogura.

18/04/2017

আজকের " দৈনিক প্রথম আলো " পত্রিকা থেকে
১৮ এপ্রিল ২০১৭
৫ বৈশাখ ১৪২৪
১) অটিজম বিষয়ক ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে- ভুটানে ১৯ এপ্রিল থেকে
২) ভুটানের রাজধানী - থিম্পু
৩) ভুটানের বর্তমান রাজা - জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
৪) ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী - তেসেরিং তোবগে
৫) রামপাল বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে - প্রায় ১৭ হাজার কোটি টাকা
৬) রামপাল নির্মান প্রকল্পের চুক্তি হয় - ভারত হেভি ইলেকট্রিক লি: ও বিআইএফপিসিএল এর মধ্যে
৭) রামপালের জন্য প্রতিদিন কয়লা লাগবে - প্রায় ১০ হাজার মেট্রিক টন
৮) কুচিং শহরটি - মালেশিয়ায়
৯) ২৪ বছর পর আজ আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতে যাচ্ছে - সিলেটের তারাপুর চা বাগানের গণহত্যা দিবস
১০) তুরস্কের রাজধানী - আংকারা
১১) প্রেসিডেন্ট এর ক্ষমতা বাড়ানোর জন্য গণভোট অনুষ্ঠিত হয় - তুরস্কে ( হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে ৫১.৪% ভোট পেয়ে)
১২) সন্ত্রাসবাদ নিয়ে ৩ মাসের বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করে ইতিহাস গড়লেন - লন্ডনের মার্কিন দূতাবাস
১৩) ফিলিস্তিনি কারাবন্দী দিবস - ১৭ এপ্রিল
১৪) যুক্তরাজ্যের এ্যাটর্নি জেনারেল - জেরেমি রাইট
১৫) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইরাকে হামলা চালায় - ২০০৩ সালে
১৬) রাখাইনদের উৎসব - সাংগ্রাং
১৭) " দ্য ভেজিটারিয়ান " বইটির লেখক - হান কাং ( ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত)
১৮) " জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ " এই কথাটা বলেছিলেন - তাজ উদ্দীন আহমেদ ১৯৭১ সালের ১১ এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেওয়া ভাষণ শেষে
১৯) ADB এর ৫০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে - ৪-৭ মে ২০১৭, জাপানে
২০) এবারের সভার স্লোগান - বিল্ডিং টুগেদার দ্য প্রসপারিটি অব এশিয়া
২১) ADB প্রতিষ্ঠিত হয় - ১৯৬৬ সালে
২২) এর সদর দপ্তর - ফিলিপাইনের ম্যানিলায়
২৩) এর সদস্য সংখ্যা - ৬৭ টি দেশ
২৪) বিশ্বব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের অভ্যন্তরীণ ঝুঁকি ও চ্যালেঞ্জ - ৩ টি
২৫) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ এর কাজ সম্পন্ন হয়েছে - ৭০%
২৬) সফলভাবে মহাকাশে উড়লো বাংলাদেশ হবে - ৫৭ তম দেশ স্যাটেলাইট মালিকানার দিক থেকে
২৭) মহাকাশে এর অবম্থান হবে - ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
২৮) এটি উইক্ষেপন করা হবে - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে
২৯) এটি মহাকাশে পাঠানো হবে - ফ্যালকন-৯ রকেটে করে
৩০) এটি নিয়ন্ত্রন করা হবে - বাংলাদেশ থেকে
৩১) এটির কন্ট্রোল স্টেশন - গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়া থেকে

14/04/2017

আজকের " দৈনিক প্রথম আলো" পত্রিকা থেকে
১৪ এপ্রিল ২০১৭
১ বৈশাখ ১৪২৪
১) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন - মোগল সম্রাট জালাল উদ্দিন আকবর
২) বাংলাসন বা পহেলা বৈশাখ চালু হয় - ১৫৮৪ খ্রিঃ
৩) বাংলা এই সৌরপঞ্জি তৈরি করেছিলেন - ইরানের বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ওমর ফতুল্লাহ শিরাজী
৪) পহেলা বৈশাখে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন - ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক
৫) ছায়ানট বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে - ১৯৬৭ সালে
৬) মঙ্গল শোভাযাত্রার সূচনা হয় এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে - ১৯৮৯ সালে
৭) বিশ্ব খ্যাত ম্যাগাজিন ফোর্বস এর এশিয়ার ৩০ বছরের নিচে ৩০ পথিকৃৎ নারীর তালিকায় - বাংলাদেশের সওগাত নাজবিন খান
৮) ছায়ানটের আজ - ৫০ বছর পূর্তি
৯) " ফ্লাইং স্কটসম্যান " - যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বাষ্পীয় ইঞ্জিনের ট্রেন
১০) এই ট্রেনের বয়স - ৯৩ বছর
১১) কানাডার সম্মান সূচক নাগরিকত্ব পেলেন - মালালা ইউসুফ জাই
১২) সপ্তাহে ২ দিন কুলির কাজ করবেন - ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী
১৩) সিরিয়ার বর্তমান প্রেনিডেন্ট - বাশার আল আসাদ
১৪) তিনি সিরিয়া শাসন করছেন - ১৭ বছর ধরে
১৫) ন্যাটো জোটের বর্তমান মহাসচিব - জেন্স স্টল্টেনবার্গ
১৬) ন্যাটো স্বাগত জানিয়েছে - মন্টেনেগ্রোকে ২৯ তম সদস্য হিসেবে
১৭) ম্রো সম্প্রদায়ের উৎসবের নাম - চাংক্রান
১৮) মারমা, ম্রো, ত্রিপুরা, খিয়াং, চাক, বম, লুসাই, খুমি, পাংখুয়া, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বাস - বান্দরবানে
১৯) পাহাড়িদের ঐতিবাহী খাবারের মধ্যে অতিথি আপ্যায়নে আকর্ষণীয় - পাজন ( পাচন)
২০) যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় - ১৯৭৩ সালে
২১) এই সময় যুক্তরাজ্যের প্রধামন্ত্রী ছিলেন - এডওয়ার্ড হিথ
২২) যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের নাগরিক বসবাস করে - প্রায় ৩০ লাখ
২৩) বিশ্বের বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে চামড়া নেয়া বন্ধ করে - ২০১৪ সালে
২৪) চামড়া প্রক্রিয়াকরণ শিল্পের যাত্রা শুরু হয় - ১৯৫১ সালে
২৫) হালখাতা অনুষ্ঠান করে জাতীয় রাজস্ব বোর্ড কর আদায় করে - প্রায় ৫৫০ কোটি টাকা
২৬) চলতি বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে - প্রায় ৬%
# # সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা
# # সালমান চৌধুরী পিয়াস # #
# # ঢা.বি # #

13/04/2017

আজকের " দৈনিক প্রথম আলো" পত্রিকা থেকে
১৩ এপ্রিল ২০১৭
৩০ চৈত্র ১৪২৩
১) বাংলাদেশের আইসিসি জয়ের - ২০ বছর পূর্তি আজ
২) রাজবাড়ীর পাংশায় গঙ্গা ব্যারাজ করার - প্রস্তাব পরিত্যক্ত করা হয়েছে
৩) ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা চুক্তি হয়েছিল - ১৯৯৬ সালে
৪) " কমনওয়েলথ অব লার্নিং ( সিওএল) বোর্ড অব গভর্ন্যান্স এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হন - শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
৫) কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
৬) সিওএল বোর্ডের - সদস্য ১০ জন, মেয়াদ ৩ বছর
৭) উ.কোরিয়াকে বলা হয় - নিভৃতকামী কমিউনিষ্ট দেশ
৮) উ.কোরিয়ার প্রতিষ্ঠাতা - কিম ইল সুয়েং
৮) উ. কোরিয়া তাঁর দেশের প্রতিষ্ঠাতার - ১০৫ তম জন্মবার্ষিকী পালন করবে ১৫ এপ্রিল ২০১৭
৯) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল - মির
১০) প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে - দ. আফ্রিকায়
১১) দ. আফ্রিকার রাজধানীর নাম - প্রিটোরিয়া
১২) মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত কুকুর বিড়াল হত্যা নিষিদ্ধ করেছে - তাইওয়ান
১৩) ভারতের প্রথম প্রধানমন্ত্রী - জওহরলাল নেহেরু
১৪) ভারতে ট্রাইবাল পলিসি গৃহীত হয় - ১৯৫৯ সালে
১৫) " আনন্দরূপ" প্রবন্ধটি - রবীন্দ্রনাথের লেখা
১৬) উ. কোরিয়াকে পারমানবিক কর্মসূচি থেকে বের করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে - ২৫ বছর ধরে
১৭) ইরানে ইসলামি বিপ্লব হয় - ১৯৭৯ সালে
১৮) প্রথমবারের মতো বকেয়া কর আদায় করতে হালখাতা অনুষ্ঠান করছে - জাতীয় রাজস্ব বোর্ড আজ
১৯) সরকারী ২১ লাখ কর্মচারীকে নববর্ষভাতা দিতে এবারের সরকারের খরচ - ৭০০ কোটি টাকা
২০) ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত দেশের প্রাকৃতিক মাছের পরিমাণ কমেছে - প্রায় ৩৩%
২১) ১৯৯০ সালে দেশে বছরে জনপ্রতি মাছের পরিমাণ ছিল - ৭.৬ কেজি
২২) দেশের মোট উৎপাদিত বিদ্যুতের - প্রায় ৪৯% বেসরকারি খাতের
২৩) বাংলাদেশ প্রথম আইসিসি ট্রপি জিতে - ১৩ এপ্রিল ১৯৯৭ সালে
২৪) এই ট্রপি জিতেছিল - কেনিয়ার বিরুদ্ধে
২৫) এই আইসিসি ট্রপি জিতার সময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন - আকরাম খান
# # সালমান চৌধুরী পিয়াস # #
# # ঢা.বি # #

12/04/2017

আজকের " দৈনিক প্রথম আলো" থেকে
১২ এপ্রিল ২০১৭
২৯ চৈত্র ১৪২৩
১) বাংলাদেশ ও ভারতের যৌগ উদ্যোগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত হবে - কক্সবাজারের কুতুবদিয়ায়
২) বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সমঝোতা আছে - ১৩ টি দেশের
৩) বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি আছে - ৬ টি দেশের
৪) পাকিস্তানের বন্দর নগরী - করাচি
৫) ইতালীর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - আনজেলিনো আলফানো
৬) বিশ্বে মৃত্যুদন্ডের হার ২০১৫ সালের তুলনায় কমেছে - ৩৭% ( অ্যামনেষ্টি)
৭) যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার ক্ষেত্রে নামকরা পুরষ্কার " পুলিৎজার ২০১৬ পেয়েছে - ওয়াশিংটন পোষ্ট, নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার
৮) পাকিস্তানে শীর্ষস্থানীয় পত্রিকা সমূহ - ডন, দ্য নেশন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন
৯) ম্যাকমোহন লাইন কবে তৈরি হয় - ১৯১১ সালে
১০) ভারতের অরুণাচল প্রদেশকে দ. তিব্বত মনে করে - চীন
১১) " পিপলস ডেইলি" - চীনা কমিউনিষ্ট পত্রিকা
১২) " চায়না - পাকিস্তান ইকোনোমিক করিডোর " - কাশ্মীরে
১৩) এই করিডোর নির্মান করে - চীন
১৪) " নাইন ড্যাশ লাইন " - দ. চীন সাগরে
১৫) এই লাইন তৈরি বা রচনা করে - চীন
১৬) " ওয়ার্ল্ড জার্নালিষ্টস কনফারেন্স ২০১৭ " অনুষ্ঠিত হয় - সিউল, দ. কোরিয়ায় ( ৩ এপ্রিল ২০১৭)
১৭) " চসুন ডেইলি নিউজপেপার " - দ.কোরিয়ার
১৮) " সাংবাদিকেরা জনগনের নির্মানশ্রমিক " - চীনা মতবাদ
১৯) বিনিয়োগকারীদের জন্য পাস হতে যাচ্ছে - ওয়ান স্টপ সার্ভিস আইন২০১৭
২০) এই সার্ভিসে সেবা মিলবে - ১৬ ধরনের সেবা একসাথে
২১) বিডা - বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
২২) উত্তর আমেরিকার তৈরি পোশাক ক্রেতাদের জোট - অ্যালায়েন্স
# # সালমান চৌধুরী পিয়াস # #
# # ঢা.বি # #

12/04/2017

The Daily Star_Editorial: 12.04.2017
====================
গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থসহ আজকের "The Daily Star" পত্রিকার সম্পাদকীয়। (তথ্য ও তত্ত্ব জানার পাশাপাশি English proficiency বৃদ্ধির উত্তম সুযোগ)
****************
Ed-1:
1. soar - অনেক উঁচুতে ওঠা
2. amid - মধ্যভাগে
3. Flash floods -
আকস্মিক বন্যা
4. millers - মিলের মালিক
5. toll on - চাঁদা
6. adversely affected - বিরূপ প্রভাব ফেলা
7. boils down to - Being based on or depending on something
8. retail prices - খুচরা মূল্য
9.coarse rice - মোটা চাল
10. miniscule - অতি ক্ষুদ্র
11. hoarding - মজুদ
12. price manipulation - কৌশলগত দাম
13. imperative - অত্যাবশ্যক
14. swiftly - দ্রুতগতিতে
15. compensate - ক্ষতিপূরণ করা
16. crunch - সংকোচন
-------------------------------------------------------------
Ed 2:
1. epitomise - be a perfect example of
2. ghastly trend - ভয়ানক প্রবণতা
3. impunity - মুক্তি
4. grim statistics - ভয়ানক পরিসংখ্যান
5. societal taboo -
সামাজিক নিষেধাজ্ঞা
6. molestation - উত্পীড়ন
7. malady - ব্যাধি
8. deterrent - প্রতিবন্ধক
9 . potential perpetrators - সম্ভাব্য অপরাধীদের
10. heinous crimes -
জঘন্য অপরাধে
---------------------------------------------------------------------
Rice prices soar amid flash floods****
Farmers suffer, big millers cash in
***************
Flash floods in the greater Sylhet region have taken its toll on farmers and created a shortage of paddy for small to medium-sized rice mills. The haor areas in northern Sylhet account for nearly 10 percent of the total cultivation area of about 4.8 million hectares this year and the flooding has adversely affected about 140,000 hectares. The mills usually stock up near the end of the season, which isn't happening this season due to unexpected floods and only the big millers are well stocked with paddy. What it all boils down to is a rise in retail prices of coarse rise in Dhaka by nearly 6.5 percent over a week and there is upward price rise of such rice in other parts of the country.

Although farmers in the north have sustained losses, by Department of Agriculture Extension (DAE) estimates, the loss of paddy is miniscule in terms of total paddy production. Then why are we seeing such a sharp increase in price? The shortage may be the outcome of hoardingpotential perpetrators and price manipulation since only a fraction of mills has enough paddy stock to be turned into rice. Whatever may be the case, it is imperative that the government take steps to stabilise the price of this essential commodity. If there is indeed any hoarding going on, authorities must act swiftly against these parties. There may be need to reduce the import duty on rice in the short term to compensate for any crunch in supply. Finally, farmers' losses need to be made bearable through soft loans so that they can tide over the current situation and be ready for next season's sowing.
===============================
145 children r***d in three months! ***
Prevent this ghastly trend
*************
A picture published in this paper on March 11 epitomises our failure to protect children from abuse and the culture of impunity that rules supreme regarding this issue. It shows a group of child-right activists holding placards that read grim statistics: 145 children have been r***d in the first three months of the new year, and in the first couple of months, 50 children were killed. Given the societal taboo that exists centring r**e and molestation, there is a possibility that a lot of such cases have gone unreported.

This points to a disturbing rise of violence and a breakdown of moral values. Not only that, conviction rate under the Women and Children Repression Prevention Act 2000 between 20019-2014, according to a study, has been less than 1 percent. Such sad statistics speaks volumes of the state's failure to protect the weak and the vulnerable.

This, after all, is not a mere law enforcement issue, this malady is criminal and social in nature and it should be handled as such. A speedy trial process in case of child r**e can act as deterrent to potential perpetrators. It is also important to give the affected families legal and emotional support, as instances of out of court settlement in such cases is extraordinarily high. This is especially important in cases where the victim comes from a lower income background. Also, it is crucial to sensitise the society to take a comprehensive approach to tackle such heinous crimes.

11/04/2017

আজকের " দৈনিক প্রথম আলো" থেকে
১১ এপ্রিল ২০১৭
২৮ চৈত্র ১৪২৩
১) টি২০ তে ফেরার ইচ্ছা নেই - মাশরাফি বিন মর্তুজা
২) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে সমঝোতা স্মারক হয় - ১৩ টি
৩) ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের - তৃতীয় অর্থনীতির দেশ হবে।( প্রাইস ওয়াটার হাউস কুপার্সের রিপোর্ট)
৪) ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ হবে - ২৯ তম ( একই রিপোর্ট)
৫) ২০২০ সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে - ৮% ( মাননীয় প্রধানমন্ত্রী)
৬) বিদেশী মুদ্রার সঞ্চয়ের পরিমাণ হবে - ৩০ বিলিয়ন( মাননীয় প্রধানমন্ত্রী)
৭) ২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন হবে - ২৪ হাজার মেগা ওয়ার্ট
৮) যুক্তরাজ্য ও চীনের মধ্যে প্রথমবারের মতো চালু হলো - পণ্যবাহী ট্রেন
৯) ওয়াইয়ু শহরটি - চীনে
১০) ঝিজিয়াং প্রদেশটি - চীনে
১১) ওয়ানবেল্ট, ওয়ান রোড কর্মসূচি - চীনের
১২) চীনের ২ হাজার বছরের পুরোনো বাণিজ্য রুট - ঐতিহ্যবাহী সিল্ক রোড
১৩) ২ সন্তানের বেশি নয় " নীতি চালু করতে যাচ্ছে - ভারতের আসাম রাজ্য সরকার
১৪) জি ৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয় - ইতালির লুকা শহরে ( ১০ এপ্রিল ২০১৭)
১৫) বর্তমান রুশ পররাষ্ট্রমন্ত্রী - সের্গেই লাভরভ
১৬) বর্তমান জাপানের পররাষ্ট্রমন্ত্রী - ফুমিও কিশিদার
১৭) প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন ডে পালন করল - চীন
১৮) শ্যাডোব্রোকার্স - একদল হ্যাকারের নাম
১৯) এল কনফিডেনসিয়াল - স্পেনের সংবাদ মাধ্যম
২০) তামিলনাড়ুর রাজধানী - চেন্নাই
২১) ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন - মিসরের প্রেসিডেন্ট
২২) মিসরের রাজধানী - কায়রো
২৩) খ্রিষ্টান বর্ষপঞ্জির অন্যতম পবিত্রতম দিন - পাম সানডে
২৪) গড় আয়ুর অবস্থানের দিক থেকে বিশ্বে - রাশিয়া ১৫৩ তম
২৫) মাথাপিছু আয়ের ক্ষেত্রে রাশিয়ার অবস্থান বিশ্বে - ৭৩ তম
২৬) " গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন " বইটির লেখক - জোসেফ স্টিগলিৎস ( মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ)
২৭) গাধার দেশ - পাকিস্তান ( বেশি গাধা প্রজনন ও উৎপাদন হয়)
২৮) ধরলা, দুধকুমার নদী গুলো - কুড়িগ্রামে দিয়ে প্রবেশ করে বক্ষ্রপুত্রের সাথে মিলিত হয়েছে
২৯) গঙ্গা চুক্তি হয় - ১৯৯৬ সালে
৩০) বিনিয়োগ গুরু বলা হয় - ওয়ারেন বাফেটকে
৩১) অ্যামাজনের প্রতিষ্ঠাতা - জেফ বেজোস( বিশ্বের ২ য় ধনী)
৩২) বিশ্বের ৩য় ধনী - ওয়ারেন বাফেট ( ব্লুমবার্গের রিপোর্ট)
৩৩) দুবাইভিত্তিক ই কমার্স সাইট - সোউক ( কিনে নিবে অ্যামাজন)

# # সালমান চৌধুরী পিয়াস # #
# # ঢা.বি # #

10/04/2017

আহকের দৈনিক" প্রথম আলো " পত্রিকা থেকে
১০ এপ্রিল ২০১৭
২৭ চৈত্র ১৪২৩
১) ভারতে তিস্তা নদীতে বাঁধ দিয়েছে - গজলডোবা নামক স্থানে
২) তিস্তার পরিবর্তে তোর্সা নদীর পানি ভাগা ভাগির বিষয়ে মত দিয়েছেন - মমতা বন্দ্যোপাধ্যায়
৩) তোর্সা নদীর উৎপত্তি - চীন
৪) তোর্সা নদী কালচিনি নদীর সাথে মিলিত হয় - আলিপুরদুয়ারে
৫) তিস্তা থেকে তোর্সা নদীর দূরত্ব - প্রায় ১০০ কি. মি
৬) পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক -১৭ টি পন্যের সংরক্ষণ ও পরিবহনে
৭) পেঁয়াজের খোসা ছাড়ানোর স্বয়ক্রিয় মেশিন আবিষ্কারের জন্য মালেশিয়ায় পুরস্কৃত - বাংলাদেশী শিক্ষার্থী তাসনিম মাহবুব
৮) নরওয়ের রাজধানী - অসলো
৯) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত - নিকি হ্যালি
১০) প্রশান্ত মহাসাগরে ভাসমান - মার্কিন বিমানবাহী রনতরী Uss কার্ল ভিনসন
১১) তান্তা শহর - মিশরে
১২) চাকমাদের বড় উৎসব - বিঝু
১৩) মারমাদের উৎসব - সাংগ্রাই
১৪) ত্রিপুরাদের উৎসব - বৈসুক
১৫) তঞ্চ্যঙ্গাদের উৎসব - বিষু
১৬) অহমিয়াদের উৎসব - বিহু
১৭) চাক, ম্রো ও খুমিদের উৎসব - চাংত্রান্ত
১৮) ম্যালেরিয়ার ঔষধ - কুইনাইন
১৯) কুইনাইন আবিষ্কার করেন - ইংরেজ চিকিৎসক রোনাল্ড রস
২০) কুইনাইন তৈরি হয় - সিনকোনা নামক উদ্ভিদ থেকে
২১) রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধ করা হয় - ১৯৬৭ সালে
২২) এর প্রতিবাদ করেছিলেন - ১৮ জন বুদ্ধিজীবী
২৩) এর জন্য পাকিস্তান সরকারকে সমর্থন দিয়েছিলেন - ৪০ জন বুদ্ধিজীবী, শিল্পী,শিক্ষক
২৪) বাংলাদেশ জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায় আসতে চায় - ২০১৮ সালে
২৫) বাংলাদেশ এলডিসি হিসেবে সব ধরনের বাণিজ্যিক সুবিধা পাবে - ২০২৭ সাল পর্যন্ত
২৬) জাতিসংঘের সাধারন পরিষদে বাংলাদেশ উন্নয়নশীল দেশের ঘোষণা পেতে অপক্ষো করতে হবে -২০২৪ সাল পর্যন্ত

# # সালমান চৌধুরী পিয়াস # #
# # ঢা.বি # #

09/04/2017

এক নজরে দেখে নিন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই -
[List of Agreements/MoUs exchanged during the State Visit of Prime
Minister of Bangladesh to India (April 07­-10, 2017)]


# ‘বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রূপরেখা’ সংক্রান্ত সমঝোতা স্মারক।


# ‘কৌশলগত ও ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে’ ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের তামিলনাডু রাজ্যের ওয়েলিংটনে (নিলগিরি) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক।


# ‘জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে’ ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়া দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক।
[প্রতিরক্ষা খাতের এই তিন সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতের প্রতিরক্ষা সচিব সই করেন]


# ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার বিষয়ে’ বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) চেয়ারম্যান।


# ‘আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার’ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তিতে সই করেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এবং ভারতের আনবিক শক্তি বিভাগের সচিব।


# পরমাণু নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণে কারিগরি তথ্য বিনিময় ও সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ) ও ভারতের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) মধ্যে বন্দোবস্তনামায় দুই সংস্থার চেয়ারম্যান সই করেন।


# বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন (বিএইআরসি) ও ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে চুক্তিতে দুই সংস্থার চেয়ারম্যান সই করেন।


# তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ভারতের ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।


# সাইবার নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) ও ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) মধ্যে চুক্তি।
[বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও ভারতের ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এদুটিতে সই করেন]


# বাংলাদেশ ও ভারতের সীমান্তজুড়ে বর্ডার হাট স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের বাণিজ্য সচিব ।


# বিচারিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের আইনমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সই করেন।


# ভারতে বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা তৈরির কর্মসূচির বিষয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও ভারতের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (এনজেএ) পরিচালক সই করেন।


# নৌবিদ্যায় সহায়তার বিষয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের নৌপরিবহন বিভাগের সচিব ও ভারতের লাইটহাউজ অ্যান্ড লাইটশিপসের মহাপরিচালক (ডিজিএলএল) সই করেন।


# ভূবিদ্যা নিয়ে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকে জিওলজিক্যার সার্ভে অব বাংলাশের (জিএসবি) মহাপরিচালক ও জিওলজিক্যার সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) উপ- মহাপরিচালক সই করেন।


# কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও পর্যটন সেবায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিনিময় করা হয়।


# ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে সিরাজগঞ্জ থেকে লালমনিরহাটের দইখাওয়া এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা স্মারক।
[এই সমঝোতা স্মারক দুটিতে সই করেন দুই দেশের নৌসচিব]


# গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ভারতের তথ্য সচিব স্বাক্ষর করেন।


# অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তিতেও তারা দুজন সই করেছেন।


# বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা সমঝোতা স্মারকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতের পররাষ্ট্র সচিব সই করেন।


# মোটরযান যাত্রী চলাচল (খুলনা-কলকাতা রুট) নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি ও চুক্তির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসে দুই দেশে সড়ক বিভাগের সচিব স্বাক্ষর করেন।


# তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারকতে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও ভারতের পররাষ্ট্র সচিব সই করেন।


# বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থায়নের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার সই করেন।


বিচার বিভাগের সহযোগিতা, সাড়ে চারশ কোটি ডলার ঋণ সহায়তা, মহাকাশ গবেষণা এবং যাত্রীবাহী নৌ চলাচলে স্বাক্ষরিত সমঝোতাপত্রগুলো অনুষ্ঠানে বিনিময় হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা জানায়। দুই দেশের যৌথ বিবৃতিতে ৩৪টি দলিল সইয়ের কথা জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মোট ৩৬টি দলিল সইয়ের কথা জানান। তবে তার কোনো তালিকা দিতে পারেননি তিনি।

Courtesy : BD JOBS

07/04/2017

# কম্পিউটার_Keyboard এর শর্টকাট :
>> F1: সাহায্য (Help).
>> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা।
>> F3: ফাইল খোঁজা।
>> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা।
>> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।
>> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা।
>> F10: মেনু বার চালু করা।
>> CTRL+C: কপি।
>> CTRL+X: কাট।
>> CTRL+V: পেস্ট।
>> CTRL+Z: আনডু।
>> CTRL+B: অক্ষর বোল্ড করা।
>> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
>> CTRL+I: অক্ষর ইটালিক করা।
>> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
>> CTRL+ESC: Start menu চালু।
>> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
>> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
>> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
>> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
>> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
>> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা।
>> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা।
>> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
>> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড।
>> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু।
>> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
>> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা।
>> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
>> End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
>> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
>> ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)।
>> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা।
>> Windows Logo +L: কম্পিউটার লক করা।
>> Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
>> Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ।
>> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
>> Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা।
>> Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
>> BACKPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া,

07/04/2017

General Knowledge:::
১। পাকিস্তানের প্রবেশদ্বার >>> করাচি।
২। পশুপালনের দেশ >>> তুর্কিস্তান।
৩। মসজিদের শহর >>> ঢাকা ও ইস্তানবুল।
৪। রিক্সার নগরী >>> ঢাকা।
৫। মন্দিরের শহর >>> বেনারস।
৬। মোটরগাড়ির শহর >>> ডেট্রয়েট শহর।
৭। শান্ত সকালের দেশ >>> কোরিয়া।
৮। ভারতের প্রবেশদ্বার >>> মুম্বাই।
৯। ব্রিটেন বাগান >>> কেন্ট।
১০। মহীশুরের বাঘ >>> টিপু সুলতান।
১১। ভাটির দেশ >>> বাংলাদেশ।
১২। পৃথিবীর বদ্বীপ >>> বাংলাদেশ।
১৩। মরুভূমির দেশ >>> আফ্রিকা।
১৪। পঞ্চনদের দেশ >>> পাঞ্জাব।
১৫। কানাডার প্রবেশদ্বার >>> সেন্ট-লরেন্স।
১৬। ট্যাক্সির নগরী >>> মেক্সিকো।
১৭। পানামা খাল খনন করা হয় >>> ১৯১৩ সালে।
১৮। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় >>> ১৯৫৬ সালে।
১৯। আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত >>> নায়াগ্রা।
২০। বিশ্বের গভীরতম হ্রদ >>> বৈকাল।
২১। NAM (ন্যাম) এর পূর্ণরূপ >>> Non Aligned Movement.
২২। OIC এর সদর দপ্তর >>> জেদ্দা।
২৩। আরবলীগ প্রতিষ্ঠিত হয় >>> ২২ মার্চ, ১৯৪৫।
২৪। EU(European Union) প্রতিষ্ঠিত হয় >>> ১ নভেম্বর, ১৯৯৩।
২৫। OPEC এর পূর্ণরূপ >>> Organization of Petroleum Exploring Countries.
২৬। ন্যাটো(NATO) প্রতিষ্ঠিত হয় >>> ১৯৪৯ সালে।
২৭। ইতিহাসের জনক >>> হেরোডেটাস।
২৮। গৌতম বুদ্ধ যে গ্রামে জন্মগ্রহণ করেন >>> লুম্বিনী(নেপাল)।
২৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন >>> জোসেফ স্ট্যালিন।
৩০। নোবেল পুরস্কারের প্রবর্তক >>> আলফ্রেড নোবেল।
৩১। অস্কার পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হয় >>> ১৯২৯ সালে।
৩২। প্রথম অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র >>> উইংস।
৩৩। টাইটানিক মুভির পরিচালক >>> জেমস ক্যামেরুন।
৩৪। আজমীর অবস্থিত >>> ভারতের রাজস্থানে।
৩৫। বালি দ্বীপ অবস্থিত >>> ইন্দোনেশিয়ায়।
৩৬। তক্ষশীলা অবস্থিত >>> পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
৩৭। কুতুবমিনার অবস্থিত >>> ভারতের দিল্লীতে।
৩৮। ফিলিপাইনে অবস্থিত মুসলিম অধ্যুষিত দ্বীপ >>> মিন্দানাও।
৩৯।নেপাল সরকারের প্রধান কার্যালয় >>> সিংহ দরবার।
৪০। ট্রয় নগরী অবস্থিত >>> তুরস্কে।
৪১। অ্যাডামস পিক অবস্থিত >>> শ্রীলঙ্কায়।
৪২। মহেঞ্জোদারো অবস্থিত >>> পাকিস্তানের সিন্ধু প্রদেশে।
৪৩। কান্দাহার যে দেশের শহর >>> আফগানিস্তান।
৪৪। স্বর্ণমন্দির অবস্থিত >>> ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে।
৪৫। ব্যাবিলন যে নদীর তীরে অবস্থিত >>> ইউফ্রেতিস।
৪৬। গ্রীনিচ অবস্থিত >>> ইংল্যান্ড।
৪৭। ইংল্যান্ডের দক্ষিণ স্টেফোর্ডকে বলা হয় >>> ব্লাক কান্ট্রি।
৪৮। আলহামরা অবস্থিত >>> স্পেনে।
৪৯। ডাকার >>> সেনেগালের রাজধানী।
৫০। মন্টিভিডিও হল >>> উরুগুয়ের রাজধানী।
৫১। নাসা (NASA) অবস্থিত >>> যুক্তরাষ্ট্রে।
৫২। OIC এর পূর্ণরূপ >>> Organization of Islamic Cooperation.
৫৩। আকিয়াব যে দেশের সমুদ্রবন্দর >>> মায়ানমারের।
৫৪। সিংহ পাওয়া যায় >>> ভারতের গুজরাটে ও আফ্রিকায়।
৫৫। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান >>> মারিয়ানা ট্রেঞ্চ।

07/04/2017

General Knowledge:::
১। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র >>>> চিলি।
২। যে দেশের অন্যদেশের সাথে সবচেয়ে বেশি সীমান্ত আছে >>>> চীন।
৩। ফিলিপাইনের মুদ্রার নাম >>>> পেসো।
৪। হিরোশিমা দিবস >>>> ৬ আগস্ট।
৫। টয়লেট দিবস >>>> ১৯ নভেম্বর।
৬। রেড ইন্ডিয়ান উপজাতি যে দেশের >>>> যুক্তরাষ্ট্র।
৭। জুলু উপজাতি >>>> দক্ষিন আফ্রিকার।
৮। ইউরোপের ক্রীড়াঙ্গন>>>> সুইজারল্যান্ড।
৯। সাত পাহাড়ের শহর >>>> রোম।
১০। পোপের শহর>>>> রোম
১১। নীরব শহর >>> রোম।
১২।চির শান্তির শহর >>> রোম
১৩। কাঙ্গারুর দেশ >>> অস্ট্রেলিয়া।
১৪। ইউরোপের বুট >>> ইটালি
১৫। সোনালি আঁশের দেশ >>> বাংলাদেশ।
১৬। বজ্রপাতের দেশ >>> ভুটান।
১৭। সাদা শহর >>> বেলগ্রেড।
১৮। দ্বীপের মহাদেশ >>> ওশেনিয়া।
১৯। পবিত্র ভূমি >>> জেরুজালেম।
২০। পবিত্র দেশ >>> ফিলিস্তিন।
২১। জাঁকজমকের নগরী >>> নিউইয়র্ক।
২২। শ্বেতাঙ্গদের কবরস্তান >>> গিনিকোস্ট।
২৩। চির সবুজের দেশ >>> নাটাল।
২৪। চির বসন্তের নগরী >>> কিটো।
২৫। দ্বীপের নগরী >>> ভেনিস।
২৬। বাংলার ভেনিস >>> বরিশাল।
২৭। হর্ন অফ আফ্রিকা >>> ইথিওপিয়া।
২৮। দক্ষিণের রাণী >>> সিডনি।
২৯। রূপার শহর >>> আলজিয়ারস।
৩০। হাজার হ্রদের দেশ >>> ফিনল্যান্ড।
৩১। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ >>> আফ্রিকা।
৩২। প্রাচীরের দেশ >>> চীন।
৩৩। আফ্রিকার কিং >>> ইথিওপিয়া।
৩৪। চীনের নীলনদ >>> ইয়াংসিকিয়াং।
৩৫। হলদে নদী >>> হোয়াংহো।
৩৬। সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার >>> ইউক্রেন।
৩৭। প্রাচ্যের ভেনিস >>> ব্যাংকক।
৩৮। পবিত্র পাহাড় >>> ফুজিয়ামা।
৩৯। সূর্যোদয়ের দেশ >>> জাপান।
৪০। ভূমিকম্পের দেশ >>> জাপান।
৪১। প্রাচ্যের গ্রেট ব্রিটেন >>> জাপান।
৪২। পৃথিবীর ছাদ >>> পামির মালভূমি।
৪৩। মুক্তার দ্বীপ >>> বাহরাইন।
৪৪। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার >>> জিব্রালটার।
৪৫। পান্নার দ্বীপ >>> আয়ারল্যান্ড।
৪৬। নিষিদ্ধ শহর >>> লাসা।
৪৭। হারকিইউলিসের স্থম্ভ >>> জিব্রালটার মালভূমি।
৪৮। মেডিটেরিয়নের দেশ >>> জিব্রালটার।
৪৯। পিরামিডের দেশ >>> মিসর।
৫০। নীলনদের দেশ >>> মিসর।

07/04/2017

অসমাপ্ত আত্মজীবনী থেকে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনপঞ্জি
১. জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। তদানীন্তন গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে। আব্বা শেখ লুৎফুর রহমান, মা সাহেরা খাতুন।
২. তৃতীয় শ্রেণী পর্যন্ত গ্রামের এসই স্কুলে এবং চতুর্থ শ্রেণী থেকে গোপালগঞ্জ পাবলিক স্কুলে অধ্যয়ন।
৩. বার-তের বছর বয়সে মুরুব্বীদের ইচ্ছায় তিন বছর বয়সের ফযিলাতুন নিছা ওরফে রেণুর সঙ্গে বিবাহ।
৪. ১৯৩৪ সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে হার্ট দুর্বল হয়ে পড়ে। ১৯৩৬ সালে গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে চশমা পরা শুরু।
৫. ১৯৩৭ সালে গোপালগঞ্জ জিলা স্কুলে ভর্তি।
৬. ১৯৩৮ সালে প্রাদেশিক প্রধানমন্ত্রী একে ফজলুল হক ও শ্রমমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ সফরে এলে সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন।
৭. এ সময় গোপালগঞ্জে হিন্দু-মুসলমানদের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার কিছু ঘটনা ঘটে। এই হিন্দুদের চক্রান্তে শেখ মুজিবের জীবনে প্রথম জেল অভিজ্ঞতা।
৮. ১৯৩৯ সালে কলকাতা গিয়ে শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে সাক্ষাৎ। এরপর মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ।
৯. ১৯৪১ সালে ম্যাট্রিক পাসের পর কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি। থাকতেন বেকার হোস্টেলে। (২৪ নং কক্ষে থাকতেন। ২৩ এবং ২৪ নং কক্ষ নিয়ে বর্তমানে জাদুঘর)
১০. ১৯৪৩ সালে বাংলায় দুর্ভিক্ষ চলাকালে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রিলিফ কর্মসূচিতে অংশগ্রহণ।
১১. পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, মুসলিম লীগের সোহরাওয়ার্দী-হাসিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হিসেবে।
১২. ১৯৪৬ সালে মুসলিম লীগের দিল্লি কনফারেন্সে যোগদান এবং আজমীর শরীফ গমন।
১৩. ১৯৪৬ সালের ১৬ আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ। দাঙ্গা-পীড়িত জনগণের সেবায় অংশগ্রহণ। …-সোহরাওয়ার্দীর … মিশনে অংশগ্রহণ।
১৪. ১৯৪৭ সালে সিলেটে গণভোটে অংশগ্রহণ।
১৫. ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন।
১৬. তমদ্দুন মজলিস ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের নেতৃত্বে সূচিত ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
১৭. ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সেক্রেটারিয়েট গেটে পিকেটিংয়ের অপরাধে গ্রেফতার।
১৮. এর চার দিন পর ১৫ মার্চ তারিখে মুক্তি লাভ।
১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে আন্দোলন করায় কারাবরণ।
২০. ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত। সেখানে শেখ মুজিবের অনুপস্থিতিতেই যুগ্ম সম্পাদক নির্বাচিত।
২১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন চলাকালে কারারুদ্ধ অবস্থায় বাংলার দাবিতে অনশন ধর্মঘট করে। শরীর অসুস্থ হয়ে পড়ায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুক্ত হন।
২২. ১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন।
২৩. ১৯৫৫ সালে শেখ মুজিব সদস্য নির্বাচিত হন।
২৪. ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর প্রাদেশিক কোয়ালিশন সরকারের শিল্প-বাণিজ্য, শ্রম ও ভিলেজ এইড দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন।
২৫. ১৯৫৭ সালের ৩০ মে সংসদীয় কাজের সুবিধার্থে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২৪ জুন থেকে ১৩ জুলাই তিনি চীনে সরকারি সফর করেন।
২৬. ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। সামরিক বাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খান সামরিক আইন জারি করতঃ রাজনীতি নিষিদ্ধ করেন। ১১ অক্টোবর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়।
২৭. ১৯৬০ সালের ৭ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করে তিনি মুক্তি লাভ করেন। সামরিক শাসন ও আইয়ুববিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু গোপন রাজনৈতিক কর্মকা- পরিচালনা করেন। এ সময়ই তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে কাজ করার জন্য ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামের গোপন সংস্থা গঠন করে প্রতি মহকুমায় এবং থানায় নিউক্লিয়াস গঠন করেন।
২৮. ১৯৬২ সালের ৬ ফেব্রুয়ারি তাকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। সামরিক আইনের অবসান ঘটলে তিনি মুক্তিলাভ করেন।
২৯. সোহরাওয়ার্দী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে বঙ্গবন্ধু তার সাথে পরামর্শের জন্য লন্ডনে যান। ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী বৈরুতে ইন্তেকাল করেন।
৩০. ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধুর বাসভবনে এক সভায় আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হয়। সভায় মাওলানা তর্কবাগীশ ও শেখ মুজিব যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
৩১. ১৯৬৫ সালে রাষ্ট্রদ্রোহ ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা করা হয়। তিনি কারারুদ্ধ হন। পরে হাইকোর্টের নির্দেশে মুক্তিলাভ করেন।
৩২. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন এবং ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলায় সফর করেন। এ সময় তাকে অসংখ্যবার গ্রেফতার করা হয়।
৩৩. ১৯৬৮ সালে পাকিস্তান সরকার তাকে এক নম্বর আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় এবং তাকে গ্রেফতার করে সেনানিবাসে আটক রাখা হয়।
৩৪. ১৯৬৯ সালের ৫ আগস্ট ৬ দফাসহ ছাত্রদের ১১ দফ দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ পরিষদ ঐ মামলা প্রত্যাহারের দাবিতে সারা বাংলায় আন্দোলনরত হয়। ২২ ফেব্রুয়ারি জনগণের চাপের মুখে মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুকে মুক্তি দেয়া হয়। ২৩ ফেব্রুয়ারি তাকে রেসকোর্সে সংবর্ধনা দেয়া হয় এবং সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।
৩৫. ১৯৬৯ শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশের নাম পূর্ব পাকিস্তানের বদলে ‘বাংলাদেশ’ রাখেন।
৩৬. ১৯৭০ সালের ৬ জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন লাভ করে।
৩৭. ১৯৭১ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্সে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পরিচালনা করেন। প্রতিনিধিদের ৬ দফার ভিত্তিতে ব্যতীত অন্য কোনো সংবিধান গ্রহণে অস্বীকৃতিতে সংকল্প গ্রহণ করেন।
৩৮. ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার প্রতিবাদে সর্বত্র বিক্ষোভ শুরু হয়। ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সে এক জনসমুদ্রে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং অবিলম্বে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
৩৯. ২৫ মার্চ রাতে নিরস্ত্র দেশবাসীর ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলা শুরু হয় এবং বঙ্গবন্ধুকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়।
৪০. এই পটভূমিতে দেশের জনগণ পাকিস্তানের আগ্রাসী সেনাবাহিনীর বিরুদ্ধে সশ¯্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাস রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর জেনারেল নিয়াজীর আত্মসমর্পণের মাধ্যমে এ বিজয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
৪১. আন্তর্জাতিক চাপের মুখে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। সেদিনই পাকিস্তান সরকার ঢাকার উদ্দেশ্যে তাকে লন্ডন প্রেরণ করে। ৯ জানুয়ারি তিনি লন্ডনে ব্রিটিশ এডওয়ার্ড হিথের সাথে সাক্ষাৎ করেন এবং নয়াদিল্লিতে যাত্রাবিরতির পরে ১০ জানুয়ারি ঢাকা পৌঁছলে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হয়।
৪২. ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩ আসন লাভ করে। ৬ সেপ্টেম্বর জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু আলজেরিয়া যান।
৪৩. ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বাংলাদেশকে স্বীকৃতি দান করে। ২৩ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিনি লাহোর যান।
৪৪. ১৯৭৫ সালের ৫ জানুয়ারি সব দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন এবং রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন।
৪৫. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর এক দল অফিসারের অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়।
[সূত্র : অসমাপ্ত আত্মজীবনী]
(Collected)

Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Bogra
Bogura