শিবগঞ্জ উপজেলা - বগুড়া

শিবগঞ্জ উপজেলা - বগুড়া

Share

আমাদের প্রিয়"শিবগঞ্জ উপজেলা-বগুড়া" জনপ্রিয় একটি পেইজ আশাকরি সবাই আমাদের পেইজে লাইক,কমেন্ট,শেয়ার করুন

29/04/2026

প্রিয় মহাস্থান, শিবগঞ্জ উপজেলা, বগুড়া।

02/04/2026

বগুড়ার শিবগঞ্জে জানাজা থেকে এনসিপি নেতার মোটরসাইকেল চুরি
গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জে জানাজা নামাজ থেকে এনসিপি নেতার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টায়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক
ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ তার দুলাভাই ফারুক হোসেন এর মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বালা বত্রিশ গ্রামে একটি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। এসময় পালসার ডাবল ডিস্ক কালো কালারের মোটরসাইকেলটি পাশে দ্বাড় করে জানাজার নামাজ আদায় করেন। নামাজ শেষে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। এরপর তিনি শিবগঞ্জ থানায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা
ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, এটি পরিকল্পিত ভাবে চুরি করতে পারে। চোর সম্ভবত আগে থেকেই টার্গেট করে ছিল। তবে দিন দুপুরে চোখের পলকে এমন চুরির ঘটনা সত্যি দুঃখজনক বলে এনসিপির এ নেতা জানিয়েছেন।

Photos from শিবগঞ্জ উপজেলা - বগুড়া's post 18/11/2025

নবান্ন উৎসব উপলক্ষে মহাস্থান মাছের মেলা🐟🦭

16/09/2025

বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী- ছেলেকে সাউন্ড বক্স বাজিয়ে হ*ত্যা করে মোটরসাইকেল ও অর্থ লুট
গোলাম রাব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জে মা-ছেলে কু*পি*য়ে হ*ত্যা ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর বটতলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়,
উপজেলার সাদুল্যাপুর বটতলা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলী গত ১০ বছর হলো জীবিকা নির্বাহ করতে কুয়েত পাড়ি জমান। তাদের সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) ও ছেলে ইমরান হোসেন (১৮) কে নিয়ে বসবাস করতেন। এর আগে কয়েক বছর পূর্বে ইদ্রিস আলীর চাচা তো ভাই খোকা মিয়া মা*রা যান। মৃ*ত খোকা মিয়ার হাসান নামের ১ পুত্র কে পালিত সন্তান হিসেবে লালনপালন করেন রানী বেগম। হাসানের বয়স আনুমানিক (১৭ বছর)।
ইদ্রিসের পরিবারে হাসানকেও নিজের সন্তানের মত দেখতেন ইদ্রিস ও তার স্ত্রী রানী বেগম। নি*হ*ত ইমরান হোসেন বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের প্রথম বর্ষের ছাত্র। গতকাল ছিল তার প্রথম ক্লাস। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল ইদ্রিস আলীর সংসার। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই বাড়ীর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। প্রতিবেশীরা জানান, রাত ১২টার পর হঠাৎ সাউন্ড বক্স বাজানোর শব্দ শোনা যায়। এরপর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ীর দরজা খোলা থাকলেও অনেকেই বুঝতে পারেননি ভিতরে তাদের হ*ত্যা করা হয়েছে। কিন্তু সম্ভাব্য সময়ে গৃহবধূ রানী বেগম সহ পরিবারের কারো কোন সাড়া মিল ছিল না। একপর্যায়ে প্রতিবেশী ১ গৃহবধূ বাড়ীর ভিতরে গিয়ে ডাকাডাকি করলে গৃহবধূ রানী বেগমের র*ক্তা*ক্ত নি*থ*র ম/র/দেহ বারান্দায় পরে থাকতে দেখে চিৎকার করেন। এরপর অন্যান্য প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভিতরে একই কায়দায় পুত্র ইমরান হোসেনের গ*লা কা/টা ম*র*দে*হ দেখে শিবগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেন। পরে পুলিশ এসে তাদের ম*র*দে*হের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ক্রাইম সিন এর সদস্য এসে হ*ত্যা*কাণ্ডে আলামত সংগ্রহ করে ২ টি ম*র*দে*হ উদ্ধার করে ম/য়/না/ত/দ/ন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ম*র্গে পাঠিয়ে দেয়। এদিকে এঘটনার পর আকষ্মিকভাবে একই সাথে থাকা লালিত সন্তান হাসান আলী নিখোঁজ ছিল। সেই সাথে নি*হ*ত ইমরানের মোটরসাইকেল ও টাকা লুট হয়েছে বলে নি*হ*তের কন্যা ইলা খাতুন বলেন। পরে পুলিশ বগুড়া থেকে জিজ্ঞাসাবাদের জন্য হাসান আলীকে আটক করে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে
শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে, রাতের কোন এক সময় কে বা কারা তাদেরকে হ*ত্যা করে পালিয়ে যায়। নি*হ*তদের শরীরে একাধিক আ*ঘা*তের চিহ্ন রয়েছে। বিভিন্ন বিষয় মাথায় নিয়ে কাজ কারছে পুলিশ। খু*নীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

09/07/2025

📰 আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা — চান মিয়াকে জরিমানা ও কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | মহাস্থান, বগুড়া | ৮ জুলাই ২০২৫

বগুড়ার মহাস্থানে ‘শাহ সুলতান আবাসিক হোটেল’ নামের একটি হোটেলে দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেলের ভাড়াটিয়া ম্যানেজার চান মিয়া (৪৫) কে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হোটেলটি দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং এলাকাবাসী এ নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন। ‘পবিত্র ধর্মীয় নাম ব্যবহার করে এমন কাজ সমাজ ও ধর্ম দুটোকেই অপমান করে,’ মন্তব্য করেন এক স্থানীয় বাসিন্দা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

28/05/2025

ঐতিহাসিক মহাস্থান কুরবানির বিশাল হাট।।
ছবি:- আরিফ শেখ
ুড়া

24/05/2025

মহাস্থান ওভারব্রিজের উত্তর সাইডে রাস্তা পার হবার নিয়ে নাইট কোচের চাপায় পড়ে এক শিশু নি*হ*ত আর মা আহত অবস্থায় বগুড়া শহীদিয়া মেডিকেলে নেওয়া হয়েছে।
২৪/০৫/২০২৫
ুড়া

Photos from শিবগঞ্জ উপজেলা - বগুড়া's post 09/05/2025

বগুড়া মহাস্থান মেলায়।প্রেম পাগলি আর শেকল বাবা

07/05/2025

আগামী ৮ মে শেষ বৈশাখী মেলা সকল প্রস্তুতি সম্পূর্ণ, রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বগুড়া উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঐতিহাসিক মহাস্থান গড়ের শেষ বৈশাখী মেলা। অর্থাৎ বৈশাখ মাসের সর্বোশেষ বৃহস্পতিবার । এ উপলক্ষে চলছে সাজসজ্জা, খাবারের দোকানে, খেলনা, মিস্টির দোকান সহ অসংখ্য দোকানে ভরপুর, সেই সাথে বেড়েছে জটাধারিদের আগমন।
ুড়া

Photos from শিবগঞ্জ উপজেলা - বগুড়া's post 05/05/2025

মহাস্থানগড় মাজার কেন্দ্রিক
মাদক, জুয়া ও দেহ ব্যবসার বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিল লিফলেট বিতরণের
কিছু স্থিরচিত্র

Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Shibganj Upazila
Bogura
5810