Current World : কারেন্ট ওয়ার্ল্ড

Current World : কারেন্ট ওয়ার্ল্ড

Share

আমাদের পেজে আপনাকে স্বাগতম।।। পেজে ল?

18/10/2019

এখন পর্যন্ত চাকরির পরিক্ষায় যে সমস্ত প্রশ্ন সর্বাধিক এসেছে এমন প্রশ্নের তালিকা তৈরি করব। যে প্রশ্নগুলো সাম্প্রতিক নিয়োগ পরিক্ষার জন্য সহায়ক ভূমিকা রাখবে। যারা ফেসবুকে লাভস্টোরি পড়েন তাদের জন্য না,যারা চাকরির জন্য প্রচুর পড়াশুনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৫০ টি প্রশ্ন থাকবে।
আজকের পঞ্চম পর্বঃ
(ষষ্ঠ পর্বের জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন।
১)ডেনমার্কের রাজধানীর নাম কী?
উত্তর: কোপেনহেগেন
২)সর্বাধিক ভাষার দেশের নাম কী?
উত্তর: পাপুয়া নিউগিনি
৩) ১ মাত্র ভাষার দেশের নাম কী?
উত্তর: উত্তর-কোরিয়া
৪)শ্বেত হাতির দেশ”হিসেবে খ্যাত কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড
৫) ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার নাম কী ছিল?
উত্তর: সেন্ট পিটার্সবার্গ
৬)উইনস্টল চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: যুক্তরাজ্যের
৭)মুহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন?
উত্তর: ৪২বছর
৮) NASA” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৮ সালে।
৯)আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়?
উত্তর: ১৭৭৬ সালে
১০)সমুদ্রের বধূ”নামে কোন দেশ পরিচিত?
উত্তর: গ্রেট ব্রিটেন
১১)ফরমোজার”বর্তমান নাম কী?
উত্তর: তাইওয়ান
১২)ল্যান্ডমার্ক টাওয়ার”কোন দেশে অবস্থিত?
উত্তর: জাপানের টোকিওতে।
১৩)হাওয়াই দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ?
উত্তর: যুক্তরাষ্ট্রেরর
১৪) ২০২২ সালে ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বার্মিংহাম যুক্তরাজ্য
১৫)OPCW’র সর্বশেষ সদস্য দেশের নাম কী?
উত্তর: ফিলিস্তিন(১৯৩তম)
১৬)বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কী?
উত্তর: South Sudanese Pound(SSP)
১৭)চাবাহার”কোন দেশের সমুদ্রবন্দর?
উত্তর: ইরানের
১৮)Hwasong-15 আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?
উত্তর: উত্তর কোরিয়ার
১৯)বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা কত?
উত্তর: ০.৮ভাগ
২০)নবায়নযোগ্য জ্বালানি কোনগুলো?
উত্তর: পানি,সূর্যের আলো,পরমাণু শক্তি
২১)পরমাণু নিউক্লিয়াসে কী থাকে?
উত্তর: নিউট্রন ও প্রোটন
২২)MKS পদ্ধতিতে সময়ের একক কী?
উত্তর: সেকেন্ড
২৩)ভারী পানির সংকেতের নাম কী?
উত্তর: D2O
২৪)ইউরি গ্যাগরিন কত সালে মহাশূন্যে যান?
উত্তর: ১৯৬১ সালে।
২৫)টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কী?
উত্তর: রঞ্জন রশ্মি(X-ray)
২৬)কার অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফারের অভাবে।
২৭)নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয়?
উত্তর: ফুসফুস
২৮)সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?
উত্তর: বৃষ্টি হতে।
২৯)পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?
উত্তর: পৃষ্ঠটানের জন্য
৩০)শুষ্ক বরফ তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: CO2
৩১)ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তর: এস্টার
৩২)যক্ষ্মা রোগের কারণ কী?
উত্তর: ব্যাকটেরিয়ার আক্রমণ
৩৩)স্ট্রিট ভাইরাস কী?
উত্তর: রেবিস ভাইরাস
৩৪)কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
উত্তর: হরগোবিন্দ খোরানা
৩৫)রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কী বলে?
উত্তর: রক্তশূন্যতা
৩৬)ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
উত্তর: অ্যালবুমিন
৩৭)বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?
উত্তর: সিটিসেল।
৩৮) কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
উত্তর: (খ,ঝ)
৩৯) ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়
উত্তর: ধাতু
৪০)কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
উত্তর: শৈলজ
৪১)বাংলা বর্ণমালায় ক’টি “ব”আছে?
উত্তর: ১টি
৪২)১+২+৩+৪……+৯৯=কত?
উত্তর: ৪৯৫০
৪৩)বাক্য সংকোচন কী?
উত্তর: একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
৪৪)BRICS ধারণার প্রবর্তক কে?
উত্তর: জিমও নিল(২০০১)
৪৫)BRICS এর মূলমন্ত্র কী?
ক)সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
৪৬)ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?
উত্তর: ৭১০৭টি
৪৭)মুসলিম অধ্যুষিত “মিন্দানাও”কোন দেশে অবস্থিত?
উত্তর: ফিলিপাইনে
৪৮)বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
উত্তর: ১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)
৪৯) ২০১৪সালের বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি? — ফুলেকো
৫০) জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নিয়োগ দেওয়া হয় — নিরাপত্তা পরিষদের
চলবে------
নিয়মিত পোষ্ট পেতে like post 👏

18/06/2018

এক কথায় প্রকাশ: ৪৭৬টি (এর বাইরে আর কিছু নেই)। তাই এই গুলো আগে পড়ুন
৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে প্রাপ্ত কমন এক কথায় প্রকাশ: ৪৯টি
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
1 অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।
2 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
3 অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
4 অহংকার নেই যার নিরহংকার।
5 আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
6 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।
7 আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক
8 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।
9 ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।
10 ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।

11 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার আঁষটে।
12 উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।
13 উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
14 উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ।
15 এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে।
16 কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ।
17 কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য।
18 চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ
19 জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত
20 তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।
21 পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।
22 ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি।

23 যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ।
24 যা কষ্টে জয় করা যায় দুর্জয়।
25 যা কষ্টে লাভ করা যায় দুর্লভ।
26 যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর।
27 যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু।
28 যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতােষ্ণ।
29 যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান।
30 যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব।
31 যা পূর্বে দেখা যায় নি অদৃষ্টপূর্ব
32 যা পূর্বে শােনা যায় নি অশ্রুতপূর্ব
33 যা বলা হয় নি অনুক্ত
34 যা বলার যােগ্য নয় অকথ্য
35 যার অন্য উপায় নেই অনন্যোপায়।
36 যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি
37 যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাতকুলশীল
38 যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা, হৃতসর্বস্ব।
39 যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী।।
40 যে ক্রমাগত রােদন করছে রােরুদ্যমান।
41 যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসূ
42 যে নারীর সন্তান বাঁচে না মৃতবৎসা।
43 যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শ্বাপদসংকুল
44 যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই অবিসংবাদিত।
45 যে রব শুনে এসেছে রবাহুত
46 যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুড়ে
47 লাভ করার ইচ্ছা লিপ্সা।
48 সকলের জন্য প্রযােজ্য সর্বজনীন।
49 হনন করার ইচ্ছা জিঘাংসা


শুধু ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ থেকে প্রাপ্ত এক কথায় প্রকাশ: ৫১টি
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
1 অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ।
2 অনেকের মধ্যে একজন অন্যতম।
3 আকাশে বেড়ায় যে আকাশচারী, খেচর।
4 আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য।
5 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক।
6 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক।
7 একই মাতার উদরে জাত যে সহােদর।
8 দিনে যে একবার আহার করে একাহারী।
9 নদী মেখলা যে দেশের নদীমেখলা।
10 নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর।
11 নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক।
12 বিদেশে থাকে যে প্রবাসী।।
13 বিশ্বজনের হিতকর বিশ্বজনীন।
14 মৃতের মতাে অবস্থা যার মুমূর্ষ।
15 যা অধ্যয়ন করা হয়েছে অধীত।
16 যা আঘাত পায়নি অনাহত।
17 যা উদিত হচ্ছে উদীয়মান।
18 যা কখনাে নষ্ট হয় না অবিনশ্বর।
19 যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, অচিন্ত্য।
20 যা জলে ও স্থলে চরে উভচর।
21 যা জলে চরে জলচর।
22 যা থলে চরে থলচর।
23 যা দমন করা কষ্টকর দুর্দমনীয়।
24 যা দমন করা যায় না অদম্য।
25 যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার।
26 যা বার বার দুলছে দোদুল্যমান।
27 যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্বলন্ধ।
28 যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী।
29 যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল।
30 যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্যসাধারণ।
31 যার আকার কুৎসিত কদাকার।
32 যার কোনাে উপায় নেই নিরুপায়।
33 যার কোনাে কিছু থেকেই ভয় নেই অকুতােভয়।
34 যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা।
35 যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত।
36 যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা।
37 যে গাছ কোনাে কাজে লাগে না আগাছা।
38 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না বনস্পতি।
39 যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাককন্ধ্যা।
40 যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা।
41 যে নারীর কোনাে সন্তান হয় না বন্ধ্যা।
42 যে পুরুষ বিয়ে করেছে কৃতদার।
43 যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন।
44 যে বাতু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু।
45 যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী।
46 যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী।
47 যে মেয়ের বিয়ে হয়নি অনুঢ়া।
48 যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর।
49 যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বংসহা।
50 শুভ ক্ষণে জন্ম যার ক্ষণজন্মা।
51 সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদৃগমন।


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১-৫০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
১ (যে পুরুষ) পত্নী সহ বর্তমান সপত্নীক
২ (যে পুরুষ) স্ত্রীর বশীভূত স্ত্রৈণ
৩ অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পিজরাপোল
৪ অকালে উৎপন্ন কুমড়া অকালকুষ্মাণ্ড
৫ অক্ষি পত্রের (চোখের পাতা) লােম অক্ষিপক্ষ্ম
৬ অক্ষিতে কাম যার (যে নারীর) কামাক্ষী
৭ অক্ষির অগােচরে পরোক্ষ
৮ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ
৯ অক্ষির সমীপে সমক্ষ
১০ অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) সেঁজুতি
১১ অজ (ছাগল)কে গ্রাস করে যা অজগর
১২ অতিশয় ঘটা বা জাকজমক বড়ম্বর
১৩ অধর-প্রান্তের হাসি বক্রোষ্ঠিকামর
১৪ অনশনে মৃত্যু প্রায়
১৫ অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা
১৬ অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা
১৭ অন্তরে জল আছে এমন যে (নদী) অন্তঃসলিলা
১৮ অন্তরে যা ঈক্ষণ (দেখার) যােগ্য অন্তরিক্ষ
১৯ অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান
২০ অন্য গতি নাই যার অগত্যা
২১ অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অনপেক্ষ
২২ অন্যের মনােরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপচার
২৩ অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
২৪ অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি উন্নাসিক।
২৫ অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা অভ্রংলিহ
২৬ অরিকে দমন করে যে অরিন্দম।
২৭ অলঙ্কারের ধ্বনি শিঞ্জন।
২৮ অশ্বের ডাক হ্রেষা।
২৯ আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য ক্রন্দসী
৩০ আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী
৩১ আকাশে (খ-তে) ওড়ে যে বাজি খ-ধূপ
৩২ আকাশে (খ-তে) চরে যে খেচর / খচর
৩৩ আনন্দজনক ধ্বনি নন্দিঘোষ
৩৪ আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর হিংটিংছট
৩৫ আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য
৩৬ আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা বরাভয়।
৩৭ আশ্বিনমাসের পূর্ণিমা তিথি কোজাগর
৩৮ ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল বিসর্পী।
৩৯ ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ।
৪০ ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী ঐন্দ্রজালিক
৪১ ইন্দ্রের অশ্ব উচ্চৈঃশ্রবা।
৪২ ঈষৎ উষ্ণ কবোষ্ণ
৪৩ উচচানে অবস্থিত ক্ষদ্র কটির টঙ্গি
৪৪ উদক (জল) পানের ইচ্ছা উদন্যা
৪৫ উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা
৪৬ উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে উরগ (সর্প)
৪৭ ঋণ শােধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ণ
৪৮ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক
৪৯ এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা অধ্যাস।
৫০ একশত পঞ্চাশ বছর সার্ধশতবর্ষ


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ৫১-১০০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
৫১ ঐতিহাসিককালেরও আগের প্রাগৈতিহাসিক
৫২ কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়ােগ বুনি
৫৩ করার ইচ্ছা চিকীর্ষা।
৫৪ কাচের তৈরি বাড়ি শিশমহল।
৫৫ কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা
৫৬ কি করতে হবে তা বুঝতে না পারা কিংকর্তব্যবিমূঢ়
৫৭ কুকুরের ডাক বুক্কন
৫৮ কুমারীর পুত্র কানীনময়
৫৯ কোকিলের ডাক কুহু
৬০ কোনাে কিছু থেকেই যার ভয় নেই অকুতোভয়
৬১ ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা
৬২ ক্ষমার যােগ্য ক্ষমার্হ।
৬৩ ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ
৬৪ ক্ষুদ্র কূপ পাতকুয়া।
৬৫ ক্ষুদ্র গাছ গাছড়া।
৬৬ ক্ষুদ্র গ্রাম পল্লিগ্রাম
৬৭ ক্ষুদ্র চিহ্ন বিন্দু
৬৮ ক্ষুদ্র জাতীয় বক বলাক।
৬৯ ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র নাকাড়া
৭০ ক্ষুদ্র তিীয় বকের শ্রেণি বলাকা
৭১ ক্ষুদ্র নদী সারণি
৭২ ক্ষুদ্র নাটক নাটিকা।
৭৩ ক্ষুদ্র নালা নালি।
৭৪ ক্ষুদ্র প্রলয় খণ্ডপ্রলয়
৭৫ ক্ষুদ্র প্রস্তরখণ্ড নুড়ি
৭৬ ক্ষুদ্র ফেঁড়া ফুসকুড়ি
৭৭ ক্ষুদ্র বা নিচু কাঠের আসন পিড়ি
৭৮ ক্ষুদ্র বাগান বাগিচা
৭৯ ক্ষুদ্র বিন্দু ফুটকি
৮০ ক্ষুদ্র মৃৎপাত্র ভঁড়
৮১ ক্ষুদ্র রথ রথার্ভক
৮২ ক্ষুদ্র রাজা রাজড়া
৮৩ ক্ষুদ্র লতা লতিকারুকার
৮৪ ক্ষুদ্র লেবু পাতিলেবু
৮৫ ক্ষুদ্র শিয়াল খেকশিয়াল
৮৬ ক্ষুদ্র হাঁস পাতিহাঁস
৮৭ ক্ষুদ্রকায় ঘােড়া টাটু
৮৮ গদ্যপদ্যময় কাব্য চম্পু
৮৯ গমন করার ইচ্ছা জিগমিষা
৯০ গম্ভীর ধ্বনি মন্দ্র।
৯১ গরুর খুরে চিহ্নিত স্থান গোষ্পদ
৯২ গুরু বাসগৃহ গুরুকুল।
৯৩ ঘরের অভাব হা-ঘর
৯৪ চতুরঙ্গ অষ্টপ্রহর (সারা দিন) ব্যবহার্য যা আটপৌরে
৯৫ চার অভ্রান্ত জ্ঞান প্রমা।
৯৬ চৈত্র মাসে উৎপন্ন ফসল চৈতালি
৯৭ চোখের কোণ অপাঙ্গ
৯৮ জয় করার ইচ্ছা জিগীষা
৯৯ জয়ের জন্য যে উৎসব জয়ন্তী
১০০ জলপানের জন্য দেয় অর্থ জলপানি (বৃত্তি)


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১০১-১৫০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
১০১ জলে ও স্থলে চরে যে উভচর।
১০২ জানবার ইচ্ছা জিজ্ঞাসা
১০৩ জ্বল জ্বল করছে যা জাজ্বল্যমান।
১০৪ জ্বলছে যে অর্চি (শিখা) জ্বলদর্চি
১০৫ ঠেঙিয়ে ডাকাতি করে যারা ঠ্যাঙারে।
১০৬ তুরিত গমন করতে পারে যে তুরগ (ঘোড়া)
১০৭ তৃণাচ্ছাদিত ভূমি শাল।
১০৮ ত্রাণ লাভ করার ইচ্ছা তিতীর্ষা
১০৯ দমন করা কষ্টকর যাকে দুর্দমনীয়
১১০ দমন করা যায় না যাকে অদম্য
১১১ দান করার ইচ্ছা দিৎসা
১১২ দিনের অপর ভাগ অপরাহু
১১৩ দিনের পূর্ব ভাগ পূর্বাহ
১১৪ দিনের মধ্য ভাগ মধ্যাহ্ন
১১৫ দিনের সায় (অবসান) ভাগ সায়াহ্ন
১১৬ দুয়ের মধ্যে একটি অন্যতর
১১৭ দেখবার ইচ্ছা দিদৃক্ষা
১১৮ দেখে চোখের আশা মেটে না যাকে অতৃপ্তদৃশ্য
১১৯ দ্বারে থাকে যে দৌবারিক।
১২০ ধনুকের ধ্বনি টঙ্কার
১২১ ধন্যবাদের যােগ্য ধন্যবাদাহ
১২২ ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন পরিব্রাজন
১২৩ ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ প্রব্রজ্যা
১২৪ ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে ধুরন্ধর
১২৫ নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর।
১২৬ নারীর কটিভূষণ রশনা।
১২৭ নারীর কোমরবেষ্টনিভূষণ মেখলা
১২৮ নারীর লীলাময়ী নৃত্য লাস্য
১২৯ নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল) নিদাঘ
১৩০ নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা
১৩১ নির্মাণ করার ইচ্ছা নির্মিসা
১৩২ নীল বর্ণ পদ্ম ইন্দির।
১৩৩ নূপুরের ধ্বনি নিকৃণ
১৩৪ ন্যায় শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক
১৩৫ পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী
১৩৬ পঙক্তিতে বসার অনুপযুক্ত অপাঙতেয়
১৩৭ পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী
১৩৮ পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন
১৩৯ পত্নীর সাথে বর্তমান সপত্নীক
১৪০ পদ্মের উঁটা বা নাল মৃণাল।
১৪১ পদ্মের ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী
১৪২ পদ্মের ন্যায় অক্ষি বা চোখ পুণ্ডরীকাক্ষ
১৪৩ পরকে (কোকিল শাবক) পালন করে যে পরভৃৎ (কাক)
১৪৪ পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে পরভৃত (কোকিল)
১৪৫ পা দিয়ে যে চলে না পন্নগ (সর্প)।
১৪৬ পা ধােয়ার জল পাদ্য
১৪৭ পান করার ইচ্ছা পিপাসা
১৪৮ পিতৃগৃহবাসিনী চিরন্টী
১৪৯ পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন পুণ্যাহ।
১৫০ পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১৫১-২০০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
১৫১ পুরুষের কটিবন্ধ সরাসন
১৫২ পুরুষের কর্ণভূষণ বীরবৌলি
১৫৩ পূর্ব ও পরের অবস্থা পৌর্বাপর্যয়
১৫৪ পেঁচা বা উলুকের ডাক হ্যাকার
১৫৫ পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি
১৫৬ প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা
১৫৭ প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা
১৫৮ প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা
১৫৯ প্রশংসার যােগ্য প্রশংসাৰ্য
১৬০ প্রাণ ওষ্ঠাগত হবার মতাে অবস্থা লবেজান
১৬১ প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা
১৬২ প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
১৬৩ ফুল হতে জাত ফুলেল
১৬৪ ফেলে দেবার যােগ্য ফেনায়ক
১৬৫ বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে পরিবেদন।
১৬৬ বন্দুক বা তির ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত এ লক্ষ্য চাঁদমারি
১৬৭ বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা মাধুকরী/মধুকরী
১৬৮ বাঘের চর্ম কৃত্তি
১৬৯ বাতাসে (ক-তে) চরে যে কপােত
১৭০ বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার
১৭১ বাস করার ইচ্ছা বিবৎসা
১৭২ বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা
১৭৩ বিশেষ খ্যাতি আছে যার বিখ্যাত
১৭৪ বিহায়সে (আকাশ) বিচরণ করে যে বিহগ/বিহঙ্গ
১৭৫ বীরের গর্জন হুঙ্কার
১৭৬ বেঁচে থাকার ইচ্ছা জিজীবিষা।
১৭৭ ভােজন করার ইচ্ছা বুভুক্ষা
১৭৮ ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে ভুজগ/ভুজঙ্গ(স)
১৭৯ ভুলহীন ঋষি বাক্য আপ্তবাক্য
১৮০ ভ্রমরের শব্দ গুঞ্জন।
১৮১ ময়ূরের ডাক কেকা
১৮২ মশত বর্ণ পদ পৰীক
১৮৩ মাছিও প্রবেশ করে না যেখানে নির্মক্ষিক
১৮৪ মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন উপবৃত্ত
১৮৫ মাণের যােগ্য ঘেয়।
১৮৬ মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া অনুব্রজন
১৮৭ মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া প্রত্যুৎগমন
১৮৮ মায়া (ছল) জানে না যে অমায়িক
১৮৯ মাসের শেষ দিন সংক্রান্তি।
১৯০ মােরগের ডাক শকুনিবাদ
১৯১ মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন অভিসার
১৯২ মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা
১৯৩ মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়
১৯৪ যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য
১৯৫ যা অনুভব করা হচ্ছে অনুভূয়মান
১৯৬ যা অপনয়ন (দূর) করা কষ্টকর দূরপনেয়
১৯৭ যা অপনয়ন (দূর) করা যায় না অনপনেয়
১৯৮ যা অস্ত যাচ্ছে অস্তায়মান
১৯৯ যা আগুনে পােড়ে না অগ্নিসহ।
২০০ যা আঘাত পায় নি অনাহত


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ:২০১-২৫০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
২০১ যা আহুত (ডাকা) হয় নি অনাহুত
২০২ যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য।
২০৩ যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য।
২০৪ যা উপলব্ধি করা যাচ্ছে উপলভ্যমান
২০৫ যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষীয়মাণ।
২০৬ যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপসৃয়মাণ
২০৭ যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে ক্রমবিস্তাৰ্যমান
২০৮ যা ক্রয় করার যােগ্য ক্রেয়
২০৯ যা চিবিয়ে খাবার যােগ্য চর্ব
২১০ যা চুষে খাবার যােগ্য চোষ্য।
২১১ যা চেটে খাবার যােগ্য লেহ্য।
২১২ যা জল দেয় জলদ (মেঘ)
২১৩ যা ধারণ বা পােষণ করে ধর্ম।
২১৪ যা নিজের দ্বারা অর্জিত স্বােপার্জিত
২১৫ যা পান করার যােগ্য পেয়।
২১৬ যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান
২১৭ যা পুনঃ পুনঃ দুলছে দোদুল্যমান
২১৮ যা পূর্বে কখনাে হয় নি অভূতপূর্ব
২১৯ যা পূর্বে চিন্তা করা যায় নি অচিন্তিতপূর্ব
২২০ যা প্রকাশ করা হয় নি অব্যক্ত
২২১ যা প্রতিরােধ করা যায় না অপ্রতিরােধ্য।
২২২ যা প্রমাণ করা যায় না অপ্রমেয়
২২৩ যা বচন / বাক্যে প্রকাশযােগ্য নয় অনির্বচনীয়
২২৪ যা বলা হচ্ছে বক্ষ্যমাণ
২২৫ যা বহন করা হচ্ছে নীয়মান
২২৬ যা বিক্রয় করার যােগ্য বিক্রেয়
২২৭ যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ।
২২৮ যা মুছে ফেলা যায় না দুর্মোচ্য
২২৯ যা শল্য-ব্যথা দূরীকৃত করে বিশল্যকরণী
২৩০ যা সহজে জানা যায় না দুয়ে ।
২৩১ যার অর্থ নেই অর্থহীন
২৩২ যার ঈহা (চেষ্টা) নেই নিরীহ
২৩৩ যার কোনাে তিথি নেই অতিথি
২৩৪ যার চারদিকে স্থল হ্রদ
২৩৫ যার দাড়ি গোঁফ উঠে নি অজাতশত্রু
২৩৬ যার দুই দিক বা চার দিকে জল দ্বীপ
২৩৭ যার দুটি মাত্র দাঁত দ্বিরদ (হাতি)
২৩৮ যার দুবার জন্ম হয় দ্বিজ
২৩৯ যার দুহাত সমান চলে সব্যসাচী
২৪০ যার পুত্র নেই অপুত্রক
২৪১ যার পূর্বজন্মের কথা স্মরণ আছে জাতিস্মর
২৪২ যার বরাহের (শূকর) মতাে খুর বরাখুরে
২৪৩ যার বেশবাস সংবৃত নয় অসংবৃত
২৪৪ যার শুভ ক্ষণে জন্ম ক্ষণজন্মা
২৪৫ যিনি অতিশয় হিসাবি পাটোয়ারি
২৪৬ যুদ্ধ থেকে যে বীর পালায় না সংশপ্তক
২৪৭ যুদ্ধে স্থির থাকেন যিনি যুধিষ্ঠির
২৪৮ যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করে নি অকৃতদার
২৪৯ যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করেছে কৃতদার
২৫০ যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে অধিবেত্তা


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ২৫১-৩০০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
২৫১ যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে অবিমৃশ্যকারী
২৫২ যে অন্য দিকে মন দেয় না অনন্যমনা
২৫৩ যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায় কুম্ভীলক
২৫৪ যে আকৃষ্ট হচ্ছে কৃষ্যমাণ
২৫৫ যে আপনাকে কৃতার্থ মনে করে কৃতার্থম্মন্য
২৫৬ যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য
২৫৭ যে আপনাকে হত্যা করে আত্মঘাতী
২৫৮ যে আলােতে কুমুদ ফোটে কৌমুদী
২৫৯ যে গমন করে না নগ পাহাড়)
২৬০ যে গাঁজায় নেশা করে গেঁজেল
২৬১ যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না গােবশা।
২৬২ যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে বারমুখাে ।
২৬৩ যে জমিতে দুবার ফসল হয় দো-ফসলি
২৬৪ যে জমিতে ফসল জন্মায় না ঊষর
২৬৫ যে তির নিক্ষেপে পটু তিরন্দাজ
২৬৬ যে দিন তিন তিথির মিলন ঘটে ত্র্যহস্পর্শ
২৬৭ যে নারী (বা গাভী) দুগ্ধবতী পয়স্বিনী
২৬৮ যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটনঘটনপটিয়সী
২৬৯ যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা মহাশ্বেতা
২৭০ যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা পরভৃতা বা পরভৃতিকা
২৭১ যে নারী আনন্দ দান করে বিনােদিনী
২৭২ যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধ্যা
২৭৩ যে নারী কহলপ্রিয় খাপ্তানী
২৭৪ যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা চিত্রার্পিতা
২৭৫ যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না অঙ্গনা
২৭৬ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্যপূর্বা
২৭৭ যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা
২৭৮ যে নারী বার (সমূহ) গামিনী বারাঙ্গনা।
২৭৯ যে নারী বীর বীরাঙ্গনা
২৮০ যে নারী শিশুসন্তানসহ বিধবা বালপুত্রিকা
২৮১ যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা
২৮২ যে নারী সুন্দরী রামা
২৮৩ যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) অসূর্যম্পশ্যা
২৮৪ যে নারী স্বয়ং পতি বরণ করে স্বয়ংবরা
২৮৫ যে নারীর (মেয়ের বিয়ে হয় নি কুমারী
২৮৬ যে নারীর অসূয়া (হিংসা) নেই অনসূয়া
২৮৭ যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা।
২৮৮ যে নারীর নখ শূৰ্পের (কুলা) মত শূর্পণখা
২৮৯ যে নারীর পঞ্চ স্বামী পঞ্চভর্তকা
২৯০ যে নারীর বিয়ে হয় না অনূঢ়া(আইবুড়াে অর্থে)
২৯১ যে নারীর বিয়ে হয়েছে ঊঢ়া
২৯২ যে নারীর সতীন/শত্রু নেই নিঃসপ্ত
২৯৩ যে নারীর সন্তান হয় না বন্ধ্যা
২৯৪ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবােঢ়া।
২৯৫ যে নারীর সহবাসে মৃত্যু হয় বিষকন্যকা
২৯৬ যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে প্রােষিতভর্তৃকা
২৯৭ যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রী
২৯৮ যে নারীর স্বামী ও পুত্র মৃত অবীরা
২৯৯ যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বা অধিবিন্না
৩০০ যে নারীর হাসি কুটিলতাবর্জিত শুচিস্মিতা


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ৩০১-৩৭৬
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
৩০১ যে নারীর হাসি সুন্দর সুস্মিতা
৩০২ যে পরের গুণেও দোষ ধরে অসূয়ক
৩০৩ যে পুত্রের মাতা কুমারী কানীন
৩০৪ যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য
৩০৫ যে বিদ্যা লাভ করেছে কৃতবিদ্য
৩০৬ যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি
৩০৭ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত
৩০৮ যে মেয়ের বয়স দশ বৎসর কন্যকা।
৩০৯ যে রূপ ইচ্ছা যদৃচ্ছা
৩১০ যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণােত্তরজাতক
৩১১ যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি।
৩১২ যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে অন্ত্যজ
৩১৩ যে সর্বত্র গমন করে সর্বগ
৩১৪ যে সুপথ থেকে কুপথে যায় উন্মার্গগামী
৩১৫ যেখানে মৃতজন্তু ফেলা হয় ভাগাড় / উপশল্য
৩১৬ যে-শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে আটাসে
৩১৭ রক্ত বর্ণ পদ্ম কোকনদ
৩১৮ রমণের ইচ্ছা রিরংসা
৩১৯ রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক ক্রেঙ্কার
৩২০ রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক
৩২১ রাত্রির তিনভাগ একত্রে ত্রিযামা
৩২২ রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র
৩২৩ রাত্রির মধ্যভাগ মহানিশা
৩২৪ রাত্রির শেষভাগ পররাত্র
৩২৫ রাহ বা রাস্তায় ডাকাতি রাহাজানি
৩২৬ রােদে শুকোনাে আম আমশি
৩২৭ রেশম দিয়ে নির্মিত রেশমি
৩২৮ লবণ কম দেওয়া হয়েছে এমন আলুনি
৩২৯ লাফিয়ে চলে যে প্লবগ (ব্যাঙ/বানর)।
৩৩০ শত্রুকে জয় করেন যিনি পরঞ্জয় বা শত্রুজিৎ
৩৩১ শত্রুকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন ।
৩৩২ শােনামাত্র যার মনে থাকে শ্রুতিধর
৩৩৩ শুকনাে পাতার শব্দ মর্মর।
৩৩৪ ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী
৩৩৫ সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক সর্বজনীন
৩৩৬ সদ্য দোহনকৃত উষ্ণ দুধ ধাররাষ্ণ
৩৩৭ সব কিছু সহ্য করেন যিনি সর্বংসহা
৩৩৮ সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত আসমুদ্রহিমাচল
৩৩৯ সমুদ্রের ঢেউ ঊর্মি।
৩৪০ সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল
৩৪১ সরােবরে জন্যে যা সরােজ
৩৪২ সর্বত্র গমন করেন যিনি সর্বগ
৩৪৩ সাপের খােলস নিমোক বা কধুক
৩৪৪ সিংহের নাদ (ডাক) হুঙ্কার
৩৪৫ সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ অয়নাংশ
৩৪৬ সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সাবন
৩৪৭ সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল ব্রাহ্মমুহূর্ত
৩৪৮ সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা
৩৪৯ সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নাই যার নাস্তিক
৩৫০ সেবা করার ইচ্ছা শুশ্রুষা
৩৫১ সৈনিকদলের বিশ্রাম শিবির স্কন্দাবার
৩৫২ স্তন্য পান করে যে স্তন্যপায়ী।
৩৫৩ স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না দেয়ালা
৩৫৪ স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে স্বৈরাচারী
৩৫৫ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন স্বাদিত
৩৫৬ স্বামীর চিতায় পুড়ে মরা সহমরণ
৩৫৭ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) উপদা
৩৫৮ স্মরণের যােগ্য স্মরণাই
৩৫৯ হরিণের চর্ম অজিন
৩৬০ হরিণের চর্মের আসন অজিনাসন
৩৬১ হরেক রকম বলে যে হরবােলা
৩৬২ হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার চতুরঙ্গ
৩৬৩ হাতির ডাক বৃংহণ বা বৃংহিত
৩৬৪ হাতির পিঠে আরােহী বসার স্থান হাওদা
৩৬৫ হাতির শাবক (বাচ্চা) করভ
৩৬৬ হাতের কজি মণিবন্ধ
৩৬৭ হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত পাণি
৩৬৮ হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ প্রকোষ্ঠ
৩৬৯ হাতের চতুর্থ আঙুল অনামিকা।
৩৭০ হাতের তৃতীয় আঙুল মধ্যমা।
৩৭১ হাতের তেলাে বা তালু করতল।
৩৭২ হাতের দ্বিতীয় আঙুল তর্জনী।
৩৭৩ হাতের পঞ্চম আঙুল কনিষ্ঠা ।
৩৭৪ হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) অঙ্গুষ্ঠ
৩৭৫ হিত ইচ্ছা করে যে হিতৈষী
৩৭৬ হেমন্তকালে উৎপন্ন ফসল হৈমন্তিক

Like & Comment & Share

10/06/2018

মৎস্য অধিদপ্তরের MCQ
পরীক্ষার প্রশ্নের সমাধান
বাংলাঃ
১. বন্য শব্দটির চলিত রূপ- বুনো
২. নিচের কোনটি শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
এর উপন্যাস- শেষ প্রশ্ন
৩. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে-
বিহারীলাল চক্রবর্তী
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল
পুরস্কার লাভ করেন-১৯১৩ সালে
৫. তুর্কি ভাষার শব্দ- চাকু, তোপ
৬. গায়ক এর সন্ধি বিচ্ছেদ- গৈ + অক
৭. বিদ্বান এর স্ত্রীলিঙ্গ- বিদূষী
৮. কোনটি সমষ্টিবাচক শব্দ- জনতা
৯. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে- ধাতু
১০. মৌলিক ধাতুর অপর নাম- সিদ্ধ ধাতু
১১. বিহগ শব্দের সমার্থক নয় কোনটি- প্রসূন
১২. আমরা কোন পদ- সর্বনাম
১৩. লাইলি মজনু কাব্যের উপাখ্যান “- ইরান
১৪. মুনীর চৌধুরী অনূদিত নাটক- মুখরা রমণী
বশীকরণ
১৫. সংশপ্তক কোন ধরণের রচনা- উপন্যাস
English:
১৬. Rapidly means- Quickly
১৭. Antonym of Rude- Humble
১৮. Correct spelling- Honest
১৯. Bed of rose means- Comfortable
২০. in
২১. Came, have been living
২২. one of the —of globalization is cultural
—–. – effect , confusion
২৩. Sat, took
২৪. passive form of who spoke it- by whom
was it spoken
২৫. Which one is noun- Nostalgia
২৬. Synonym of jeopardy- peril
২৭. Feminine of man-woman
২৮. Which one is adjective- Beautiful
২৯. Correct sentence- Dina is taller than each
of her four sisters
৩০. He looked angry but did not spoke
angrily.
গণিত-
৩১. 16
৩২. 9
৩৩. 6
৩৪. 780
৩৫. 3x^2 + 11x +6
৩৬. 40%
৩৭. 14
৩৮. 1.5* .30= 0.45
৩৯. 512
৪০. (x +2a) ( y+3a)
সাধারণ জ্ঞানঃ
৪১. বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন
নদীর তীরে- কর্ণফুলি
৪২. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ- ৮ম
৪৩. কোন জেলায় বেশি বৃষ্টিপাত হয়- সিলেট
৪৪. DMP- Dhaka Metropolitan Police
৪৫. বাংলাদেশের জাতীয় প্রতীক- শাপলা
৪৬. ভারতের মুদ্রার নাম-রুপি
৪৭. পৃথিবীর দীর্ঘতম নদী-নীলনদ
৪৮. নায়াগ্রা জলপ্রপাত কোথায়- যুক্তরাষ্ট্র
৪৯. বাংলাদেশের সাথে কয়টি দেশের
সীমান্ত আছে- ২টি
৫০. জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা

10/06/2018

বিসিএস প্রিলি
#বাংলাসাহিত্যরজনক
____________________________
@ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
@চলিত রীতিতে/ বীরবলীয় রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
@আধুনিক বাংলা কবিতা – জীবনানন্দ দাশ
@ বাংলা সনেট – মাইকেল মধুসূদন দত্ত
@ আধুনিক বাংলা নাটক - মাইকেল মধূ সূদন দত্ত
@অমিত্রাক্ষর ছন্দ - মাইকেল মধূ সূদন দত্ত
@ মহাকাব্য >>মাইকেল মধুসূদন দত্ত
@ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
@বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
@ গদ্য ছন্দ - রবীন্দ্রনাথ ঠাকুর
@ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
@ গীতিকবিতার >> বিহারীলাল চক্রবর্তী
=
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন- চর্যাপদ।
বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি- ছড়া।
বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ- কাব্য।
বাংলা সাহিত্যের সমৃদ্ধধারা- গীতিকবিতা।
বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা- ছোটগল্প।

27/04/2018

আজকে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান
১। ন্যাটোর সর্বশেষ সদস্য
= মন্টিনিগ্রো ( ২৯ তম )
২। আত্রাই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে
= দিনাজপুর
৩। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক ভাস্কর্য
= জাগ্রত চৌরঙ্গী
৪।OIC এর ভাষা
= ফ্রেন্স
৫।Theory of everything
= স্টেফেন হকিংস
৬।জাতীয় ভোটার দিবস
= ১ মার্চ
৭।Global firepower index-2017 তে ভারতের অবস্থান
=৪র্থ
৮। বাংলাদেশের ৮ম বিভাগ
= ময়মনসিংহ
৯। পুতিন কত বারের মতো প্রেসিডেন্ট হলেন
= ২য়
১০। LDC থেকে উন্নয়নশীল দেশে উন্নতিকরণে সুপারিশ করে
=Committee for Development Policy (CDP)
১১।২১তম কমনওয়েলথ গেমস এর আয়োজক
= গোল্ড কোস্ট , অস্ট্রেলিয়া
১২।আসমা জাহাঙ্গীর
= মানবাধিকারকর্মী
১৩।২০১৯ সালে পূর্ণ হবে কোন চুক্তির
= ভার্সাই
১৪। ৯০তম একাডেমি পুরস্কার প্রাপ্ত ছবি
= the Shape of water
15 . মানি মার্কেটে অর্থ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক নতুন CCR ঘোষণা করেছে কত ?
= ১০০০০০ কোটি
১৬। কলকাতা - খুলনা রেল
= বন্ধন এক্সপ্রেস
/
প্রশ্ন ইংরেজিতে ছিল বাংলায় উত্তর দিলাম

25/04/2018

প্রথম কিন্ডার গার্ডেন স্কুল প্রতিষ্ঠাতা কে.?
____ফ্রোয়েবল।
ঢাকা Dacca থেকে Dhaka করা হয় কত সালে.?
____১৯৮২ সালে।
বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি.?
____পহেলা বৈশাখ।
কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা.?
____সিয়েরা লিওন।
এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ কোনটি.?
____বোর্নিও। [ইন্দোনেশিয়া]
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল এবং বাংলা
সনের কত তারিখ ছিল.?
____বৃহস্পতিবার। [১৩৫৮ সালের ৮ ফাল্গুন ছিল]
পৃথিবীর পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি.?
____পিরামিড।
বিশ্বের প্রথম প্রেসিডেন্ট কে.?
____জর্জ ওয়াশিংটন।
বর্তমান প্রধান বিচারপতি কততম?
____২২তম।
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কত তম
রাষ্ট্রপতি.?
____২১ তম।

07/04/2018

মানসিক দক্ষতা (ক্যালেন্ডার-এর তারিখ ও বার) |
প্রিলিতে মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং বিসিএস লিখিততে মানসিক দক্ষতায় ৫০ নম্বর! বিসিএস ছাড়াও সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও মানসিক দক্ষতা হতে প্রশ্ন করা হয়। ক্যালেন্ডার এর তারিখ ও বার নিয়ে প্রায়ই প্রশ্ন আসে! আসুন, মজার এই বিষয়টি জানার চেষ্টা করি।
সূত্র ১ :�যেকোন বৎসরের ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) সর্বদা একই বার হবে।�অর্থাৎ :�২০১৮সালের ১ জানুয়ারি = সোমবার ছিল�২০১৫ সালের ৩১ ডিসেম্বর = সোমবার হবে
সূত্র ২ :�Leap year হলে ক্যালেন্ডারে ১ দিন বাড়ে, তাই ১ দিন যোগ দিতে হবে। অর্থাৎ Leap year এর ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) একই বার হবে না। ১ দিন যোগ দিতে হবে।�অর্থাৎ :�২০১৬ = Leap year�২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে�২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে
সূত্র ৩ :�চলতি বৎসরের কোন তারিখ যে বার ছিল, পরবর্তী বত্সরে সেই তারিখ কি বার হবে??�এক্ষেত্রে ১ দিন যোগ দিতে হবে।�অর্থাৎ :�২০১৮ সালের ১ জানুয়ারি = সোমবার�২০১৯ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার হবে
সূত্র ৪ :�সাধারণত বৎসরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।�এখানে, ৩/১ = ৩ জানুয়ারি, ৪/৪ = ৪ এপ্রিল, ৬/৬ = ৬ জুন, ৮/৮ = ৮ অগাস্ট, ১০/১০ = ১০ অক্টোবর�অর্থাৎ :�কোন বৎসরের ৩/১ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে।�প্রশ্ন: ২০১৩ সালের ১ লা জানুয়ারি মঙ্গলবার হলে ঐ বৎসরের ১২ ই অক্টোবর কী বার হবে?�উত্তর: প্রশ্নে ১/১ মঙ্গলবার বলা আছে। এর দুইদিন পর ৩/১ হবে বৃহস্পতিবার।�আমরা জানি — ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।�এখন ৩/১ যদি বৃহস্পতিবার হয় তবে ১০/১০ হবে বৃহস্পতিবার। (সূত্রানুসারে)�সুতর
াং ১২/১০ হবে শনিবার।�একনজরে পুনরায় দেখি (at a glance)�বৎসরের ১ম ও শেষ তারিখ = একই বার হবে (Leap year না হলে)�২০১৮ সালের ১ জানুয়ারি = সোমবার ছিল�২০১৮সালের ৩১ ডিসেম্বর = সোমবার হবে�বৎসরের ১ম ও শেষ তারিখ = ১ দিন যোগ হবে (Leap year হলে)�২০১৬ = Leap year�২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে�২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে�চলতি বৎসরের কোন তারিখ, পরবর্তী বত্সরে সেই একই তারিখ কি বার হবে = ১ দিন যোগ হবে।�২০১৮সালের ১ জানুয়ারি = সোমবার�২০১৯ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার হবে�সাধারণত বৎসরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।�অর্থাৎ কোন বৎসরের ৩/১ তারিখ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে। (এখানে ৩/১ মানে = ৩ জানুয়ারি)

07/04/2018

আপডেট__সাধারণ__জ্ঞানঃ
...........................................
শিক্ষা বোর্ড - ১১ টি
শিক্ষা স্তর - ৪ টি
সরকারি বিশ্ববিদ্যালয় -৪০ টি(বাস্তবায়নাধীন
৩টি,প্রস্তাবিত ৬টি)
মেডিকেল বিশ্ববিদ্যালয়- ৪ টি
টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
কৃষি বিশ্ববিদ্যালয় - ৫ টি
বেসরকারি বিশ্ববিদ্যালয় - ৯৬ টি
সরকারি মেডিকেল কলেজ - ৩৯টি
বেসকারি মেডিকেল কলেজ - ৬৯ টি
ক্যাডেট কলেজ-১২টি
মহিলা ক্যাডেট কলেজ-৩টি
কম্পিউটার ইনস্টিটিউট-১টি
সরকারি ডেন্টাল কলেজ - ১ টি
সরকারি কলেজ - ৬২০ টি(পূর্বের ৩৩৫টি
+নতুন২৮৫টি)
সরকারি হাইস্কুল - ৩৩১ টি
জৈব সার খানা - ১ টি
পানি জাদুঘর - ১ টি
নদী বন্দর - ৩০ টি
সমুদ্র বন্দর - ৩ টি
স্হল বন্দর - ২৩ টি
গ্যাস ক্ষেত্র - ২৭ টি
সার কারখানা - ১৫ টি
সরকারি সার কারখানা - ৮ টি
সরকারি বস্র কল - ১৮ টি
পরিবেশ বান্ধব পোশাক কারখানা - ২৬ টি
সিমেন্ট কারখানা - ১৪ টি
সরকারি সিমেন্ট কারখানা - ৫ টি
সরকারি চিনি কল - ১৫ টি
চা বাগান - ১৬৪ টি [(নিবন্ধিত) ৩০জানুয়ারী২০১৮]
কাগজের কারখানা - ৭ টি
কয়লা ক্ষেত্র - ৫ টি
সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
সরকারি বস্রকল - ১৮ টি
তাঁত প্রশিক্ষন একাডেমী - ১ টি
পরমানু চিকিৎসা কেন্দ্র - ২৩ টি
নন জুট মিল - ৩ টি
ইপিজেড - ১০ টি, সরকারি - ৮টি
ইপিজেড বিনিয়োগকারী দেশ - ৩৮ টি
অস্র কারখানা - ১ টি
তেল শোধনাগার - ১ টি
জাহাজ নির্মাণ কারখানা - ৩ টি
রেয়ন মিল - ১ টি
পরিবেশ আদালত - ৩ টি
আবহওয়া কেন্দ্র - ৪ টি
বিভাগ - ৮ টি
জেলা - ৬৪ টি
বৃহত্তর জেলা - ১৯ টি
সিটি কর্পোরেশন - ১২ টি
উপজেলা - ৪৯২ টি(৪৯৩তম; প্রস্তাবিত ডাসার,
মাদারীপুর)
পৌরসভা - ৩২৮ টি
থানা - ৬৪১ টি
ইউনিয়ন - ৪৫৬২ টি
গ্রাম - ৮৭৩৭২ টি

[উপরোক্ত কোনোটি যদি আরো আপডেট হয়
অথবা অনাকাংখিত কোন ভুল হয়ে থাকলে, অবশ্যই
কমেন্ট-এ সূত্র সহ জানাবেন]

30/01/2018

একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল
আপনার জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যপারে গুরুত্ব প্রদান করে না ৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমানের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷
আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন---
§ একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷
§ একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷
§ আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷
§ মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷
§ যখন আপনি কোন নির্দিষ্ট চাকুরী বিজ্ঞপ্তির (job announcement)-এর বিপরীতে আবেদন করার জন্য জীবনবৃত্তান্ত পাঠাবেন, তখন চেষ্টা করুন আপনার CV সেই চাকুরীর চাহিদা অনুযায়ী তৈরী করতে (Customize your CV) ৷ এর জন্য প্রয়োজন চাকুরী বিজ্ঞপ্তি ভাল করে পড়া এবং প্রতিষ্ঠানটি সম্বন্ধে কিছু গবেষণা (Research) করা ৷ উদাহরণ স্বরুপ আপনি যদি জানেন যে নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোন স্থানে নিয়োগ দিতে পারে, তাহলে আপনি আপনার CV-তে উল্লেখ করতে পারেন আপনি বাংলাদেশের কোন কোন স্থানে পূর্বে অবস্থান করেছেন ৷ অথবা কোন নিয়োগকারী প্রতিষ্ঠান এমন কোন লোক খুঁজছে যার একজন ‘ সংগঠকের (organizer’) ভূমিকা পালন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ছাত্রজীবনের কোন সাংগঠনকারীর ভূমিকা উল্লেখ করেন তবে আপনার CV নিয়োগকারীর কাছে আলাদা মূল্য পাবে ৷
§ এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার CV তে সঠিক তথ্য দিবেন ৷ এমন কোন তথ্য দিবেন না যা আপনার Job interview-তে ভুল প্রমানিত হতে পারে ৷
জীবনবৃত্তান্তের (CV) বিভিন্ন অংশ
একটি জীবনবৃত্তান্তে (CV) যে তথ্যগুলো আপনি সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করবেন সেগুলো হচ্ছে--
* শিরোনাম (Title)
* সার সংক্ষেপ (Career Summary) --> অভিজ্ঞতা সম্পন্নদের জন্য বেশী প্রয়োজন ৷
* ক্যারিয়ার উদ্দেশ্য (Career objective)-->সদ্য পাশ করা চাকুরী প্রার্থীদের জন্য বেশী প্রয়োজন ৷
* চাকুরির অভিজ্ঞতা (Experience)
* শিক্ষাগত যোগ্যতা (Education)
* অতিরিক্ত তথ্য (Additional Information)
* ব্যক্তিগত তথ্য (Personal Information)
* রেফারেন্স (Reference)
শিরোনাম: (Title)
জীবনবৃত্তান্তের শুরুতেই থাকবে আপনার পুরো নাম ৷ এটা বোল্ড (bold) হবে এবং একটু বড় ফন্টে লিখতে হবে (ডাক নাম পরিহার করুন) ৷ তার পর থাকবে আপনার ঠিকানা (বর্তমান ঠিকানা যেখানে আপনাকে চিঠি দিলে আপনি পাবেন), ফোন নম্বর ও ই-মেইল এড্রেস ৷ এই অংশটুকু পৃষ্ঠার উপরে মধ্যখানে থাকবে, যাতে তা প্রথমেই চোখে পরে ৷
Career Summary( সার সংক্ষেপ )
যে সকল ব্যক্তিদের ৪-৫ বছরের বেশী চাকরীর অভিজ্ঞতা আছে তাদের জন্য এটি বেশী প্রযোজ্য ৷ এই অংশে আপনি সর্বোচ্চ ৬-৭ লাইনে উল্লেখ করুন আপনার পূর্ব চাকরীর অভিজ্ঞতার কর্মক্ষেত্রগুলো ৷ আপনার পূর্ব অভিজ্ঞতার সাফল্যগুলো (Achievement) সংক্ষেপে তুলে ধরুন (যদি থাকে) ৷
Career Objective
এটি বেশী প্রযোজ্য সদ্য পাশ করা চাকুরী প্রার্থী বা অল্প অভিজ্ঞ (১ / ২ বছর) চাকুরী প্রার্থীদের জন্য ৷ এই অংশে আপনি আপনার চাকুরীক্ষেত্রে বর্তমান লক্ষ্য (Immediate goal) উল্লেখ করুন এবং আপনার যোগ্যতা কিভাবে বিজ্ঞপ্তির (Advertised) চাকুরী বা যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, তার প্রয়োজন মেটাতে পারে তার প্রেক্ষিতে উপস্থাপন করুন ৷ চাকুরীর জন্য উপযুক্ত ইতিবাচক বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্তভাবে উলেখ করুন ৷ চাকুরী বিজ্ঞপ্তি বা কোম্পানির প্রয়োজনের সাথে খাপ খাইয়ে Career Objective লেখা জরুরী ৷ আপনি কোম্পানিকে কি দিতে পারবেন তার ওপর গুরুত্বারোপ করুন, কোম্পানির কাছ থেকে আপনি কি আশা করছেন তার ওপর নয় ৷
Experience: (কর্ম অভিজ্ঞতা)
অভিজ্ঞ পেশাজীবিদের জন্য এই অংশটি শিক্ষাগত যোগ্যতার আগেই আসা উচিত ৷ সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞতার ক্ষেত্রে আগে শিক্ষাগত যোগ্যতা (Education) এবং তার পরে experience আসা উচিত ৷
যে সকল তথ্য আপনার প্রতিটি পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে উল্লেখ করবেন সেগুলো হচ্ছে,
* Organization name (প্রতিষ্ঠানের নাম)
* Designation (পদবী)
* Time period- From & To (সময়কাল)
* Job responsibility (দায়িত্ব)
* Special achievement (উল্লেখযোগ্য সাফল্য)
আপনি যদি একই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে কাজ করে থাকেন, তাহলে আলাদা আলাদা ভাবে তা উল্লেখ করুন ৷
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রথমেই উল্লেখ করবেন আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা (most recent experience), তার পরে এক এক করে Resume Chronological Order-এ একটির পর একটি অভিজ্ঞতা উল্লেখ করবেন যা শেষ হবে আপনার সর্বপ্রথম অভিজ্ঞতা দিয়ে ৷
আপনার খুব কম গুরুত্বপূর্ণ বা কম সময়ের অভিজ্ঞতা উল্লেখ না করাই ভাল ৷ তবে লক্ষ্য রাখবেন যে আপনার List of experience এর মধ্যে যাতে খুব বেশী Time gap না থাকে ৷
Education & Training (শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ)
আগেই বলা হয়েছে যে এই অংশটি সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞদের জন্য Experience অংশের আগেই আসা উচিত্ ৷ Education অংশে আপনি আপনার ডিগ্রিগুলোর নাম উল্লেখ করবেন এবং নিম্নেবর্ণিত তথ্য প্রদান করবেন ৷
* ডিগ্রির নাম (যেমন: SSC, HSC, BCom)
* কোর্স সময়কাল (কবে থেকে কবে)
* শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডের নাম ৷
* পরীক্ষার বছর এবং প্রয়োজনে ফলাফল প্রকাশের সময় ৷
* ফলাফল/Result এবং যদি উল্লেখযোগ্য সাফল্য (যেমন: মেধাতালিকায় স্থান) থাকে তবে তার উল্লেখ করতে হবে ৷
Experience-এর মতো এক্ষেত্রেও আপনি আপনার সবচেয়ে সাম্প্রতিক ডিগ্রির উল্লেখ আগে করবেন এবং তার পর পর্যায়ক্রমিক ভাবে বাকিগুলো উল্লেখ করবেন ৷
লক্ষ্য রাখবেন আপনার কোন ডিগ্রির চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ না হয়ে থাকলে সেই ডিগ্রির উল্লেখ করার সময় ব্র্যাকেটে ‘Appeared’ উল্লেখ করবেন ৷ কোন কোর্সে অধ্যায়নরত থাকলে ‘Ongoing’ উল্লেখ করুন ৷ কোন ডিগ্রির ক্ষেত্রে আপনার Result যদি খুব খারাপ হয়ে থাকে তবে কোন Result-ই উল্লেখ করার দরকার নেই ৷ মনে রাখবেন একটি ডিগ্রির ফলাফল উল্লেখ করা ও অন্যটি উল্লেখ না করা দৃষ্টিকটু ৷
আপনি যদি কোন বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন এবং যদি তা আপনার কাজের যোগ্যতার সহায়ক বলে মনে করেন তবে তা উল্লেখ করবেন ৷ সেক্ষেত্রেও প্রশিক্ষণকারী প্রতিষ্ঠানের নাম, Topics, প্রতিষ্ঠানের সময় (Duration) তারিখ উল্লেখ করবেন ৷
প্রশিক্ষণের তালিকা আপনি Education অংশের নীচে দিতে পারেন ৷
অতিরিক্ত তথ্য / Additional Information
যে সকল তথ্য উপরে উল্লেখিত অংশগুলোর মধ্যে পড়ে না কিন্তু চাকরির সাথে সম্পর্কিত তা এ বিভাগে বর্ণনা করুন ৷
* পেশাগত অর্জন / Professional Achievement
* পদক/ সম্মাননা/ Award.
* ভাষাগত দক্ষতা / Language Literacy
* কম্পিউটারে দক্ষতা / Computer Skills.
* লাইসেন্স,সরকারি পরিচয়পত্র, প্রকাশিত লেখা ও সত্বাধিকার
* স্বেচ্ছাসেবী কর্মকান্ড ইত্যাদি
ব্যক্তিগত তথ্য / Personal Information
এই অংশে পিতামাতা, বর্তমান/স্থায়ী ঠিকানা, ধর্ম, যে সকল দেশ আপনি ভ্রমণ করেছেন, শখ ইত্যাদি এখানে উল্লেখ করা যেতে পারে ৷
রেফারেন্স (Reference)
খেয়াল রাখবেন Reference অংশে আপনি আপনার নিকট আত্মীয়দের নাম উল্লেখ করবেন না ৷ আপনাকে আপনার ছাত্র জীবনে বা কর্মজীবনে কাছ থেকে দেখেছে এমন ব্যক্তিকেই আপনি Reference হিসাবে উল্লেখ করবেন ৷ অবশ্যই যাদেরকে Reference দিবেন তাদের ফোন নাম্বার, ঠিকানা এবং ই-মেইল (যদি থাকে) উল্লেখ করবেন ৷ সাধারণত Reference হিসাবে সর্বোচ্চ ২-৩ জনের নাম উল্লেখ করাই শ্রেয় ৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি যাদেরকে Reference হিসাবে উল্লেখ করেছেন সে সকল ব্যাক্তিকে আপনার আগে থেকে জানাতে হবে যে আপনি তাদের Reference হিসাবে আপনার জীবনবৃত্তান্ত (CV)- তে উল্লেখ করেছেন ৷

Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Bogura
DHUNAT