04/02/2026
BRTA Bogra Circle
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRTA Bogra Circle, Government Organization, Old Collectorate Building, DC Office, Bogura.
04/02/2026
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬-০১-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিতব্য ড্রাইভিং কমপিটেন্সি টেস্ট কমিটি (ডিসিটিসি)-এর অধীন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বিআরটিএর সার্ভারজনিত জটিলতার কারণে স্থগিত করা হলো।
স্থগিতকৃত উক্ত পরীক্ষা আগামী ২৯-০১-২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অতএব, সংশ্লিষ্ট সকলকে উক্ত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
সভাপতি
ডিসিটিসি, বগুড়া
20/11/2025
আজ আমাদের প্রিয় সহকর্মীকে বদলিজনিত কারণে বিদায় জানাতে হলো। দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে তিনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। তার আন্তরিকতা, নিষ্ঠা ও সুন্দর আচরণ সবসময়ই মনে থাকবে।
নতুন কর্মস্থলে তাঁর জন্য রইল অসীম শুভকামনা। আশা করি তিনি আরও সফল ও সমৃদ্ধ হবেন।
আমরা তাকে খুব মনে রাখবো। 🌸✨
04/11/2025
" মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ বগুড়া সার্কেলের উদ্যোগে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৫' উদযাপন উপলেক্ষ্য স্কুল/কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তামূলক আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
স্থান: ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসা, বগুড়া।
03/11/2025
03/11/2025
" মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ বগুড়া সার্কেলের উদ্যোগে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৫' উদযাপন উপলেক্ষ্য স্কুল/কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তামূলক আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
24/10/2025
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা রোধে সারাদেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “ফিটনেসবিহীন, লক্কর-ঝক্কর ও কালো ধোঁয়া নির্গত কোনো যানবাহনকে সড়কে চলতে দেওয়া হবে না। মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের সঙ্গে সমন্বয় করে আমরা সারাদেশে বিশেষ অভিযান চালাব।”
শুক্রবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী ৩২ শতাংশ নিহতের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে, যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বড় হুমকি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও জানান, অধিকাংশ জেলায় পরিদর্শনে দেখা গেছে প্রায় ৬০ শতাংশ মোটরসাইকেল চালক হেলমেট ছাড়া চলাচল করেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়া বিআরটিএ চেয়ারম্যান জানান, দেশে যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা রয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক লাইসেন্স প্রদানের মাধ্যমে চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “যেসব পেশাদার চালক ১০ থেকে ১৫ বছর দুর্ঘটনামুক্তভাবে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তাদের অভিজ্ঞতাকে আমরা নতুন চালকদের প্রশিক্ষণে কাজে লাগাব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)।
এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) হারুন উর রশিদ, মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম, এবং মোটর মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা করে ও আহত একজনের হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন বিআরটিএ চেয়ারম্যান।
মোট ৮১ লাখ টাকার ক্ষতিপূরণ চেক প্রদান করা হয় এদিন।
এ নিয়ে চলতি বছরের মে মাস থেকে ছয় মাসে বগুড়া জেলায় মোট ৪৯ জনকে ২ কোটি ২৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে বলে জানায় বগুড়া বিআরটিএ।
24/10/2025
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বগুড়া শহরে র্যালী বের করে রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন হবে।
05/08/2025
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিআরটিএ বগুড়া সার্কেল কর্তৃক বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সিভিল সার্জন মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
20/07/2025
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস, মিনিবাসের ক্ষেত্রে ২০ (বিশ) বছর এবং ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ (পঁচিশ) বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে। বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অদ্য ২০ জুলাই, ২০২৫ খ্রি. তারিখ হতে অভিযান পরিচালনা করার নিদের্শনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায় ২০-০৭-২০২৫ খ্রি. তারিখে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, বিআরটিএ অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ টি মামলায় ৬০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Old Collectorate Building, DC Office
Bogura
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
