BNP Network Bogura-2

BNP Network Bogura-2

Share

বাংলাদেশ জিন্দাবাদ

05/04/2026

মহান জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের জবাব প্রদান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।

০৫ এপ্রিল ২০২৬, রবিবার।

04/04/2026

৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এসেছে আরও একটি জাহাজ

01/04/2026

আগামী ০৫এপ্রিল থেকে দেয়া হবে হামের টিকা

01/04/2026
Photos from BNP Network Bogura-2's post 26/03/2026

স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
------------------------------------
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এসময় মন্ত্রীসভার অন্যান্য সদস্যবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

২৬ মার্চ-২০২৬, বৃহস্পতিবার।।

16/03/2026

বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

'বগুড়া-২ (শিবগঞ্জ) বুড়িগঞ্জের বিলহামলা খাল সাড়ে ৩ কি:মি পুনঃখননের উদ্বোধন'

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের স্মারক। এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের দোঁড়গোড়ায় উন্নয়ন পৌছে দিচ্ছে।

এসময় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার বিলহামলা খাল পুনঃখনন করা হবে।

Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Shibganj Upazila
Bogura
5810