পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর

পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর

Share

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর এর একটি পেইজ

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 29/11/2025

”চাঁদপুর পুনাক সভানেত্রীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান”

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑.

[29 NOVEMBER 2025]

শুক্রবার (২৮ নভেম্বর) পুলিশ লাইন্স, চাঁদপুর মাল্টিপারপাস শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি, (পুনাক) চাদঁপুর এর আয়োজনে জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুনাক, চাঁদপুর মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বদলিজনিত বিদায়ে পুনাকের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী সভানেত্রীর শ্রম, মেধা ও ত্যাগের সাফল্যমন্ডিত কর্ম ও পুনাক চাঁদপুর সৃজনশীল পরিবর্তনের কথা উঠে আসে এবং একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকস সভানেত্রীর পাশাপাশি পারিবারিকভাবেও একজন সফল সহধর্মিণী ও মা হিসেবে আলোচিত হন। সংবর্ধনায় বিদায়ী অতিথির ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি, (পুনাক) চাঁদপুর এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর।

এসময় পুনাক চাঁদপুর এর সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকগণ'সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 03/10/2025

চাঁদপুরে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত পুনাক উপদেষ্টার আগমন উপলক্ষে চাঁদপুর পুনাকের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

[২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ]

গত ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চট্টগ্রাম রেঞ্জের উপদেষ্টা ও চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা মহোদয় এর সম্মানিত সহধর্মিণী জনাব শারমীন সিদ্দিকা মহোদয় চাঁদপুর জেলায় আগমন করেন। এ সময় চাঁদপুর পুনাকের সভানেত্রী ও চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় এর সম্মানিত সহধর্মিণী জনাব নাফিয়া নাজমিন মহোদয় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের আয়োজনে পুনাক উপদেষ্টা জনাব শারমীন সিদ্দিকা মহোদয়ের আগমন উপলক্ষে চাঁদপুর পুনাক কার্যালয়ে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে চাঁদপুর পুনাক শিল্পীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করেন।

পরে চাঁদপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি ও মৎস্য পোনা অবমুক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত পুনাক উপদেষ্টা জনাব শারমীন সিদ্দিকা মহোদয়।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 12/06/2025

চাঁদপুর পুনাকের উদ্যোগে হাঁস, মুরগি পালন ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

[১২ জুন ২০২৫ খ্রিঃ]

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের আয়োজনে পুলিশ লাইন্স খামার ও পুকুরে বৃহস্পতিবার (১২ জুন) হাঁস, মুরগি পালন ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, চাঁদপুর এর সভানেত্রী জনাব নাফিয়া নাজমিন।

অনুষ্ঠানে পুনাক সদস্যবৃন্দ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 05/06/2025

কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ঈদ উপহার দিলেন চাঁদপুর পুনাক সভানেত্রী।

বৃহস্পতিবার (০৫ জুন ২০২৫খ্রিঃ) চাঁদপুর পুনাক ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর।

এসময় চাঁদপুর পুনাক এর নেতৃবৃন্দ, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, টিআই(প্রশাসন), শহর ও যানবাহন শাখা, চাঁদপুর'সহ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

14/04/2025
30/03/2025

ঈদ মোবারক

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 30/03/2025

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর এর আয়োজনে রবিবার (৩০ মার্চ ২০২৫খ্রিঃ) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুনাক, চাঁদপুর।

এসময় জনাব শাহেলা পারভীন, সহ-সভানেত্রী, পুনাক, চাঁদপুর, আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর'সহ চাঁদপুর পুনাকের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 26/03/2025

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর পুনাক সভানেত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর এর আয়োজনে বুধবার (২৬ মার্চ ২০২৫খ্রিঃ) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুনাক, চাঁদপুর।

এসময় অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা'সহ চাঁদপুর পুনাকের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 26/03/2025

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চাঁদপুর পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন

[২৬ মার্চ ২০২৪ খ্রি.]

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ পালন করেছে।

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) চাঁদপুর হাসান আলী স্কুল এর সামনে স্মৃতিসৌধ "অঙ্গীকার পাদদেশ"-এ চাঁদপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, চাঁদপুর পুনাক ও সহধর্মিণী পুলিশ সুপার, চাঁদপুর, পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর এর সদস্যগন উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 25/03/2025

কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ঈদ সামগ্রী উপহার দিলেন চাঁদপুর পুনাক সভানেত্রী।

মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫খ্রিঃ) চাঁদপুর পুনাক ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ঈদ সামগ্রী উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর।

এসময় চাঁদপুর পুনাক এর নেতৃবৃন্দ, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, টিআই(প্রশাসন), শহর ও যানবাহন শাখা, চাঁদপুর'সহ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 21/02/2025

চাঁদপুরে ভাষা শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন

[২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ]

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ পালন করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭.০০ ঘটিকায় চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী পুনাক ও সহধর্মিণী পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যগন উপস্থিত ছিলেন।

Photos from পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর's post 25/01/2025

চাঁদপুর পুনাক এর সহ-সভানেত্রীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

[২৫ জানুয়ারি ২০২৫খ্রিঃ]

শনিবার(২৫ জানুয়ারি) চাঁদপুর পুনাক সভানেত্রীর কার্যালয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি, (পুনাক) চাদঁপুর এর আয়োজনে জনাব পূজা দাশ, সহ-সভানেত্রী, পুনাক, চাঁদপুর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুনাক, চাঁদপুর মহোদয়।

বদলিজনিত বিদায়ে পুনাকের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অথিতি। উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী সভানেত্রীর শ্রম, মেধা ও ত্যাগের সাফল্যমন্ডিত কর্ম আলোচিত হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি, (পুনাক) চাঁদপুর এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জনাব নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুনাক, চাঁদপুর মহোদয়।

এসময় জনাব ইফফাত অরা আহমেদ, সাধারণ সম্পাদিকা, পুনাক, চাঁদপুর সহ পুলিশ নারী কল্যাণ সমিতি, পুনাক চাঁদপুর এর সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chandpur, Chittagong Division
Chandpur