#অগ্নিকান্ড #অগ্নি #দুর্ঘটনা
#ইব্রাহিমপুর #ইউনিয়ন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইব্রাহিম পুর ইউনিয়ন শাখা
•••দুর হোক সব ভীতির আঁধার
আসবে আলোর দিন,,
আমাদের এই বিজয় মিছিলে আপনিও মোয়াজ্জিন°°��
30/05/2026
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ
আজ ৩০ মে ২০২৬ ইং, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর সদর শাখার,, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক জনাব মোঃ উসমান ঢালীর সার্বিক তত্ত্বাবধানে ১১নং ইবরাহীমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সার্বিক খোঁজখবর নিতে এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে সরেজমিনে উপস্থিত হোন ইবরাহীমপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবরাহীমপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ আবুল বাশার বেপারী।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ছিলেন ইবরাহীমপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুহা. রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবরাহীমপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম রোমানসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
28/05/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই '
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইব্রাহিম পুর ইউনিয়ন শাখা র পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা!
_____ঈদ মোবারক 🌙
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"__
হিংসা, অহংকার, লোভ—এই পশুত্ব
ত্যাগ করাই হোক আসল কুরবানী।
01/05/2026
শ্রমিকরাই সভ্যতার কারিগর।
যাদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠে অট্টালিকা, কল-কারখানা আর আগামীর সুন্দর পৃথিবী।
সেই সকল মেহনতি মানুষকে জানাই বিনম্র শ্রদ্ধা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষদের শুভেচ্ছা, দোয়া' ও ভালোবাসা !"
#মে_দিবস
25/04/2026
স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মানবিকতা, দায়িত্ববোধ ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর সরকারি কলেজ শাখা।
ভর্তিপরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বস্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠনের পক্ষ থেকে গড়ে তোলা হয় সুপরিকল্পিত সেবা ব্যবস্থা। পরীক্ষার্থীরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে মোবাইল ফোন, মানিব্যাগ, ঘড়িসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে ও নিরাপদভাবে জমা রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছিলো সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে কলম বিতরণ এবং যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে মোটরসাইকেল ব্যবস্থা।
শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা অভিভাবকদের প্রতিও ছিলো আন্তরিক যত্নের ছোঁয়া। তাদের জন্য রাখা হয় পরিপাটি, শান্ত ও সুশৃঙ্খল বসার পরিবেশ, যেখানে ছিলো ঠান্ডা সুপেয় পানির ব্যবস্থা। যা দীর্ঘ অপেক্ষার সময়টুকুকে করে তোলে আরামদায়ক ও সহনীয়।
পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকা ও শহরের যানজট নিরসনে সংগঠনের উদ্যোগে পরিচালিত হয় নিজস্ব ট্রাফিক ব্যবস্থা। ফলে পুরো এলাকা ছিলো শৃঙ্খলাবদ্ধ, স্বাভাবিক ও নির্বিঘ্ন।
আল্লাহ তায়ালা এই সকল আয়োজন কবুল করুন এবং আয়োজকদের উত্তম বিনিময় দান করুন 🤲
24/04/2026
শুভ অপরাহ্ন!
24/04/2026
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান স ন্ত্রা সী কার্যক্রমের প্র তি বা দ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর স ন্ত্রা স বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত।
09/04/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদস্য M D Eakub এর বড় ভাই দুবাই প্রবাসী Omur Faruk জমাদার এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা ইব্রাহিমপুর ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ তায়ালা তাদেরকে সবরে জামিল দান করুন এবং এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন। 🤲
এইডা কোন অইলো,, মাইক্রোফোন অফ আপনারা ভিডিও করেন সভাপতি সাহেব 🙂
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Chandpur
