আশ্রয় কেন্দ্রের বাচ্চাদের গ্রামীণ খেলা শেষে তাদের পছন্দের আইসক্রিম খাওয়ানো হচ্ছে সভাপতি মো: ফয়সাল আহমেদ এর সৌজন্যে।🌸💙
ফ্রেন্ডস জোন সোসাইটি
"বন্ধুত্ব ও ভাতৃত্বের বন্ধন গড়ে,
উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্বত্য"
বাচ্চাদের উল্লাস🌸💫
আকর্ষণীয় ইভেন্টে বাচ্চাদের খেলা🌸
30/05/2026
ফ্রেন্ডস্ জোন সোসাইটির নিবেদিত প্রাণ
পরিশ্রমী স্বেচ্ছাসেবী ও সাংগঠনিক সম্পাদক
মোঃ ফয়সাল খাঁন💙
30/05/2026
মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয় কেন্দ্রে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে,বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করে ফ্রেন্ডস্ জোন সোসাইটি সংগঠন।🌸💙
30/05/2026
তিন শতাধিক দুস্থ মানুষের মুখে ঈদের হাসি ফুটালো ফ্রেন্ডস্ জোন সোসাইটি
মতলব প্রতিনিধি:
যেখানে অনেক অসহায় মানুষের জীবনে ঈদের আনন্দের ছোঁয়া নেই, দিন এনে দিন খেতে হয়—সেসব দুস্থ মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ জোন সোসাইটি।
শুক্রবার (২৯ মে) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয় কেন্দ্রে তিন শতাধিক অসহায় মানুষের জন্য একবেলা পেটপুরে দুপুরের খাবারের আয়োজন করে সংগঠনটি। এসময় তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জানা যায়, ফ্রেন্ডস্ জোন সোসাইটির সদস্যদের কোরবানির অংশ থেকে প্রায় ৫০ কেজি গরুর মাংস সংগ্রহ করা হয়। পরে সংগঠনের সদস্যরা নিজেরাই গরুর মাংস, ভাত ও ডাল রান্না করে আশ্রয় কেন্দ্রের তিন শতাধিক মানুষের মাঝে খাবার পরিবেশন করেন। পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এতে আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
সংগঠনটি ২০২১ সালের ৩ আগস্ট যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই তারা সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারি করোনাকালেও সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফ্রেন্ডস্ জোন সোসাইটির সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন,
“আমরা সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকতে চাই। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও আমরা মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা একটি মানবিক সমাজ ও সুন্দর পৃথিবী গড়তে চাই।”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান আশিকসহ ইমরান, হাসান, উদয়, মারুফ, রকিব, ত্বোহা, আনিকা, তানিয়া তানহা, রোজিনা, বর্ষা, তামিমা, রাসেল, আলিফ এবং অন্যান্য সদস্যরা।
ছবির ক্যাপশন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয় কেন্দ্রে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করছে ফ্রেন্ডস্ জোন সোসাইটি।
29/05/2026
মতলবের তরুণ প্রজন্মের অরাজনৈতিক,
স্বেচ্ছাসেবী,সামাজিক প্লাটফর্ম
ফ্রেন্ডস্ জোন সোসাইটি সংগঠন কর্তৃক আয়োজিত,
"একবেলা আহার প্রজেক্ট-২০২৬" মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয় কেন্দ্রে সফলভাবে সমাপ্ত হয়েছে।🌸💫
প্রতিবছরের ন্যায় এবছরও ফ্রেন্ডস্ জোন সোসাইটির সদস্যদের কুরবানীর একাংশ প্রায় ৫০কেজি গরুর মাংস নিজেরা বাবুর্চি মাংস,ভাত ও ডাল রান্না করে প্রায় ৩০০ জনের অধিক গাজীপুর আশ্রয় কেন্দ্রের মানুষদের সঙ্গে দুপুরের একবেলা আহার প্রজেক্ট সুশৃঙ্খল ও সুন্দরভাবে সমাপ্ত করে।
মহান রব আমাদের এই মহতী আয়োজন কবুল করে এর উত্তম প্রতিদান দিক।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।💙💫
26/04/2026
স্বেচ্ছাসেবী,সামাজিক প্লাটফর্ম
ফ্রেন্ডস্ জোন সোসাইটি সংঠনের সাংগঠনিক সম্পাদক
মো: ফয়সাল খাঁন ১৪তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করলেন।
মহান রব এর উত্তম প্রতিদান দিক।🩸❤️
রোগী ও রক্তদাতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি।💚
23/04/2026
ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সহ-সাংগঠনিক সম্পাদক
স্নেহের ছোট ভাই মারুফ হোসেনের মমতাময়ী মা মারা ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
আল্লাহ আন্টিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতর মাকাম দান করুক।আমিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Chandpur
3640
