আমাদের শাহরাস্তি - Amader Shahrasti

আমাদের শাহরাস্তি - Amader Shahrasti

Share

শাহরাস্তি উপজেলা চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা।

08/04/2025

সকলের অবগতির জন্য...............
২০২৪-২৫ অর্থবছরে বয়স্ক ও বিধবা ভাতার নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ করা হবে ০৯ এপ্রিল ২০২৫ হতে ১৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত।
ভাতা আবেদনের ক্ষেত্রে লক্ষণীয়/ প্রয়োজনীয় ডকুমেন্টস:

১। বয়স্ক ভাতার জন্য বয়স- ৬৫ বা তদুর্ধ (পুরুষ) এবং ৬২ বা তদুর্ধ (মহিলা)।

২। বিধবা/ স্বামী পরিত্যাক্তা ভাতার জন্য স্বামীর অনলাইন মৃত্যু সনদ/ স্বামী পরিত্যাক্তা মর্মে সংশ্লিষ্ট চেয়ারম্যান/ প্রশাসকের প্রত্যয়নপত্র।

৩। জাতীয় নাগরিক পত্র (এন.আই.ডি)

৪। আবেদনকারীর নিজ নামে নিবন্ধিত সক্রিয় নগদ একাউন্ট নম্বর (মোবাইল নম্বর)।

৫। ইতোপূর্বে যারা অনলাইন আবেদন করেছেন এবং যারা নিয়মিত অন্য কোন সরকারি সুবিধা ভোগ করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

30/03/2025

প্রিয় শাহরাস্তি বাসী সবাইকে ঈদ মোবারক।

26/01/2025

ভোটার আইডি হালনাগাদ করা হচ্ছে- নতুন করে যারা ভোটার আইডি কার্ড পেতে যাচ্ছেন! তাদের জন্য পরামর্শঃ ----

১। আপনার সার্টিফিকেট এর নামের বানান এর সাথে হুবহু নামের বানান জন্মনিবন্ধন তৈরি করুন।
২। জন্ম তারিখ সার্টিফিকেট এর সাথে মিলিয়ে বসাবেন।
৩। পিতা মাতার ভোটার আইডি কার্ড এর সাথে আপনার সার্টিফিকেট এ দেওয়া নাম মিলিয়ে নিবেন।
৪। আপনার ফরম পুরন করার পর নিজে মিলিয়ে দেখবেন কোন বানান ভুল আছে কি না?
মনে রাখবেন-

ফরম পুরনে যদি করেন ভুল
দিতে হবে তার ভুলের মাশুল।

06/09/2024

আসসালামু আলাইকুম
শাহরাস্তি উপজেলার সম্মানিত মৎস্য চাষিবৃন্দ, যারা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন, তারা নিম্নোক্ত ছক মোতাবেক ক্ষতির পরিমান উল্লেখ করে এবং জাতীয় পরিচয়পত্র সহ উপজেলা মৎস্য অফিস, শাহরাস্তি চাঁদপুর বরাবর আবেদন/ তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
বি: দ্র: এক্সেল শীটে নিকোশ ফন্টে তথ্য দিবেন। নিজে বা নিকটস্থ কম্পিউটার দোকান থেকে তথ্য দেয়ার পর
তা [email protected] মেইলে পাঠিয়ে দিবেন। যারা পূর্বে তথ্য দিয়েছেন তারাও ফরমটি পূরণ করবেন।না হয় সবার তথ্য পাঠাতে অনেক সময়ের প্রয়োজন হয়ে পড়বে। কমেন্ট বক্সে মেইল আইডি দিলে আমরা এক্সেল শীটটি পাঠিয়ে দিব।
অনুরোধক্রমে উপজেলা মৎস্য অফিসার
শাহরাস্তি , চাঁদপুর
মোবাইল: 01838252465

29/08/2024
Photos from আমাদের শাহরাস্তি - Amader Shahrasti's post 21/05/2024

অভিনন্দন ও শুভেচ্ছা
আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসাইন, প্রতীক (ঘোড়া), ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, প্রতীক (চশমা)ও মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রতীক (প্রজাপতি)।

Photos from আমাদের শাহরাস্তি - Amader Shahrasti's post 21/05/2024

এক নজরে আসন্ন উপজেলা নির্বাচনের আংশিক কেন্দ্রের ফলাফল।

30/04/2024

নিখোঁজ সংবাদ"
শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত" শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার হেফজ পড়ুয়া দুইজন ছাত্র দুপুর থেকে নিখোঁজ রয়েছে। কোন সু-হৃদয়বান ব্যক্তি চিনতে পারলে অতি জরুরী যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল। মাদ্রাসা অফিস মোবাইল ০১৬১০-১৫২১৩০, অভিভাবক ০১৭১৩-৬০১০৮৮, মাদ্রাসার পরিচালক ০১৭১২-১৩৩১৯৩,

Photos from আমাদের শাহরাস্তি - Amader Shahrasti's post 23/04/2024

অদ্য ২৩/০৪/২০২৪- শাহরাস্তি ঠাকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
শাহরাস্তি, চাঁদপুর।

17/02/2024

শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বিকাশ কিছুক্ষণ আগে মৃত্যুবরন করেন।

05/02/2024
Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Shahrasti Upazila

শাহরাস্তি উপজেলা (চাঁদপুর জেলা) আয়তন: ১৫৪.৩১ বর্গ কিমি। অবস্থান: ২৩°০৮´ থেকে ২৩°১৭´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫১´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কচুয়া উপজেলা, দক্ষিণে চাটখিল ও রামগঞ্জ উপজেলা, পূর্বে লাকসাম ও বরুড়া উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা।

জনসংখ্যা ২০৩৯৫২; পুরুষ ৯৮৮৩০, মহিলা ১০৫১২২। মুসলিম ১৯৫০০৮, হিন্দু ৮৯১৯ এবং অন্যান্য ২৫।

জলাশয় প্রধান নদী: ডাকাতিয়া।

প্রশাসন শাহরাস্তি থানা গঠিত হয় ১৯৭৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ শাহরাস্তি (রঃ) মাযার মসজিদ, দীনবন্ধু আশ্রম, সর্বানন্দ ঠাকুর আশ্রম, কালীমন্দির, নিজ মেহার সাহাপুর চৌধুরী বাড়ির দুর্গ, নাওড়া, পরানপুর ও বড়ুলিয়া মঠ, শাহরাস্তি বোগদাদী শাহ শরীফ (রঃ) মাযার।

ঐতিহাসিক ঘটনাবলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নাওড়া, সূচীপাড়া এবং উনকিলার পূর্বাংশে বেলপুরের কাছে মিত্র বাহিনীর সাথে পাকবাহিনীর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মিত্র বাহিনীর ১৩ জন এবং পাকবাহিনীর ৩৫ জন সৈন্য নিহত হয়।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩০০, মন্দির ৫, তীর্থস্থান ১, মাযার ২।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৭.৩০%; পুরুষ ৫৬.৮৩%, মহিলা ৫৭.৭৪%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় (১৮৯৯), ধামরা উচ্চ বিদ্যালয় (১৯১৩), উনকিলা উচ্চ বিদ্যালয় (১৯১৭), মেহার উচ্চ বিদ্যালয় (১৯১৯), শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৪), চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় (১৯১৯), চিতসি আর এম উচ্চ বিদ্যালয় (১৯৩০), নুনীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা (১৯৩১)।

পত্র-পত্রিকা ও সাময়িকী পত্রিকা: দর্পন, প্রবাহ; পাক্ষিক: শাহরাস্তি (অবলুপ্ত)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, সিনেমা হল ১, ক্লাব ২৩, খেলার মাঠ ৩৪।

দর্শনীয় স্থান শাহরাস্তি (রঃ) দিঘি, নাওড়া মঠ।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪২.০৭%, অকৃষি শ্রমিক ৪.৩১%, শিল্প ০.৭৪%, ব্যবসা ১৩.৮১%, পরিবহণ ও যোগাযোগ ২.৭৯%, চাকরি ১৬.৭০%, নির্মাণ ১.৩৪%, ধর্মীয় সেবা ০.৪৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৭.৪৬%, অন্যান্য ১০.৩১%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬২.৮৭%, ভূমিহীন ৩৭.১৩%। শহরে ৫৪.৮১% এবং গ্রামে ৬৩.৯৯% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, ইক্ষু।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কাউন, চীনা, তিল, তিসি, মটর, পাট, সরিষা।

প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ১২, গবাদিপশু ৫, হাঁস-মুরগি ৪৯, হ্যাচারি ২।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৭৫.০০ কিমি, আধা-পাকারাস্তা ৩০ কিমি, কাঁচারাস্তা ৫৬০ কিমি; নৌপথ ১৩ নটিক্যাল মাইল; রেলপথ ১৬.০০ কিমি; রেলস্টেশন ৪।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, রেশমশিল্প, কাঠের কাজ, সেলাই কাজ, বাঁশের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ১৫, মেলা ২। ঠাকুর বাজার, ওয়ারুক বাজার ও সূচীপাড়া বাজার এবং মেহেশ্বরী কালীবাড়ি মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য ধান, ইক্ষু, আলু।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৩৩.৩৫% (শহরে ৫৩.৯৪% এবং গ্রামে ৩০.৫০%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয় জলের উৎস নলকূপ ৮৮.৫৯%, ট্যাপ ০.৮৪%, পুকুর ৪.২০%, অন্যান্য ৬.৩৭%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৬৫.০১% (শহরে ৮৩.৯২% এবং গ্রামে ৬২.৩৯%) পরিবার স্বাস্থ্যকর এবং ২২.৫৪% (শহরে ৯.৫৯% এবং গ্রামে ২৪.৩৪%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১২.৪৫% (শহরে ৬.৪৮% এবং গ্রামে ১৩.২৭%) পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, উপস্বাস্থ্য কেন্দ্র ২, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৯।

এনজিও ব্র্যাক, আশা। [ফরিদ আহম্মেদ মজুমদার]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; শাহরাস্তি উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।

Location

Telephone

Address


Shahrasti Upazila-শাহরাস্তি উপজেলা
Chandpur
3620