জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর

জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর

Share

এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের আওতাভূক্ত জেলা পর্যায়ের একটি ইউনিট।

Photos from জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর's post 27/03/2024

আজ সকাল ১০ঃ০০ ঘটিকায় বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা স্টিয়ারিং কমিটি এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা সংক্রান্ত চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোস্তাফিজুর রহমান মহোদয় উক্ত দুইটি সভায় সভাপতিত্ব করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব শ্রীমা চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার, সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি ডাঃ বাধন রায়, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি জনাব সুমন খান, জনাব তাজুল ইসলাম মজুমদার, পীর বাদশা মিয়া রোড, চাঁদপুর, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতিনিধি এডভোকেট সাইফুদ্দিন বাবু, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি জনাব (রোকেয়া) বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাজীগঞ্জ উপজেলার সারেন্ডারকৃত ৪৩ জন বেদে ভাতার কোটা চাঁদপুর পৌরসভায় স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া চাঁদপুর জেলার ৩৭ জন নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধীকে ১০,০০০/- টাকা করে অনুদান প্রদানের নিমিত্তে বাছাই পূর্বক নামের তালিকা নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, ঢাকায় প্রেরণ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Photos from জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর's post 18/03/2024

চাঁদপুর জেলা সমাজসেবা পরিবারে নব যোগদানকৃত কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ;

১। জনাব আশিকুল ইসলাম, প্রবেশন অফিসার, চাঁদপুর।
২। জনাব মাহবুব আলম, সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, চাঁদপুর
৩। জনাব অনুপ মন্ডল, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর

নবাগতগণকে চাঁদপুর জেলায় স্বাগতম

Photos from জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর's post 28/11/2022

সরকারি শিশু পরিবার (বালিকা), বাবুরহাট, চাঁদপুর-এ ৬-৯ বছর বয়সী এতিম মেয়ে শিশু এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় (বালক) এ শিশু শ্রেণি - ৮ম শ্রেণিতে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশু ভর্তি বিজ্ঞপ্তি;
বিস্তারিত জানতে ক্লিক করুন: ১। http://ssp.chandpur.gov.bd/
২। http://shi.chandpur.gov.bd/

25/08/2022
অনলাইন আবেদন | সমাজসেবা অধিদফতর 28/07/2022

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে মাসিক ৮৫০/- হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করার লিঙ্ক: http://mis.bhata.gov.bd/onlineApplication

সংশ্লিষ্ট আবেদনকারীর অবশ্যই প্রতিবন্ধিতা শনাক্তকরণ পরিচয়পত্র থাকতে হবে।

আবেদনের তারিখ: ১০/০৮/২০২২ হতে ১০/০৯/২০২২ খ্রিঃ পর্যন্ত

অনলাইন আবেদন | সমাজসেবা অধিদফতর

Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chandpur
3600