Khajuria Village

Khajuria Village

Share

Wonderful villege

21/01/2026

প্রতারক মামুন.... মোটা অংকের টাকার বিনিময়ে প্রবাসীদের থেকে টাকা নিয়ে নিজে জমি কিনে,অপরদিকে সৌদি কফিলকে পুরো টাকা পরিশোধ না করায় সৌদি কফিল নিরীহ বাংলাদেশীদের ব্লাকলিস্ট এ ফেলে জেলে প্রেরন করে। অপরদিকে মামুনের সাথে যোগাযোগ করলে সে হুমকিধামকি আচরন করে. এলাকার বিভিন্ন মানুষের সাথে তার এরকম প্রতারণার অভিযোগ রয়েছে.
খুব শীগ্রই এই প্রতারকের অনেক প্রতারনার ঘটনা জনসম্মুখে উন্মোচন করা হবে.

17/03/2023

It's not only cricket it's emotion! 🤍

29/03/2022

🖤🖤🖤বাবা🖤🖤🖤

ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন।
বাবা কেমন আছেন?

-হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত?

আছি বাবা ভালো।

-এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো?

ওরা কিছু বলেনি।ফুফু(জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে।

-(তখন আমার চোখের পানি টলটল করছিল)আচ্ছা মা বলিছ,পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো।

বাবা শুনো।তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?

-হ্যা মা দিবো।কেনো?

তুমি কাপড় দিওনা।খালা(জামাইয়ের খালা)বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না।কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে।৩০,০০০ টাকা দিলে,সবার নাকি হয়ে যাবে।

-আচ্ছা মা।তুই চিন্তা করিস না।আমি এখন ও বেঁচে আছি।
(আমার বোঝতে দেরি হলনা,এতক্ষনে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে)

আচ্ছা বাবা,এখন রাখি।

-আচ্ছা মা ভালো থাকিস।

রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো।
বাবা তুমি আছো?

-হা আছি।কিছু বলবি?

হ্যা,ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল।বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।

-আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।

না বাবা,লেট হলে এক্সাম দিতে পারবো না।
নতুন জামাই বাড়িতে মৌসুমী ফলমুল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি,মেয়ের বাড়িতে গরু দিতে হবে।গরুর যে দাম,কমপক্ষে ৫০০০০ টাকা তো লাগবে।আবার নিজের জন্য ও একটা লাগবে।
এইখানে শেষ নয়,,আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন।

এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি।নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিলো,কিছু না বলে শুয়ে পড়েছি।
মাথায় একটা বিষয় কাজ করছে।টাকা!!টাকা!! আর মেয়ের সুখ।

এইভাবে রাত ১২ টা।হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছেনা।

পরদিন সকাল বেলা। সবাই কান্না কাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে।শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে।সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কিছু জানিনা।

এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা।আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখন ও জানে না,তাদের বাবার মৃত্যুর রহস্য।

এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।।

আমাদের এই কু-প্রচলন কি পরিবর্তন হবে না??
হচ্ছে না কেনো??কেন হচ্ছে না ??

শহরে কিছুটা পরিবতর্ন হলেও গ্রামে ৯০% লোক এই কূ-প্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি।

চলুন আমরা জেগে উঠি।
......ধ্বংস করি এই অপসংস্কৃতি।

Photos from Khajuria Village's post 01/01/2022

খাজুরিয়া ওল্ড স্কিম দাখিল মাদ্রাসার ছাএ-ছাএীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।

14/11/2021
30/01/2021

অটোপাশ নিয়ে দুই একটা কথা না বলে পারছি না...

যারা অটোপাশ করেছে তার থেকে মনে হচ্ছে বাইরের মানুষ বেশি কনসার্ন, মনে হচ্ছে ২০ ব্যাচ পাপ করে ফেলেছে। করোনাকালে যেখানে আপনাকে সড়তে নড়তে দিচ্ছে না (যদি স্টুডেন্ট হয়ে থাকেন) সেখানে ২০ ব্যাচের থেকে কি আশা করেন? করোনার মধ্যে পরীক্ষা দিত অথবা এতোদিন বসে বসে থেকে আপনার আমার মতো আদু ভাই হয়ে থাকতো?

পরীক্ষা যখনই হবে তখন থেকেই এই ভাইবোনগুলো যে পরিমাণ দোদুল্যমান অবস্থার মধ্য দিয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে আপনি যান নি তাই আপনি সেসময়কার মানসিক অবস্থা বুঝতে পারবেন না।

একজন শিক্ষার্থী তখন ছিল সার্কাসের বস্তু। যেদিকে পরিবার, পরিবেশ, সরকার ঘুরায়, ওরা ঠিক সেভাবে ঘুরেছে। যখন সরকার উপায়ন্তর পায়নি তখন এমন সিদ্ধান্ত নিয়েছে। এমন না যে তারা অটোপাশের জন্য আন্দোলন করেছে।

এখন শিক্ষার্থী ছোট ভাইবোনদের উদ্দেশ্য কয়েকটি কথা (যারা ভাল রেজাল্ট করেছো, অথবা করতে পারো নি)

মোটিভেশন সবসময় ভাল কিছু বয়ে নিয়ে আসে না। রেজাল্ট কোন ফ্যাক্ট না, স্কিল সব, হ্যানত্যান বলে তোমাদের মধ্যে রেজাল্ট ফোবিয়া তৈরি করা হয়। রেজাল্ট ফ্যাক্ট, অফ কোর্স ফ্যাক্ট। জেএসসি, এসএসসি পরীক্ষায় তোমাদের কৃতকর্ম কিভাবে কাজে লাগলো সেটা কখনও ভাবতে পারছো? এজন্য সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে রাখা সবসময়ই বুদ্ধিমানের কাজ। এই পরীক্ষা ফ্যাক্ট না, পরে ফাটিয়ে দিবো। সবসময় এমন চিন্তাভাবনা ভালো কিছু বয়ে আনে না।

যাদের রেজাল্ট আগে খারাপ ছিল, কিন্তু এবার খুব ভালমতো পড়েছিলে, ভাল রেজাল্ট আশা করেছিলে কিন্তু ভাগ্যক্রমে জেএসসি, এসএসসি তেমন ভাল হয়নি দেখে এবার খারাপ রেজাল্ট আসছে এবং পরিবার, সমাজ তোমাকে চেপে ধরেছে? বিলিভ মি! তুমি গোল্ডেন পেলেও চেপে ধরতো, আজীবন ধরবে, মরার পরেও ধরবে।

আমি এইচএসসি'১৬ তে যখন গোল্ডেন পাই তখন আমার আব্বুর কাছের মানুষেরা বলেছিল "এডমিশনই সব, গোল্ডেন কি মাথায় নিয়ে ঘুরবে?" এখন তাদের কনসার্ন হচ্ছে "সরকারি চাকরিই সব, ভালো ভার্সিটিতে পড়ছে তো কি হয়ছে?"

এইযে সমাজের দুষ্টচক্র তোমাকে আজীবনই চেপে ধরে রাখতে চাইবে। তো এখন কি করা যায়? এডমিশন, হ্যা।

তুমি কত লাকি দেখো অটোপাশ দিয়ে কিন্তু তোমার ২ বছরের কষ্ট পানিতে ডুবে যায়নি। সবচেয়ে বড় যুদ্ধের ময়দানে কিন্তু তুমি অনেকখানিই এগিয়ে গেছো, আর একটু সময় বাকি দেখিয়ে দেওয়ার। পরিশ্রম ও বুদ্ধিমত্তা কখনই বিফলে যায় না।

যারা ভালো রেজাল্ট পেয়েছো, তারা কি খুব সুখে আছো? তোমাদের ও কত কথা শুনতে হচ্ছে, অটো অটো অটো। তোমরাও এগিয়ে গেলে, তোমাদের রেজাল্ট দ্বারা। তবে সেটা কিছুটা। কারণ তুমি প্রকৃত পরীক্ষা দ্বারা নিজেকে জাজ করতে পারতে, এখন পারছো না। এজন্য তোমাকে ভর্তি পরীক্ষায় টিকে থাকতে হলে পরিশ্রম করেই যেতে হবে। এবার ভালো রেজাল্টের সংখ্যা অনেক বেশি, সীট কিন্তু বাড়ছে না। তো বুঝতেই পারছো কি পরিমাণ পরিশ্রম লাগবে?

পরিশেষে ২০ ব্যাচ বাদে বাকিদের বলছি "অটো, অটো" করে ওদের মনের অবস্থার ১২ টা বাজাবেন না, ওরা নিজেরা করোনা ডেকে আনেনি, পরিস্থিতির স্বীকার। পুরো ১ বছর ওদের উপর দিয়ে মানসিক বিপর্যয় গিয়েছে, এবার একটু তাকে উৎসাহ দেন যেন ভর্তি পরীক্ষায় কাপিয়ে দিতে পারে।

20 Batch, Go Ahead, Picture Abhi Baki Hae.

-

Photos from Khajuria M.L High School's post 24/11/2020
26/04/2020

গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ।

স্থানঃ হরিরামপুর, মানিকগঞ্জ

20/04/2020

আবার আসবে নতুন ভোর,

গলির দোকানের ৪টা গরম সিঙ্গারা, কয়েক কোয়া দেশি পেঁয়াজ আর এক কাপ দুধ চা।
আহা জীবন থমকে দাড়ানো :(

20/04/2020

আপনার এলাকায় ফলটির নাম কি?
এখন কি এই ফলের সিজন।❤

Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Khajuria, Faridganj
Chandpur
3652