27/05/2026
চাঁদপুর সদর, ফরিদগঞ্জ,মতলব দক্ষিণ, মতলব উত্তর ও হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে পোল ভাঙ্গা, তাঁর ছেঁড়া, গাছপালা পড়ে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসাথে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় লাইন ঠিক করতে সময় লাগছে । আপনাদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে বিদ্যুৎ কর্মীগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার অনুরোধ করছি।
27/05/2026
উত্তর পাঁচানী ক্ষতিগ্রস্ত লাইনের চিত্র
27/05/2026
বিদ্যুৎ কর্মীগণ ঈদের ছুটিতে না গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন ঠিক করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে । বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা করার অনুরোধ করছি।
27/05/2026
সম্মানিত গ্রাহক,
ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে । ঘনঘন ঝড় ও বৃষ্টি হওয়ায় লাইন রক্ষণাবেক্ষণ করে চালু রাখা কষ্টকর হয়ে যাচ্ছে । আপনার বাড়ির আশে পাশে গাছপালা পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ অফিসে অবহিতকরণসহ গাছপালা সরাতে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো ।
বি:দ্র: বৈদ্যুতিক ছেঁড়া তারে কেউ স্পর্শ করবেন না । এরকম দেখলে দ্রুত বিদ্যুৎ অফিসে অবহিত করুন ।
24/05/2026
কাজের স্বার্থে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ৪৬ টি ব্রান্ড নিউ হোন্ডা মোটরসাইকেল বিতরণ করা হয় । এসময় জিএম মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
22/05/2026
আসসালামু আলাইকুম
সম্মানিত গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে সুজাতপুর উপকেন্দ্রের আওতায় ৩৩কেভি ফিডার এর আশপাশের গাছের ঢালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য, আগামীকাল রোজ শনিবার সকাল ৭:০০ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকা পর্যন্ত বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বি: দ্র: পাঁচানী উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার চালু থাকবে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
21/05/2026
বিশেষ ঘোষণা:
আগামী ২৩ মে শনিবার সরকারী নির্দেশনা মোতাবেক চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল অফিস ও বিভাগ খোলা থাকবে ।
21/05/2026
আগামীকাল ২২-০৫-২৬ ইং তারিখ রোজ শুক্রবার কামতা,৩৩ কেভি ফিডার রাইট-অব-ওয়ে ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে কামতা সাব-জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
07/05/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১/২ এর কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভার খন্ড চিত্র।
05/05/2026
Power Division
4K Master Music Final Correction DESCO