Jago Hindu Parishad UAE

Directions

Jago Hindu Parishad UAE জাগো হিন্দু পরিষদ অধিকারের কথা বলে।

জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখা।

জাগো হিন্দু পরিষদ (JHP)
04/11/2026

জাগো হিন্দু পরিষদ (JHP)

রাঙ্গুনিয়ায় অসহায় গীতা রাণী দে-কে নতুন ঘর উপহার দিল জাগো হিন্দু পরিষদ (JHP) মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের প...
04/11/2026

রাঙ্গুনিয়ায় অসহায় গীতা রাণী দে-কে নতুন ঘর উপহার দিল জাগো হিন্দু পরিষদ (JHP)

মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অসহায় নারীকে নতুন ঘর উপহার দিয়েছে জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গুনিয়া উপজেলা ও সংযুক্ত আরব আমিরাত শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার হিন্দু পাড়া, পশ্চিম কদমতলী এলাকার শ্রীমতি গীতা রাণী দে-কে সংগঠনটির অর্থায়নে নতুন ঘর উপহার দেওয়া হয়।

এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন অত্র এলাকার কৃতিসন্তান বাপ্পা দে ও লিটন দে।

ঘর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ (JHP)-এর সাধারণ সম্পাদক শ্রী সুভাষ শীল, সহ-সাধারণ সম্পাদক শ্রী এস কে রয়েল সেন ও শ্রী সঞ্জয় শীল, সাংগঠনিক সম্পাদক শ্রী শান্তনু বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী ছোটন দেবনাথ, সমাজ বিষয়ক সম্পাদক শ্রী বাসু দত্ত, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী চন্দন দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, একটি ঘর শুধু ইট-কাঠের স্থাপনা নয়, বরং একটি পরিবারের নিরাপত্তা, স্বস্তি ও নতুন করে স্বপ্ন দেখার আশ্রয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত মানবিক সমাজ গঠনের অন্যতম লক্ষ্য।

জাগো হিন্দু পরিষদ (JHP) ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মানবতার সেবায়, মানুষের পাশে—জাগো হিন্দু পরিষদ (JHP)।

জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য শ্রীমান  তন্ময় পাল হিরু সহিত শ্রীমনি রিয়া দে শুভ পরিণয়ে গৈরিক শুভ...
17/10/2026

জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য শ্রীমান তন্ময় পাল হিরু সহিত শ্রীমনি রিয়া দে শুভ পরিণয়ে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সৌজন্যে:- জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখা।

শুভ মহালয়া মহালয়ার এই পবিত্র ও শুভলগ্নে সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। নতুন আশার আলোয...
10/10/2026

শুভ মহালয়া

মহালয়ার এই পবিত্র ও শুভলগ্নে সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। নতুন আশার আলোয় পূর্ণ হোক প্রতিটি দিন, সুদৃঢ় হোক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও মানবিক বন্ধন।

জাগো হিন্দু পরিষদ (JHP), সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে সবাইকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সবার জীবন আনন্দময় ও মঙ্গলময় হোক—এই আমাদের আন্তরিক কামনা।

🙏 শুভ মহালয়া।

#শুভমহালয়া #জাগোহিন্দুপরিষদ

29/09/2026
ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম।পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ...
28/09/2026

ঋষি আশ্রমের দেবশিশুদের পাশে JHP প্রবাসী ফোরাম।

পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার রোডে অবস্থিত শ্রীমৎ সনাতন ঋষি আশ্রমের দেবশিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। শিশুদের কল্যাণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির ওমান, সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (UAE) শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে আশ্রমের শিশুদের হাতে চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় নিরামিষ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আশ্রমের পরিবেশকে সবুজ ও সমৃদ্ধ করতে বিতরণ করা হয় বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। আরও উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখার সিনিয়র সহ-সভাপতি রিটন কুমার শীল, প্রচার সম্পাদক ডালিম সাহা সাজীব, জাগো হিন্দু পরিষদ (JHP) ওমান শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমর কর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাজু দাশ। JHP কাতার শাখার সদস্য জুয়েল শীল।

রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ শীল ও সাংগঠনিক সম্পাদক শান্তনু বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন রুবেল দে, রূপন দাশ, জয় দেবনাথ, পল্লব চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আশ্রম পরিচালনা কমিটির সদস্যরাও অংশ নেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। “মানবসেবাই পরম ধর্ম” এবং “সবুজে ভরে উঠুক আগামী প্রজন্ম”—এই প্রত্যয়কে সামনে রেখে প্রবাসীদের সহযোগিতায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিশুদের পুষ্টি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতেই খাদ্যসামগ্রীর সঙ্গে ফলজ বৃক্ষ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। এ সময় ভবিষ্যতেও শিশুদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সার্বিক সহযোগিতায়: জাগো হিন্দু পরিষদ (JHP) ওমান, সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত শাখা।

মানবতার সেবায়, প্রকৃতির যত্নে—একটি সুন্দর উদ্যোগ। জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্যোগে আগামীকাল, রবিবার ২৭ সে...
26/09/2026

মানবতার সেবায়, প্রকৃতির যত্নে—একটি সুন্দর উদ্যোগ।

জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্যোগে আগামীকাল, রবিবার ২৭ সেপ্টেম্বর, সনাতন ঋষি আশ্রমের দেবশিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও বৃক্ষ উপহার প্রদান করা হবে।

শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সবার জন্য অনুপ্রেরণার হয়ে উঠুক।

শিশুর জন্য খাদ্য, প্রকৃতির জন্য বৃক্ষ—সেবাই হোক আমাদের অঙ্গীকার।

সকলের আশীর্বাদ ও শুভকামনা কামনা করছি। 🙏

#জাগোহিন্দুপরিষদ ্রবাসীফোরাম #মানবতারসেবা #সেবাইঅঙ্গীকার #শিশুদেরজন্য #শিশুদেরমুখেহাসি #খাদ্যসামগ্রী #বৃক্ষরোপণ #বৃক্ষউপহার #প্রকৃতিরযত্নে #সবুজবাংলাদেশ

মানবিকতার ডাকে পাশে দাঁড়াই JHP জাগো হিন্দু পরিষদ (JHP) – সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে পটিয়া উপজেলার প্রনব কুমার না...
19/09/2026

মানবিকতার ডাকে পাশে দাঁড়াই JHP

জাগো হিন্দু পরিষদ (JHP) – সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে পটিয়া উপজেলার প্রনব কুমার নাথের চিকিৎসার জন্য সামান্য অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে আমরা বিশ্বাস করি—একজনের ছোট্ট সহযোগিতাও একজন অসুস্থ মানুষের চিকিৎসার পথে বড় সহায়তা হয়ে উঠতে পারে। 🙏

তাই সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় সকল মানুষের প্রতি আকুল আবেদন, আপনারাও প্রনব কুমার নাথের পাশে দাঁড়ান এবং চিকিৎসার জন্য সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

📌 সহযোগিতার জন্য যোগাযোগ:
👤 নাম: প্রনব কুমার নাথ
📞 01819916123
📞 01713603626

❤️ আসুন, মানবিকতায় আমরা একসাথে—একটি জীবন বাঁচানোর প্রয়াসে পাশে দাঁড়াই।

#জাগোহিন্দুপরিষদ #সংযুক্তআরবআমিরাত #মানবিকসহযোগিতা #প্রনবকুমারনাথ #চিকিৎসাসহায়তা #মানবিকতায়আমরাএকসাথে #পাশেদাঁড়াই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরাম। জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্...
17/09/2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরাম।

জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্যোগে গতকাল হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ (পাঁচ)টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন রান্নাবান্নার জন্য হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় সামগ্রী, চাল, ডাল ও বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

মানুষ মানুষের জন্য—এই মানবিক মূল্যবোধকে সামনে রেখে জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরাম সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। এই মানবিক কার্যক্রমে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আসুন, আমরা সবাই মিলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানবতার সেবায় নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।

জয় শ্রী রাম
জয় মানবতা।
জয় হিন্দু সমাজ।

#জাগো_হিন্দু_পরিষদ #প্রবাসী_ফোরাম #হাটহাজারী #মানবতার_সেবায় #সহায়তা_কার্যক্রম #অগ্নিকাণ্ডে_ক্ষতিগ্রস্ত #মানুষ_মানুষের_জন্য

অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগে— জাগো হিন্দু পরিষদ (JHP), সংযুক্ত আরব আমিরাত শাখা। সাতকানিয়া উপজেলার ধর্ম...
14/09/2026

অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগে— জাগো হিন্দু পরিষদ (JHP), সংযুক্ত আরব আমিরাত শাখা।

সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের জলদাস পাড়ার শিবু জলদাসের অকালমৃত্যুতে তাঁর ছোট দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধ মায়ের পরিবার আজ অসহায়। পরিবারের পাশে দাঁড়াতে এবং আসন্ন পারলৌকিক কার্য সম্পন্ন করতে সহযোগিতার প্রয়োজন ছিল।

এই মানবিক প্রয়োজনে জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

মানুষ মানুষের জন্য—অসহায়ের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব।
আমাদের সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের জন্য হতে পারে অনেক বড় আশার আলো।

জাগো হিন্দু পরিষদ (JHP) — সংযুক্ত আরব আমিরাত শাখা
মানবতার সেবায়, অসহায়ের পাশে।

#জাগো_হিন্দু_পরিষদ #সংযুক্ত_আরব_আমিরাত #মানবতার_সেবায় #অসহায়ের_পাশে #মানবিক_সহযোগিতা #হিন্দু_ঐক্য #সনাতন_সমাজ #সনাতন_ধর্ম #মানুষ_মানুষের_জন্য #সহযোগিতার_হাত #সাতকানিয়া #ধর্মপুর #জলদাস_পাড়া #বাংলাদেশ

Address

Rangunia,Chittagong,Bangladesh
Chandraghona
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago Hindu Parishad UAE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby government services