Boropushkoroni

Directions

Boropushkoroni আধুনিক জীবন যাপন এর সুবিধা সম্বলিত একটি আদর্শ ও অপরূপ সৌন্দর্যের গ্রাম।

কুয়াশার নিমন্ত্রণে শীতের আগমণ প্রস্তুতি...  বছরের সেরা সময়টা। 🥰
27/09/2026

কুয়াশার নিমন্ত্রণে শীতের আগমণ প্রস্তুতি... বছরের সেরা সময়টা। 🥰

ইব্রাহীম ভাই এর জানাজা, আমাদের জন্য শিক্ষা।দুপুর আড়াইটায় মৃত্যু, রাত ন'টায় জানাজায় মানুষের ঢল। মানুষের ভালোবাসা আর দু'আ ...
26/09/2026

ইব্রাহীম ভাই এর জানাজা, আমাদের জন্য শিক্ষা।

দুপুর আড়াইটায় মৃত্যু, রাত ন'টায় জানাজায় মানুষের ঢল। মানুষের ভালোবাসা আর দু'আ কিভাবে অর্জন করেছেন তারই প্রতিফলন। এমন শেষ বিদায় আমরা সবাই তো চাই, কিন্তু কতজন এমন নিঃস্বার্থ আর সরল জীবন বেচে নিতে পেরেছি।

বাজারের সওদাগর রণি-দা ও মাদ্রাসার এককোণে দাঁড়িয়ে অশ্রুসিক্ত, শেষ বিদায়ে এসেছেন।

মৃতের মুখের অবয়ব যেন হাসি ফুটছিল।

সকলেই ওনার বিনম্র আচরণের প্রশংসা করেছেন। ইনশাআল্লাহ এত মানুষের সাক্ষী আল্লাহ কবুল করবেন।

আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে কবুল করুন। আমিন...

সকলের প্রতি অনুরোধ- আমরা মানুষের সাথে আচরণে বিনয়ী হবো।

Boropushkoroni

একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বড়পুষ্করণী দক্ষিণ পাড়ার অত্যন্ত পরিচিত ও পরিচিত ...
26/09/2026

একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বড়পুষ্করণী দক্ষিণ পাড়ার অত্যন্ত পরিচিত ও পরিচিত মুখ, সিএনজি চালক ইব্রাহীম কাকা আর আমাদের মাঝে নেই।
​আজ দুপুর ২:২০ মিনিটে চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল গুনাহখাতা মাফ করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।

মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

🚨 চৌদ্দগ্রামে সিএনজি ছিনতাইকারী চক্রের বেপরোয়া তাণ্ডব: প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কাম্য 🚨​চৌদ্দগ্রামের আঞ্চলিক ও প্রধান স...
17/09/2026

🚨 চৌদ্দগ্রামে সিএনজি ছিনতাইকারী চক্রের বেপরোয়া তাণ্ডব: প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কাম্য 🚨
​চৌদ্দগ্রামের আঞ্চলিক ও প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত বেড়েই চলেছে সিএনজিচালিত ছিনতাই চক্রের উপদ্রব। মহাসড়কে একের পর এক ছিনতাইয়ের পর এই অপরাধী চক্রটি এখন শাহ ফখরুদ্দিন সড়কেও সক্রিয় হয়ে উঠেছে।
​আজকের ছিনতাইয়ের বিবরণ:
আজ দুপুর ১:১১ মিনিটে বড়পুষ্করণী গ্রামের একজন নারী চৌধুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। দেওয়ানী বাগনা অতিক্রম করার পর তিনি একটি সিএনজিতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর সিএনজিটি থামিয়ে দুইজন লোক নেমে পড়ে। এরপর তাদের একজন ওই নারীর চোখে-মুখে চেতনানাশক স্প্রে করে তার কাছে থাকা নগদ ২০,০০০০ টাকা ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে তাকে চৌধুরী বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
​নিচে সংযুক্ত সিসিটিভি (CCTV) ফুটেজের ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও ব্যবহৃত সিএনজিটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
​আমাদের দাবি ও অনুরোধ:
এ ধরনের ঘটনা বর্তমানে এলাকার মা-বোনদের নিরাপদে চলাচলের ক্ষেত্রে চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে আকুল আবেদন—সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্রটিকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
​(পোস্টটি বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করুন এবং অপরাধীদের চিনতে সাহায্য করুন।)
​ #চৌদ্দগ্রাম #সচেতনতা_বার্তা #আইনশৃঙ্খলা #প্রশাসনের_দৃষ্টি আকর্ষণ #নিরাপদ_চৌদ্দগ্রাম

বড়পুষ্করণী গ্রামের সামাজিক বিচার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি​বিসমিল্লাহির রহমানির রাহিম​প্রিয় বড়পুষ্করণী গ্রামে...
29/08/2026

বড়পুষ্করণী গ্রামের সামাজিক বিচার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি

​বিসমিল্লাহির রহমানির রাহিম

​প্রিয় বড়পুষ্করণী গ্রামের সর্বস্তরের শ্রদ্ধাভাজন মুরুব্বিয়ান, সম্মানীয় ওলামায়ে কেরাম, সচেতন যুবক ও তরুণ সমাজ,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

​আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় গ্রাম "বড়পুষ্করণী"-র শান্তি, সামাজিক শৃঙ্খলা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ ও যুব সমাজের গৃহীত উদ্যোগে এক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।

​গতকাল ২৮ আগস্ট ২০২৬, রোজ: শুক্রবার, জুম্মার নামাজ শেষে আমাদের গ্রামের দুটি মসজিদ—বড়পুষ্করণী জামে মসজিদ এবং বড়পুষ্করণী বাইতুল আমান জামে মসজিদ-এ তরুণদের পক্ষ থেকে সমাজ ব্যবস্থা সংস্কারের বিষয়ে বসার আহ্বান জানানো হয়।
সেই আহ্বানে সাড়া দিয়ে গতকাল বাদ আসর আপনারা সর্বস্তরের গ্রামবাসী বড়পুষ্করণী হোসাইনিয়া মঈনুল ইসলাম মাদ্রাসা ময়দানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত মতামত প্রদান করেছেন।

আপনাদের এই উপস্থিতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​গতকালকের সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তসমূহ:

​আলেমদের ওপর বিচারের দায়িত্ব অর্পণ: সর্বসম্মতিক্রমে বড়পুষ্করণী গ্রামের সম্মানিত ৬ জন আলেমকে সামাজিক বিচারকার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত ৬ জন আলেম হলেন:
১. মাওলানা সিরাজুল হক
২. মাওলানা নিজামুল হক
৩. মাওলানা আব্দুস সামাদ
৪. মাওলানা আহসান উল্লাহ
৫. মাওলানা নোমান
৬. কারী আব্দুল ওহাব

​সহযোগীদের সংযোজন ও আলোচনা: বিচার কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য কমিটিতে আরও কাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, সে বিষয়ে এই ৬ জন আলেম প্রথমে নিজেদের মধ্যে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে বিষয়গুলো অবহিত করবেন।

​পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সম্মানিত আলেমদের অভ্যন্তরীণ আলোচনা ও যোগাযোগ সম্পন্ন হওয়ার পর, পরবর্তীতে আবারও গ্রামের সকলকে একত্রিত করে তাঁদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বিচারক কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

​মুরুব্বিদের দিকনির্দেশনা, ওলামায়ে কেরামের নিরপেক্ষতা এবং যুবসমাজের সহযোগিতায় আমরা বড়পুষ্করণী গ্রামকে ইনসাফ ও শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

​“একতা ও ন্যায়বিচারই আমাদের শক্তি—বড়পুষ্করণীর সুন্দর ভবিষ্যৎ আমাদের লক্ষ্য।”

​ধন্যবাদান্তে,
বড়পুষ্করণী তরুণ ও যুব সমাজ
ও সর্বস্তরের সচেতন গ্রামবাসী
তারিখ: ২৯ আগস্ট ২০২৬

সত্য, স্বাধিকার ও পরিবর্তনের পক্ষে যুবসমাজের দৃপ্ত হুংকার! ✊🔥​যে যুবসমাজ জাগে, সেই সমাজ বদলায়। এই গ্রাম, এই মাটি আমাদের—...
26/08/2026

সত্য, স্বাধিকার ও পরিবর্তনের পক্ষে যুবসমাজের দৃপ্ত হুংকার! ✊🔥

​যে যুবসমাজ জাগে, সেই সমাজ বদলায়। এই গ্রাম, এই মাটি আমাদের—আর এর সুনাম, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ রক্ষার দায়িত্বও আমাদের কাঁধে।

​সমাজের প্রতিটি কোনায় আমাদের স্পষ্ট বার্তা:

​💥 নিজের অধিকার ও নিজস্ব সিদ্ধান্ত:
আমাদের গ্রাম ও সমাজের সামাজিক বিচার, অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ আমাদের বিষয়। বাইরের কারও অনাহুত হস্তক্ষেপ, শোষণের চেষ্টা কিংবা কারও কাঁধে ভর দিয়ে মোড়লগিরি চালানো কোনোভাবেই বরদাশত করা হবে না।

​💥 ছায়াচক্রান্ত ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স:
নিজেদের ভুল ঢাকতে যারা আড়ালে ষড়যন্ত্র করে কিংবা বাইরের খুঁটির জোর দেখিয়ে পার পেতে চায়, তারা জেনে রাখুক—সত্যের আলোয় ছায়াবাজি বেশিদিন টেকে না। আমাদের ব্যবহার করে কিংবা অন্যায়ের সাথে আপস করে আখের গোছানোর দিন শেষ।

​💥 ঐক্যবদ্ধ প্রতিরোধ ও স্বাধিকার:
অন্যায় ছোট হোক কিংবা বড়, রূপ বদলে যেভাবেই আসুক—তার সামনে মাথা নত করার দিন শেষ। গ্রামের স্বাধিকার ও ন্যায়বিচার রক্ষায় যুবসমাজ আজ এক ও অভিন্ন।

​আমরা সচেতন, আমরা এক, আমরা প্রস্তুত! প্রিয় সমাজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যুবসমাজ সর্বদা রুখে দাঁড়াবে—এখানে কোনো আপস নেই। 💪👑

​ #যুবসমাজ #সত্যের_জয় #সমাজ_পরিবর্তন #ঐক্যবদ্ধ_তরুণ_সমাজ #অন্যায়ের_বিরুদ্ধে_হুংকার #আমাদের_গ্রাম_আমাদের_অধিকার

গোধুলীর পড়ন্ত সূর্যের মাঝেও প্রাণবন্ত প্রকৃতি আগামীর প্রাণ সঞ্চার করে।
08/08/2026

গোধুলীর পড়ন্ত সূর্যের মাঝেও প্রাণবন্ত প্রকৃতি আগামীর প্রাণ সঞ্চার করে।

গ্রাম : ষাটিশকসাবজেক্ট : প্রকৃতি ও বাবুই
25/07/2026

গ্রাম : ষাটিশক

সাবজেক্ট : প্রকৃতি ও বাবুই

Address

Boropushkoroni, PO:-shukchail, Union:/jogonnathdegi
Chauddagram
3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boropushkoroni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share