Durgapur Agroho

Durgapur Agroho

Share

Durgapur Agroho - attempt by a group of volunteers to uplift lives of villagers in and around Durgapur. For Humanity ..By Humanity

'DURGAPUR AGROHO' works towards empowerment of the village for leading a life with dignity by implementing the following :

1) EDUCATION
· Literacy Campaign-To reduce illiteracy & promote literacy
· Providing education to the literate women & children
· Assist in further education by providing monetary assistance & scholarship to meritorious students.

2) HEALTH
·

Photos from Durgapur Agroho's post 22/05/2026

দুর্গাপুর আগ্রহর পরিচালনায় গতকাল অর্থাৎ ২০ শে মে ২০২৬, বৃহস্পতিবার 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নম্বর স্ট্রিট, আকবর রোড, এ-জোন, দুর্গাপুর -৪ এ 'সারদা ক্লিনিক' ( Free Gynaecological Clinic ) এ চিকিৎসা পরিষেবা খুব ভালো ভাবে সম্পন্ন হল। প্রচন্ড গরমের জন্য এবারে রোগীর সংখ্যা একটু কম ছিল।

গতকালের 'সারদা ক্লিনিক' এ উপস্থিত ছিলেন স্বনামধন্য স্ত্রী-রোগ বিশেষজ্ঞ শ্রদ্ধেয়া ডাক্তার মিতালী পাঠক।

দুর্গাপুর আগ্রহ'র পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পরবর্তী সারদা ক্লিনিকের তারিখ সময়মতো আমরা জানিয়ে দেবো। জুন মাসে হবে পরবর্তী সারদা ক্লিনিক।

Photos from Durgapur Agroho's post 21/05/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে 'দুর্গাপুর আগ্রহ' আয়োজিত 'কবি প্রণাম' অনুষ্ঠান পালিত হল গতকাল অর্থাৎ ২০ শে মে, ২০২৬, বুধবার বিবেকানন্দ সেবা কেন্দ্র, ১০ নম্বর স্ট্রিট, আকবর রোড, দুর্গাপুর -৪ এ ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'বিবেক পাঠ মন্দির' এর শিশু শিক্ষার্থীরা এবং দুর্গাপুর আগ্রহর সদস্যরা।

21/05/2026

দুর্গাপুর আগ্রহ'র আজকের কর্মসূচি :

মহিলাদের জন্য - বিনামূল্যে 'সারদা ক্লিনিক'

এই বিনামূল্যে গাইনি ক্লিনিকে উপস্থিত থাকবেন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মিতালী পাঠক, প্রাক্তন চিকিৎসক, মেইন হসপিটাল , দুর্গাপুর ইস্পাত কারখানা ।
স্থান : 'বিবেকানন্দ সেবা কেন্দ্র',
১০ নম্বর ট্রিট, আকবর রোড,
এ-জোন, দুর্গাপুর -৪

সময় : বিকেল ৪:০০ টে থেকে ৬:০০ টা

রেজিস্ট্রেশন শুরু হবে ৪:০০ থেকে

Photos from Durgapur Agroho's post 16/04/2026

আজকে বিবেকানন্দ সেবা কেন্দ্রে দুর্গাপুর আগ্রহর পরিচালনায় 'সারদা ক্লিনিক' খুব ভালো ভাবে সম্পন্ন হল।

আজকের সারদা ক্লিনিক এ উপস্থিত ছিলেন স্বনামধন্য স্ত্রী-রোগ বিশেষজ্ঞ শ্রদ্ধেয়া ডাক্তার মিতালী পাঠক।
দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

15/04/2026

দুর্গাপুর আগ্রহ'র আগামীকালের কর্মসূচি :

মহিলাদের জন্য - বিনামূল্যে 'সারদা ক্লিনিক'

এই বিনামূল্যে গাইনি ক্লিনিকে উপস্থিত থাকবেন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মিতালী পাঠক, প্রাক্তন চিকিৎসক, মেইন হসপিটাল , দুর্গাপুর ইস্পাত কারখানা ।
স্থান : 'বিবেকানন্দ সেবা কেন্দ্র',
১০ নম্বর ট্রিট, আকবর রোড,
এ-জোন, দুর্গাপুর -৪

সময় : বিকেল ৪:০০ টে থেকে ৬:০০ টা

রেজিস্ট্রেশন শুরু হবে ৩:৪৫ থেকে

Photos from Durgapur Agroho's post 28/03/2026

দুর্গাপুর ইস্পাত কারখানার সি.এস.আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হলো ২৮ শে মার্চ , ২০২৬, শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের S.N.Banerjee Road এর বিধান স্পোর্টিং ক্লাবে।

যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ। প্রতিটি ক্যাম্পে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার সিএসআর বিভাগের সাহায্যে।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি 🙏🙏🙏

আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার দিদি ডাক্তার দেবশ্রী ভট্টাচার্য্যের প্রতি ও বিধান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে।

28/03/2026

দুর্গাপুর আগ্রহ'র আজকের কর্মসূচি :

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির :

২৮ শে মার্চ , ২০২৬, শনিবার
বিধান স্পোর্টিং ক্লাব
কুরুড়িয়া ডাঙ্গাল মোড়
এস.এন. ব্যানার্জি রোড, দুর্গাপুর ৪
সময় : দুপুর ২:০০ থেকে বিকাল ৫:০০


দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় অনুষ্ঠিত এই শিবির।

এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।

এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয়ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। ডিএসপি'র সিএসআর বিভাগের উদ্যোগে প্রতিটি ক্যাম্পে মহিলাদের বিনামূল্যে ন্যাপকিনও দেওয়া হয়।

এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে বাইরের কাজ করেন, বাড়িতে বাড়িতে রান্না করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।

এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হয়। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হয় ।

Photos from Durgapur Agroho's post 18/03/2026

দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হলো ১৮ ই মার্চ ,২০২৬, বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের আকবর রোডের ১০ নম্বর স্ট্রিটে দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্রে' ( দুর্গাপুর আগ্রহর নিজস্ব সেবা কেন্দ্র )।

যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না বা আর্থিক দিক দিয়ে অসচ্ছল, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।

এছাড়াও দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ ক্যাম্পে উপস্থিত মহিলাদের জন্য বিনামূল্যে সেনেটারি ন্যাপকিনের ও ব্যবস্থা করে দিয়েছেন।
আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏

আর আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করি আমাদের প্রিয় ডাক্তারদিদি শ্রদ্ধেয়া ডাক্তার দেবশ্রী ভট্টাচার্য্য এর প্রতি 🙏🙏🙏

18/03/2026

দুর্গাপুর আগ্রহর আজকের কর্মসূচি :
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে আজ অর্থাৎ ১৮ ই মার্চ ,২০২৬, বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের আকবর রোডের ১০ নম্বর স্ট্রিটে দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্রে' ( দুর্গাপুর আগ্রহর নিজস্ব সেবা কেন্দ্র )।

যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না বা আর্থিক দিক দিয়ে অসচ্ছল, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।

March 10, 2026 13/03/2026

দুর্গাপুর আগ্রহর ক্ষুদ্র প্রচেষ্টা : 'বিবেক পাঠ মন্দির'

March 10, 2026 Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Want your business to be the top-listed Government Service in Chittagong Division?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


10th Street Akbar Road, A-Zone DGP-4
Chittagong Division