বিদ্যুতপৃষ্ট হয়ে মানুষের প্রাণহানি ঘটতে পারে। যেসকল জায়গায় পানি উঠে গেছে বিদ্যুত সংযোগ থাকলে সেগুলো বন্ধ রাখুন।
সকলের নিকট দোয়ার দরখাস্থ।
সাখাওয়াত হোসেন রিপন
সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার উ?
আসসালামু আলাইকুম প্রিয় ৫নং অর্জুনতলা ইউনিয়নবাসী।
যে কোনো ক্রান্তিলগ্নে কিংবা দূর্যোগে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। সকাল থেকে কয়েকটি জায়গায় গিয়েছি। দিনমজুর, রিক্সাচালক সহ অনেক পরিবার ভেঙ্গে পড়েছেন। আমার প্রতি আপনাদের যে প্রত্যাশা সেটি বাস্তবায়ন করতে আমি বদ্ধপরিকর।
শীঘ্রই আপনাদের জন্য পূর্বের ন্যায় আমার চেষ্টা এবং দৃশ্যমান কার্যক্রম অব্যহত থাকবে। তাছাড়া সমাজের বৃত্তবানদের নিকট অনুরোধ থাকবে এই দূর্যোগ কালীন সময়ে এসব মানুষ গুলোর পাশে দাঁড়ানোর।।
ইউনিয়ন জুড়ে গড়ে উঠুক ভ্রাতৃত্ব।
সাখাওয়াত হোসেন রিপন চেয়ারম্যান
৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ
জনসাধারণের স্বার্থে ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বাতাকান্দি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
09/07/2024
এ বয়সে এসে ওনাদের খুব একটা চাওয়া পাওয়া থাকে না। যেটা থাকে সেটি হলো জনপ্রতিনিধিরা এসে একটু খোঁজ খবর নিবে আর সাধারণ মানুষের কথা শুনবে মনের কথা।
আমি সব সময় বিশ্বাস করি আপনাদের মনের কথা আর আন্তরিক সহযোগিতা নিয়ে আমি, আমরা মিলে এ ইউনিয়নটাকে বদলে দিতে। যা হবে একটি আধুনিক মানের ইউনিয়ন।
08/05/2024
সব বড় স্বপ্নই শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টার হাত ধরে। মনে রাখবে, পৃথিবীকে বদলে দেয়ার শক্তি, ধৈর্য আর আকাঙ্খা তোমার ভেতরে সব সময়েই বিদ্যমান।
সুতরাং সকলের চেষ্টায় আমাদের ৫নং অর্জুনতলা ইউনিয়ন হবে একটি আধুনিক ইউনিয়ন। এ স্বপ্ন লালন করার পাশাপাশি বাস্তবিক দৃশ্যমানও হবে ইনশাআল্লাহ।
02/05/2024
একা একা আমরা সামান্যই করতে পারি, কিন্তু একত্রে আমাদের অনেক কিছু করা সম্ভব, এমনকি অনেক বড় সম্ভাবনাও গড়ে তুলতে পারি।
একটি ইউনিয়নকে আধুনিকরণ করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমার সাধ্যের মাঝে আমি সবটা দিয়ে চেষ্টা করি যদি আপনাদের কষ্ট একটু লাঘব করতে পারি; আর এটাই বোধহয় আমার সফলতা।
প্রকল্পঃ ছিলোনীয়া হরি মাস্টার বাড়ী রাধা গোবিন্দ মন্দিরের রাস্তা সলিং।
আপনাদের দোয়াই আমার একমাত্র কাম্য✊
01/05/2024
বড় সাফল্য আসে ছোট ছোট কিছু পদক্ষেপ থেকে।
৫নং অর্জুনতলা ইউনিয়ন হবে একটি আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন; এরই ধারাবাহিকতায় অবকাঠামো উন্নয়নের আরো একটি কাজ সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে।
প্রকল্পঃ ৪নং ওয়ার্ড চরবাতানিয়া মৌলভী আবদুর রহমান সড়ক।
আপনাদের দোয়া একান্ত কাম্য।
29/04/2024
আমি একজন সাধারণ মানুষ হিসেবে জনসাধারণের মাঝে নিজেকে মনোযোগী করে সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রেখে যেতে চাই।
২নং ওয়ার্ড ইদিলপুর মোল্লা বাড়ীর সড়কের কাজ চলছে...
সকলের দোয়া চাই।
28/04/2024
সফল মানুষেরা সবসময়ই কাজ করে যান। তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না।
৫নং অর্জুনতলা ইউনিয়ন হবে একটি আধুনিক মানের ইউনিয়ন। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামাজিক নানা অসংগতি নিরসনে সকলের সহযোগিতায় ধারাবাহিকভাবে এগিয়ে যাবে, এ বাসনা আমি অন্তরে লালন করি।
দড়িগোরকাটা সর্দার বাড়ী সড়ক এর কাজ চলছে...
সকলের দোয়া চাই।
09/04/2024
আমার ইউনিয়নের সকল ভাল কাজের অংশ যেন আমি হতে পারি! আপনাদের পাশে থেকে কাজ করে অন্যরকম তৃপ্তি অনুভব করি; তাইতো বারবার ভাল কাজের অংশ হতে ছুটে আসি।
আমার প্রিয় ৫নং অর্জুনতলা ইউনিয়নবাসী,
আমার বাবা জনাব শাহ আলম কোম্পানী এর পরিচয়ে আমি আপনাদের কাছে অত্যাধিক পরিচিতি লাভ করি। আমার জন্মদিনে আমার বাবা আর আমার মায়ের প্রতি আমার পরম কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার সহপাঠী ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, আমার সহধর্মিনী, আমার ছেলে-মেয়ে, আমার পরিবারবর্গ, আমার ৫নং অর্জুনতলা ইউনিয়নবাসী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ যাহারা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে জানাই আমার অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমার মতো এই ক্ষুদ্র একজন মানবকে আপনাদের সেবা করার যে সুযোগ দিয়েছেন সেই ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। আমি সর্বদা চেষ্টা করি নিজেক দু্র্নীতিমুক্ত রেখে আমার ইউনিয়নের সকল মানুষের পাশে থাকার জন্যে। আমাকে চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের সন্তান মনে করে আপনাদের পাশে থেকে সকল মতাদর্শের এবং সকল পেশা-শ্রেণীর মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সেবা করে যেতে চাই। আমি আমার দেয়া সকল প্রতিশ্রুতি রক্ষার স্বর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদের একান্ত সহযোগিতা আমার কাম্য। জনপ্রতিনিধি হিসেবে আমারও সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও আমি সকল সীমাবদ্ধতাকে জয় করে আপনাদেরকে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন ইউনিয়ন উপহার দেয়ার চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। আপনাদের জন্যে আমি আমাকে উৎসর্গ করে দিতে চাই, আপনাদের দু’আ আর ভালোবাসাই এখন আমার একমাত্র অবলম্বন।
পরিশেষে, আমার জীবনের এই বিশেষ দিনে যারা আমাকে আপন করে নিয়েছেন, আমাকে আপনাদেরই একজন মনে করে আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন আমি আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন আমি তার প্রতিদান আপনাদের দোড়গৌড়ায় পৌছে দিবো।
বাণীতে:
Shakhawath Hossan Ripon
চেয়ারম্যান,
৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ।
30/10/2023
শ্রদ্ধেয় সাবেক চেয়ারম্যান এবং ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মরহুম ডাঃ টি আই এম নুরেজ্জামান চৌধুরী সাহেবের ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে উনার আত্নার মাগফেরাত কামনা করি।
আল্লাহ পাক রব্বুল আলামীন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chittagong
3860
