এসএসসি পরিবার, পটিয়া - SSC Paribar, Patiya

এসএসসি পরিবার, পটিয়া - SSC Paribar, Patiya

Share

এসএসসি পরিবার পটিয়া উপজেলার এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের একটি অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন।

এসএসসি পরিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৯৭২ - বর্তমান এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের একটি অনলাইনভিত্তিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। ২০২০ সালে করোনাকালীন সময়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল উদ্দেশ্য পটিয়ার শিক্ষার্থী এবং অসহায় জনগনের জন্য সহযোগিতা ও উন্নয়নমূলক কাজ করা।

09/08/2025

এসএসসি পরিবার- পটিয়া সব সময় আমাদের ব্যাংকার ভাইদের সাথে আছে। ঢালাওভাবে একটি এলাকার ব্যাংকারদের চাকরি থেকে বিনা নোটিশে বের করে দিয়ে তাদের পরিবারের উপর আঘাত খুবই গর্হিত ও অন্যায় কাজ। পটিয়া এসএসসি পরিবার এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

Photos from এসএসসি পরিবার, পটিয়া - SSC Paribar, Patiya's post 09/04/2025

#নির্দেশনা
২০২৫ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OmR Sheet নিয়ে কিছু কথা:

১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।

৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।

৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।

৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।

৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।

সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
#এসএসসি২০২৫

Photos from এসএসসি পরিবার, পটিয়া - SSC Paribar, Patiya's post 08/01/2025

১৪ ই ডিসেম্বর "পটিয়া এসএসসি পরিবার" কতৃক আয়োজিত পটিয়ার ১৮ টা সামাজিক সংগঠনের উপস্থিতিতে " পটিয়ার সামাজিক সমস্যা : সামাজিক সংগঠনের ভূমিকা ও প্রসাশনের ভাবনা" শীর্ষক মতবিনিময় সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পরবর্তীতে সবগুলো সংগঠনের পরামর্শ মতে Representatives of Social Organisation in Patiya ( RSOP) নামে অনলাইনে সমন্বিত প্লাটফর্ম গঠন করি এবং আলোচনা করি। সবার পরামর্শে আলোচিত সমস্যা গুলো নিয়ে স্মারকলিপি প্রস্তুত করা হয় এবং ইউএনও মহোদয়ের সাথে কথা বলে সাক্ষাৎ এর সময় নিই। আজ ৮ ই জানুয়ারি বিকাল চারটায় সবগুলো সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সহ আমরা সাক্ষাৎ করি, প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে আমাদের সবগুলো দাবী নিয়ে আলোচনা হয়। মিটিংয়ে সবার পাশাপাশি এসিল্যান্ড এবং ওসি মহোদয়ও উপস্থিত ছিলেন, আমাদের অনেক গুলো প্রশ্নের জবাব দিয়েছেন।

বিশেষভাবে ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, ওনি আমাদের সবার কথা শুনে বিষয়গুলো নোট করেছেন আর আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।

পাশাপাশি সংগঠনের প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।

পটিয়ায় সামাজিক সমস্যা ও প্রশাসনের ভাবনা নিয়ে মতবিনিময় সভা | চট্টগ্রাম নিউজ 08/01/2025

https://chattogramnews.com/archives/121220

পটিয়ায় সামাজিক সমস্যা ও প্রশাসনের ভাবনা নিয়ে মতবিনিময় সভা | চট্টগ্রাম নিউজ পটিয়ার সামাজিক সমস্যা, সামাজিক সংগঠনের ভূমিকা এবং প্রশাসনের ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১...

Photos from এসএসসি পরিবার, পটিয়া - SSC Paribar, Patiya's post 08/01/2025

এসএসসি পরিবার সামনে দারুণ কিছু নিয়ে মাঠে নামবে..........💪

29/08/2024

এসএসসি পরিবার, পটিয়া - শিক্ষার মান, দুর্নীতি ও নৈরাজ্য বিহীন শিক্ষার পরিবেশের পক্ষে সব সময় সোচ্চার ছিল, থাকবে। কোনো শিক্ষক তার সম্মানিত পেশাকে ব্যবহার করে অন্যায় করুক সেটা যেমন এসএসসি পরিবার প্রত্যাশা করে না, তেমনি কোনো শিক্ষার্থী কোনো পিতৃতুল্য শিক্ষকের সাথে অন্যায় আচারণ করুক, সেটাও সমর্থন করে না। তাই কেউ অযাচিতভাবে কোনো শিক্ষককে এই পটিয়ার বুকে হয়রানি করলে, পটিয়া এসএসসি পরিবার সেটা রুখে দিবে এবং শিক্ষার্থীদের নামে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁড়াবে।

কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আমাদের ফেইসবুক গ্রুপে অভিযোগ উত্থাপন করার সুযোগ দিচ্ছি। আমরা জনমত সংগ্রহ করে অভিযুক্ত শিক্ষকের সাথে আলোচনায় বসবো।

কোনো শিক্ষকের সাথে অপমানসূচক কিছু যাতে না হয় তার ব্যাপারে এসএসসি পরিবার পটিয়ার সকল শিক্ষার্থীকে সতর্ক করছে এবং অনুরোধ করছে।

শিক্ষার মান বজায় রাখতে পটিয়ার সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি।

--
এসএসসি পরিবার - পটিয়া।

22/05/2024

On the occasion of Buddha Purnima, We, SSC Paribar, wish you a joyous and peaceful day. May you overcome the challenges in your life and embrace peace and positivity. Happy Buddha Purnima to you and your family!

30/04/2024

সবাইকে মে দিবসের শুভেচ্ছা! আজ আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি, বিশ্বব্যাপী শ্রমিকদের অবদান এবং সংগ্রামকে সম্মান জানানোর একটি দিন। আসুন আমরা শ্রমিকদের সংগ্রাম ও কৃতিত্বকে সম্মান করি যারা উন্নত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন।

সমাজের প্রতিটা পেশাই সমান ভাবে গুরুত্বপূর্ণ ।
ভালো থাকুক সকল খেটে খাওয়া মানুষ।❤️

14/04/2024

নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Patiya
Chittagong
4370