04/07/2022
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন ছাত্র/ছাত্রীদের বিশেষ আয়োজন আজ কপার চিমনি জিইসি তে। সম্মানিত অতিথিদের স্বাগত জানান আমাদের সম্মানিত জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন।
Sub- Inspector (SI) Of Bangladesh Police. Operation Officer, Range DIG Office, Chottogram.
04/07/2022
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন ছাত্র/ছাত্রীদের বিশেষ আয়োজন আজ কপার চিমনি জিইসি তে। সম্মানিত অতিথিদের স্বাগত জানান আমাদের সম্মানিত জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন।
19/06/2020
করোনায় আক্রান্ত হলেন আমার সরাসরি বস,
চট্টগ্রাম রেঞ্জ-এর অতিরিক্ত ডি আই জি মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম।
দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত তিনি। স্যারের সাথে কাজ করি আমরা। করোনা চলে আসলো আমাদের অফিসে। অতিরিক্ত ডি আই জি মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম ও তার পরিবারের সুস্থতা কামনা করছি।
14/06/2020
আমার অফিসে বড় ভাইয়া এসেছিলেন সেদিন..
07/01/2020
আমার সম্মানিত ডিআইজি স্যার...পেলেন আইজিপি ব্যাজ..
সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উদ্ভাবনী কাজের মাধ্যমে পুলিশি সেবা বৃদ্ধি এবং পুলিশ কে জনবান্ধব করার কাজে অসাধারণ ভুমিকা রাখায় চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম ( বার) পিপিএম মহোদয় কে
"IGP Exemplary Good Services Badges 2019" সম্মানে ভূষিত করেন মাননীয় আইজিপি মহোদয়।
স্যারকে অভিনন্দন।
20/08/2019
"চট্টগ্রাম রেঞ্জ অপরাধ ও পর্যালোচনা সভা" উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম মহোদয়।
15/08/2019
পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম মহোদয় উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন এবং চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান।
15/08/2019
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালী, পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের সন্মানিত ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম মহোদয়।
11/08/2019
বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
10/08/2019
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন BANFPU-1 (Rotation-5), MINUSMA, Mali- এর
প্রয়াত সদস্য কনস্টবল মোঃ ওমর ফারুকের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
PHQ MEDIA, 10 AUGUST 2019
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন BANFPU-1 (Rotation-5), MINUSMA, Mali- এর সদস্য কনস্টবল মোঃ ওমর ফারুক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ৫ আগস্ট ২০১৯ তারিখ মালির স্থানীয় সময় ২০:২৩ ঘটিকায় মৃত্যুবরন করেন ( ইন্না লিল্লাহ…….রাজিউন)।
গত ০৯ আগস্ট ২০১৯ তারিখ শুক্রবার সকাল ০৯:০০ ঘটিকায় (স্থানীয় সময়) MINUSMA মিশন হেডকোয়ার্টার্সের মেমোরিয়াল হলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন BANFPU-1 (Rotation-5), MINUSMA, Mali- এর প্রয়াত সদস্য কনস্টবল মোঃ ওমর ফারুকের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসমা এর এসআরএসজি, ডেপুটি এসআরএসজি, পুলিশ কমিশনার, ফোর্স কমান্ডার, চিফ অব স্টাফ, FAMA- এর প্রতিনিধি, ডিজি অব মালিয়ান পুলিশ, Gendermerie- এর প্রতিনিধি, বিভিন্ন ইউনিটের কমান্ডারগণ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল, সকল আইপিও, Bangladesh FPU-1, Senegal FPU-1, Benin Mechanical company-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে জাতিসংঘ সদর দপ্তরের ডিপাটমেন্ট অব পিস ডিভিশনের পুলিশ অ্যাডভাইজার শোক প্রকাশ করেন।
06/08/2019
পুলিশের পক্ষ হতে ঈদ-উল-আযহায় নিরাপত্তা ও সতর্কতামূলক পরামর্শ
05/08/2019
চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় ৩ হাজার অফিসার-ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা কোরবানির ঈদে....
ঈদ-উল আয্হা উদ্ যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলায় ২২৮টি গবাদি পশুরহাট, ৩০৮৮টি ঈদ জামাত, ১৪টি পর্যটন কেন্দ্রের নিরাপত্তা এবং চামড়া পাচার রোধকল্পে চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় ৩ হাজার অফিসার-ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় গবাদি পশুরহাট ও পশু পরিবহনকালে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অতিরিক্ত হাসিল আদায়, এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক নেয়া, অসুস্থ পশু ক্রয়-বিক্রয় রোধ, পশুর চামড়া পাচার রোধসহ গবাদি পশুরহাটে জাল নোট সনাক্ত করণ মেশিন স্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও বাস টার্মিনাল ও নৌ-পথের নিরাপত্তার লক্ষ্যে সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন প্রতিরোধ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, দূর্ঘটনা কবলিত যানবাহন অপসারণে রেকার প্রস্তুত রাখা, ফিটনেস ও রেজিস্টেশন বিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যাচাইয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য ব্যতিরেকে ঈদ পূর্ববর্তী সময়ে মহাসড়কে যানবাহন না থামানোর জন্য সকল পুলিশ সদস্যকে নির্দেশ প্রদান করা হয়েছে। বন্যা, অতিবৃষ্টিজনিত ক্ষতিগ্রস্থ রাস্তা, মহাসড়কে সৃষ্ট খানাখন্দ ও গর্ত দ্রুত ও তাংক্ষনিকভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয়পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম জেলার ৩০৮৮ টি ঈদ জামাতের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঈদগাহের প্রবেশ পথে আর্চওয়ে গেইট স্থাপন ও হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশীসহ স্বেচ্ছাসেবক নিয়োগ, জঙ্গি গোষ্ঠির নাশকতা রোধকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ যে সকল এলাকায় ঈদ জামাত নিয়ে বিরোধ রয়েছে তা নিরসনের ব্যবস্থা গ্রহণ এবং সৌদি আরবের সাথে মিল রেখে যে সকল স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সে সকল স্থানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ পূর্ববর্তী ও পরবর্তী আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনায় মার্কেট/শপিংমলে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম রোধে পুলিশি নজরদারি বৃদ্ধি, ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানে লেনদেনে সহায়তা প্রদানসহ বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানসহ পোষাক কারখানা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ঈদের পূর্বেই বেতন/বোনাস পরিশোধসহ অসন্তোষ রোধে কারখানার মালিকদের অগ্রীম ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। ঈদ পরবর্তী নিরাপত্তার অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৪টি পর্যটন স্পটসহ বিনোদন কেন্দ্র, পার্ক, সিনেমা হল, কনসার্ট, মেলা ও জনসমাগমের স্থানে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন অভিযোগ, জরুরী প্রয়োজনে জেলা পুলিশ কন্ট্রোল রুম (মোবাইল: ০১৭৬৯-৬৯৪৫২৭, ০১৭৫৭-০০১১১৭, ফোন: ০৩১-৭২৬৮৬৭) তাৎক্ষনিক সাড়া প্রদান করবে। এছাড়াও “জাতীয় জরুরী সেবা-৯৯৯” এর মাধ্যমে জেলার সকল থানায় তাৎক্ষনিক যোগাযোগ করে যে কোন পুলিশি সহায়তা পাওয়া যাবে। এ সংক্রান্তে সড়ক বিভাগ, জেলা প্রাণি সম্পদ বিভাগ, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পশুর হাটের ইজারাদারদের সাথে ০৫ আগস্ট ২০১৯খ্রি: ১১.০০ ঘটিকায় জিন্নুরাইন কনভেনশন সেন্টার, ষোলশহর, চট্টগ্রামে চট্টগ্রাম জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
05/08/2019
ফটিকছড়ি দক্ষিণ ধুরুং হতে ৬০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তি গ্রেফতার।
ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম রাত্রীকালিন নিরাপত্তা ডিউটিকালে আন্ডা মার্কেট এলাকায় ০৪/০৮/২০১৯খ্রি: ভোর ০৩:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ ধুরুং ৭নং ওয়ার্ডের জনৈক দুলাল মিয়ার সেমি পাকা ঘরের ভাড়াটিয়া মনির হোসেন আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বিপুল পরিমান বাংলাদেশী জাল টাকাসহ তার কক্ষে অবস্থান করছে।
টহল ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স বিষয়টি অফিসার ইনচার্জ, ফটিকছড়ি থানাকে জানায়। অফিসার ইনচার্জ, ফটিকছড়ি থানা বিষয়টি পুলিশ সুপার, চট্টগ্রামকে অবহিত করে এবং তাঁর নির্দেশে অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ০৪/০৮/২০১৯খ্রি: ভোর ০৪:৩০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাড়াটিয়া মোঃ মনির হোসেন@ মনির@ খোকন(৩৬) পিতা-মৃত দাইয়া মিয়া সাং-বিহাড়া, মধ্য পাড়া, হোসেন ড্রাইভার এর বাড়ী, পোষ্ট:-নাথের পেটুয়া থানা-মনোহরগঞ্জ জেলা-কুমিল্লাকে আটক করেন। জাল টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদকালে আসামী নিজে তার বিছানার উপরে থাকা একটি লাল রংয়ের ব্যাগ হতে ৬০টি ১০০০ টাকার জাল নোট বের করে দেয়। এ সময় পুলিশ উদ্ধারকৃত জাল টাকাসহ ঘটনাস্থল হতে আসামীর ১টি পাসপোর্ট ও ৮টি সিম এবং ০২টি মোবাইল ফোন জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ফটিকছড়ি থানার মামলা নং-০৫, তারিখ-০৪/০৮/২০১৯খ্রি: ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-এ (বি)/২৫-ডি রুজু করা হয়েছে।