15/10/2025
# # # নিখোজ সংবাদ # # #
উত্তর আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ড মুহুরী পাড়া বারিক বাড়ি (সোলায়মান কমিশনার বাড়ি) নিবাসী মরহুম এয়ার মোহাম্মদ এর সেজ ছেলে মোঃ সাগির আহম্মদ গত ১৪ই অক্টোবর দুপুর ৩:৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে এখনো বাসায় ফিরেনি। উনি অসুস্থ।
উনার পরনে ছিলো কালো ট্রাউজার ও ক্রিম কালারের টি শার্ট।
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি যদি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইলে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
মোবাইলে-০১৮৭১-৯৬৬৮৬৭, ০১৯১২-৪৯৬৯৬৭, ০১৮৫৮-৪৭৪৮১৬
ধন্যবাদ।
07/09/2025
ডলফিন ক্লাবের সন্মানিত সদস্য Rajeev Mustafa ভাই চট্টগ্রাম জেলা ট্রাক,কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক সমিতির নির্বাচনে (২০২৫-২৭) সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ার আন্তরিক অভিনন্দন🌹🌹
ভবিষ্যত পথচলার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
03/09/2025
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
দৈনিক পূর্বদেশ
০৩.০৯. ২০২৫ইং
28/08/2025
ডলফিন ক্লাবের বর্তমানে প্রায় ৫৬০ এর অধিক সদস্য আছে যার মধ্যে ৪০০ এর বেশী সদস্য বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে নিয়মিত সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন।
যে সকল সম্মানিত সদস্য বকেয়া চাঁদা পরিশোধ করেছেন সবাইকে কার্যকরী পর্ষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জেনে খুশি হবেন, আমাদের কালেকশন এর হার প্রায় ৭২% হয়েছে যা কিনা ডলফিন ইতিহাসে এ যাবত কালে কার্যকরী পর্ষদের তোলা বকেয়া চাঁদা সংগ্রহে রেকর্ড।
নিম্নের তথ্য মতে আরও ১৬১ জনের মত সদস্য চাঁদা বকেয়া আছে----
#উত্তর পাড়া ৪১জন বকেয়া আছে।
#দক্ষিণ পাড়া ৪৪জন বকেয়া আছে।
#পূর্ব পাড়া ৪৬ জন বকেয়া আছে।
#পশ্চিম পাড়া ২৬জন বকেয়া আছে।
#অন্যান্য পাড়া ৪জন বকেয়া আছে।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামীকাল সাধারণ সভা চলাকালীন সময়ে সদস্যদের সুবিধার্থে বকেয়া চাঁদা কালেকশন বুথ থাকবে এবং বুথে বকেয়া চাঁদা আদায় করা হবে।
আগামীকাল ২৯ আগষ্ট বকেয়া চাঁদা দেয়ার শেষ দিন।
যে সকল সদস্য এখনো পর্যন্ত বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করেননি তাদের আগামীকালের মধ্যে চাঁদা পরিশোধ করে নিয়মিত করে নেয়ার বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদ।
Dolphin Club - ডলফিন ক্লাব
DOLPHIN CLUB
25/08/2025
আলহামদুলিল্লাহ...
ডলফিন কার্যকরী পর্ষদ (২৩-২৪) এর দ্বি-বার্ষিক সভার নোটিশ সম্বলিত প্রতিবেদন বই ইতিমধ্যে আমাদের সকল সদস্যদের কাছে পৌঁছে গেছে।
আগামী ২৯ আগষ্ট রোজ শুক্রবারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের আমন্ত্রণ।
সভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করা যাচ্ছে। ধন্যবাদ।
(বিঃ দ্রঃ বকেয়া মাসিক চাঁদা সংগ্রহ কার্যক্রম চলছে যা আগামী ২৯ আগষ্ট পর্যন্ত সংগ্রহ করা হবে)
Dolphin Club - ডলফিন ক্লাব
22/08/2025
প্ৰিয় সদস্যবৃন্দ,
আস্সালামুআলাইকুম,
কার্যকরী পর্ষদ (২৩-২৪) এর অধ্যায় প্রায় শেষ পর্যায়ে।
আলহামদুলিল্লাহ...
অত্যন্ত আনন্দের সহিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৫. ৩০মিঃ কার্যকরী পর্ষদ (২৩-২৪) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ....
আপনাদের উপস্থিতিতে আমাদের সভা উৎসব মুখর ও প্রানবন্ত হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।
সকল সদ্যদের উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ।
(বিঃ দ্রঃ যে সকল সদস্য এখনো বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করেন নাই, আপনারা আগামী ২৯ আগষ্ট এর মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করে সদস্যপদ নিয়মিত করে নিন)
18/08/2025
# # # বকেয়া মাসিক চাঁদা আদায়ের চূড়ান্ত নোটিশ # #
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামুআলাইকুম,
আগামী ২০ আগষ্ট'২৫ইং থেকে ২৯ আগষ্ট'২৫ইং পর্যন্ত ক্লাব কার্যালয়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বকেয়া মাসিক চাঁদা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য যে, নোটিশে প্রদত্ত বিকাশ নাম্বারেও বকেয়া চাঁদা পরিশোধ করতে পারবেন।
আপনাদের সহযোগিতা কামনা করার যাচ্ছে।
ধন্যবাদ।
14/08/2025
# # # # # দোয়া মাহফিল # # # #
দক্ষিণ মুহুরী পাড়া আব্দুস সাত্তার সরকার বাড়ি নিবাসী ডলফিন ক্লাবের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিক ভাইয়ের শ্রদ্ধেয়া আম্মার মাগফেরাতের উদ্দেশ্যে আগামীকাল (১৫. ০৮. ২০২৪ইং) বাদ জুমা ক্লাবের পক্ষ থেকে মুহুরী পাড়া বড় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে ।
উক্ত দোয়া মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করার যাচ্ছে।
ধন্যবাদ।
08/08/2025
# # # # # শোক সংবাদ # # # #
দক্ষিণ মুহুরী পাড়া আব্দুস সাত্তার সরকার বাড়ি নিবাসী ডলফিন ক্লাবের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিক ভাইয়ের শ্রদ্ধেয়া আম্মা আজ (০৮. ০৮. ২০২৫ইং ) দুপুর আনুমানিক ১২. ০০ টায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... 🥲
মরহুমার নামাজে জানাযা আজ (০৮. ০৮. ২০২৫ইং) বাদ এশা মুহুরী পাড়া বড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
দোয়া করি, আল্লাহ মরহুমাকে বেহেস্ত নসিব করুক...আমিন।
05/08/2025
ডলফিন পরিবার শোকাহত।
Dolphin Club - ডলফিন ক্লাব পাইনিয়র ফুটবল দলের সাবেক তুখোড় খেলোয়াড় দৌলত ভাই দীর্ঘদিন অসুস্থতা নিয়ে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দোয়া করি আল্লাহ দৌলত ভাইকে জান্নাতে নসিব করুক.... আমিন।
01/08/2025
************ জরুরী নোটিশ *************
সম্মানিত সদস্য,
আস্সালামুআলাইকুম,
আজ (০১. ০৮. ২০২৫ইং ) বকেয়া মাসিক চাঁদা প্রদানের শেষে দিন........
তাই আজ বন্ধের দিনে সদস্যদের সুবিধার্থে রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা ৭. ৩০টা থেকে রাত ১০. ৩০ টা পর্যন্ত বকেয়া মাসিক চাঁদা গ্রহণ করা হবে।
সবার সহযোগিতা কামনা করা যাচ্ছে।
ধন্যবাদ।
(বিঃ দ্রঃ ইতিমধ্যে আপনাদের সুবিধার্থে আপনার মেসেঞ্জার, হোয়াটস্যাপ এ বকেয়ার পরিমান অবগত করার হয়েছে)