16/05/2024
একজন ডেলিভারি রোগীর জন্য বেশ কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ * বি পজেটিভ (B+)।
স্থানঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,
খুব জরুরি ৫ - ৬ জন রক্তদাতার সন্ধান।
অনুগ্রহ করে বিশেষ প্রয়োজনে Call 01558919953.
28/04/2024
🌸 রক্ত যোদ্ধারা এগিয়ে আসুন
🩸 জরুরী রক্তের প্রয়োজন🙏
💁রোগীর সমস্যাঃ হার্ট অপারেশন
🔴রক্তের গ্রুপঃ এ পজেটিভ
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
🌡️হিমোগ্লোবিনঃ
📆রক্তদানের তারিখঃ ২৮/৪/২০২৪
⌚রক্তদানের সময়ঃ বিকেল ৩ টা
🏥রক্তদানের স্থানঃ পিজি হাসপাতাল,
☎যোগাযোগঃ+880 1712 597158
💠রেফারেন্সঃ শিলা আক্তার
27/02/2024
আলহামদুলিল্লাহ, অচেনা গন্তব্যে, অচেনা মানুষের পাশে, মনুষ্যত্বের পরিচয় নিয়ে মানবতার ডাকে রক্তদানে এগিয়ে আসা, আমাদের সকলের দায়িত্ব" ছোট ভাই তুষার এর মত।
★আমাদের সাথে দ্বিতীয়তম রক্তদান "গ্রুপ ও পজেটিভ "স্বদেশী বাবু ব্লাড ব্যাংক খুলশী চট্টগ্রাম।
24/02/2024
এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব।
কারা রক্ত দিতে পারবেন?
চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন।
রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।
ছবির উৎস,GETTY IMAGES
ছবির ক্যাপশান,
রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ড. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম।
এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি।
এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৭০ থেকে ৯০ এর মধ্যে এবং রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে।
পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে ১৫ গ্রাম এবং নারীদের ক্ষেত্রে ১৪ গ্রাম হওয়া দরকার।
রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত থাকতে হবে।
সাধারণত ৯০ দিন পর পর, অর্থাৎ তিন মাস পর পর রক্ত দেওয়া যাবে।
রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়।
ছবির উৎস,GETTY IMAGES
ছবির ক্যাপশান,
রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়।
সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে ৪ থেকে ৬ লিটার পরিমাণ রক্ত থাকে। প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।
এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।
রক্ত দেয়ার পর কী হয়?
রক্ত দেয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। এটা স্বাভাবিক।
তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ড. সিরাজুল ইসলাম।
রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থিরতা হয়, তবে তাকে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।
ছবির উৎস,GETTY IMAGES
ছবির ক্যাপশান,
সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।
রক্ত দেয়ার পর লোহিত রক্তকণিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগে বলে উল্লেখ করেন ড. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, রক্ত দেয়ার সময় শরীর থেকে রক্তের পাশাপাশি ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায় তাই তার ক্ষয়পূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি
28/12/2023
I would like to say to all the conscious people of whole Bengal, let's donate blood in the form of human service in the form of your abandoned blood every three months to keep the body, mind and society healthy and beautiful for the needs of humanity.
31/03/2023
একজন ডেলিভারি রোগিণীর জন্য রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ" এ+"
স্থান আন্দরকিল্লা মেটালেটী হাসপাতাল, চট্টগ্রাম।
সময় আগামীকাল সকাল ৯ ঘটিকায়।
31/03/2023
আসুন মানবতার প্রয়োজনে রক্তদানে উদ্বুদ্ধ হই।