M.B BLOOD BANK

M.B BLOOD BANK

Share

জাতি ধর্ম ও দল নির্বিশেষে, রক্তদান করবো মোরা হেসে হেসে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রক্ত দিবো সবাই মিলিয়া।

Photos from M.B BLOOD BANK's post 08/01/2026

"রক্ত দিলে হয় না শেষ, বাঁচে প্রাণ, হাসে দেশ।"
M.B BLOOD BANK এর সদস্য ও হযরত আবুল খায়ের সুলতানপুরী (রা:) এসোসিয়েশন বাংলাদেশ, রাউজান শাখার সহ-অর্থ সম্পাদক Mohammad Rohan Uddin এর ২য় বারের মত বি+ রক্তদান করাই আমাদের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভকামনা।❤️

25/12/2025

আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ, ফিরে আসতে পারে একটি পরিবারের হাসি! ❤️🩸
​আমরা অনেকেই রক্ত দিতে চাই, কিন্তু সঠিক তথ্যের অভাবে পিছিয়ে আসি। বিশেষ করে ছেলে ও মেয়েদের রক্তদানের নিয়মে কিছু পার্থক্য আছে যা আমাদের জানা জরুরি। আজই জেনে নিন বিস্তারিত:
​🌟 রক্তদানের সাধারণ যোগ্যতা (সবার জন্য):
​✅ বয়স: ১৮ থেকে ৬০ বছর।
✅ ওজন: কমপক্ষে ৫০ কেজি হওয়া নিরাপদ।
✅ শারীরিক অবস্থা: রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে এবং শরীর অবশ্যই জ্বরমুক্ত হতে হবে।
✅ সুস্থতা: হেপাটাইটিস বি, সি বা এইডসের মতো সংক্রামক রোগমুক্ত হতে হবে।
​👦 ছেলেদের জন্য:
​ছেলেরা প্রতি ৩ মাস (৯০ দিন) অন্তর অন্তর নিশ্চিন্তে রক্ত দিতে পারেন। আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অন্তত ১৩.৫ g/dL থাকলে আপনি রক্তদানের জন্য উপযুক্ত।
​👧 মেয়েদের জন্য বিশেষ সতর্কতা:
​মেয়েদের শরীরবৃত্তীয় কারণে কিছু বাড়তি সচেতনতা প্রয়োজন:
🌸 প্রতি ৪ মাস (১২০ দিন) অন্তর রক্ত দিতে পারবেন।
🌸 হিমোগ্লোবিনের মাত্রা অন্তত ১২.৫ g/dL থাকা প্রয়োজন।
🌸 পিরিয়ড: মাসিক চলাকালীন রক্ত না দিয়ে, শেষ হওয়ার অন্তত ১ সপ্তাহ পর দেওয়া নিরাপদ।
🌸 মায়েদের জন্য: গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের ১ বছর পর পর্যন্ত রক্তদান করা নিষেধ।
​🥗 রক্তদানের আগে ও পরে করণীয়:
​আগে: রাতে ভালো ঘুম, রক্তদানের ২-৩ ঘণ্টা আগে পেটভরে খাবার খাওয়া এবং প্রচুর পানি পান করা জরুরি। খালি পেটে কখনোই রক্ত দেবেন না।
পরে: ১৫-২০ মিনিট বিশ্রাম নিন, প্রচুর পানি ও ফলের রস খান। ২৪ ঘণ্টা ভারী কাজ থেকে দূরে থাকুন এবং আয়রনযুক্ত খাবার (কলিজা, ডিম, কচুশাক) বেশি করে খান।
​✨ রক্ত দিলে আপনার কী লাভ?
​১. হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।
২. শরীরের আয়রন ব্যালেন্স ঠিক থাকে।
৩. নতুন রক্তকণিকা তৈরি হয়, যা শরীরকে সতেজ রাখে।
৪. বিনামূল্যে নিজের শরীরের বড় ৫টি রোগের স্ক্রিনিং হয়ে যায়!
​সতর্কতা: দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খেলে বা বড় অপারেশন হয়ে থাকলে রক্ত দেওয়ার আগে ডাক্তারকে অবশ্যই জানান।
​মানবতার খাতিরে পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করবে। 🙏
​ #রক্তদান #মানবতা #জীবনবাঁচান

28/11/2025

মহান মুরশিদ মওলা সুলতানপুরীর গুরুত্বপূর্ণ আদেশ এবং পুষ্প প্রধান করেন এম.বি ব্লাড ব্যাংক পরিবারকে।

25/11/2025

🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি! 🩸
​আপনার এক ফোটা রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু রোগীর প্রাণ। কিন্তু রক্তদানের প্রথম ধাপ হলো নিজের রক্তের গ্রুপ জানা। অনেকেই আছেন যারা এখনও নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না।
​তাই, M.B BLOOD BANK এর উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
​যাদের রক্তের গ্রুপ জানা নেই, তাদের সবাইকে এই কর্মসূচিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
​🗓 তারিখ: ২৮ নভেম্বর ২০২৫
⏰ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১.০০টা
📍 স্থান: পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ
​আসুন, নিজের রক্তের গ্রুপ জানি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।
​📞 যোগাযোগ:
01862-349813
M.B BLOOD BANK

30/08/2025

M.B BLOOD BANK এর সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মহিম উদ্দিন এ+ লাল ভালোবাসা প্রধান করাই অত্র সংগঠনের পক্ষ থেকে জানাই অকৃত্রিম ভালোবাসা ও দোয়া। ❤️

15/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Taslim Babul, MD Nurul Islam

15/02/2025

আলহামদুলিল্লাহ
তারিখ:১৫-০২-২০২৫ইং
“রক্ত দানের মাধ্যমে আপনি অন্যের হৃদয়ে,
নিজের জায়গা তৈরি করতে পারেন।”

M.B BLOOD BANK এর অন্যতম সদস্য মোহাম্মদ কামরুল হাসান এর (AB+) লাল ভালোবাসা প্রদান করায় অত্র সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ ও ভালোবাসা এবং দোয়া রইল। ❤️

14/02/2025

আলহামদুলিল্লাহ
আজকে পবিত্র জুমার দিন ও লাইলাতুল মোবারকা শবেবরাত এর দিন এবং ভালোবাসা দিবসের দিন।
তারিখ: ১৪-০২-২০২৫

ভালোবাসার দিবসে লাল ভালোবাসা প্রদান।
মানবতার অন্যতম মাধ্যম রক্তদান করা।

আজকে আমাদের প্রিয় বোন ৩য় তম (বি-) রক্তদান করায় তার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chittagong