ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলশী থানা শাখা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলশী থানা শাখা

Share

মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র!

02/12/2022

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলশী থানা শাখার মাসিক বৈঠক মোহাম্মদ জিল্লুর রহমান-এর সভাপতিত্বে ও মোঃ শামীম-এর সঞ্চালনায় অদ্য ২ ডিসেম্বর'২২ শুক্রবার বাদ মাগরিব থানা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলহামদুলিল্লাহ
........

#খুলশী #থানা #চট্টগ্রাম

09/11/2022

#সদস্য_সম্মেলন......

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলশী থানা শাখার ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক #মুফতি_দেলাওয়ার_হোসাইন_সাকী ভাইয়ের উপস্থিতিতে আগামী ১১ নভেম্বর'২২ রোজ শুক্রবার বাদ আসর বিকাল ৪.০০ ঘটিকায় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উক্ত সদস্য সম্মেলনে দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করছি।

#রাজনীতি #চরমোনাই #খুলশী_থানা

22/10/2022
22/10/2022

বর্তমানে ইসলামি দলগুলোর মধ্যে সাংগঠনিকভাবে শক্তিশালী চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠন শক্তিশালীকরণে জোর দিচ্ছেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দলীয় সরকারের অধীনে হওয়ায় দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। তবে একাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী দেয়। অনিয়মের অভিযোগে নির্বাচনের দিন ভোট বর্জন করে। বর্তমানে ইসলামী আন্দোলন বিভিন্ন ইস্যুতে মাঠে সরব।

বিস্তারিত পড়তে নিউজ লিঙ্কে ক্লিক করুন 👇
https://www.jugantor.com/todays-paper/last-page/607618/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%B7%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B

11/10/2022

আপনাকে নিয়ে আলাদাভাবে লেখার কিছুই নেই।
আপনার তুলনা আপনিই !

* অধ্যাপক এ.টি.এম হেমায়েত উদ্দিন রহঃ
আল্লাহ আপনার মাক্ববারাকে মুনাওয়ার করে দিন ...💞

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

#চরমোনাই #শ্রদ্ধা #রাজনীতি #বাংলাদেশ

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলশী থানা শাখা's post 11/10/2022

আগামী ১৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা হইতে দারুস সালাম বালক বালিকা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
নায়েবে আমিরুল মুজাহিদ্বীন, হযরত মাওলানা
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম,
শায়েখে চরমোনাই

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো

11/10/2022

দেশে কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে
ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে
- ফেনীতে ওলামা সম্মেলনে মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশে কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সরকার পাশের দেশ ভারতের অনুকরণে সিলেবাসে হিন্দুত্ববাদের আধিক্য প্রতিষ্ঠা করেছে। ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদ সিলেবাসে অন্তর্ভূক্ত করে ভবিষ্যত প্রজন্মকে নাস্তিক বানানোর পাঁয়তারা করছে। তিনি প্রাথমিক স্তর থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানান। তিনি বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে কোনভাবেই নাস্তিক্যবাদী সিলেবাস বাস্তবায়ন করতে দেয়া হবে না। প্রয়োজনে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করা হবে।

আজ সোমবার বিকেলে ফেনীর ইউনিক কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মলেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও দেশ বরেণ্য আলেম মুফতি মিজানুর রহমান সাঈদ, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আল্লামা ফরিদ উদ্দীন আল মোবারক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নজির আহমদ।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, উলামা বাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবু সাঈদ, জামেয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহিদুল্লাহ, জামেয়া মাদানিয়ার নায়েবে মুহতামিম মুফতি আহমদুল্লাহ, ফুলগাজী আশ্রাফিয়ার মুহতামিম মাওলানা ইউসুফ সাদেক, ছাগলনাইয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা রুহুল আমীন, ফেনী জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মুমিনুল হক জাদীদ, নূরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল্লাহ, জামিয়া সোলতানিয়ার মুহতামিম মাওলানা কারী কাসেম, মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি রেদোয়ান আল হবীব, শর্শদি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান কাসেমী, মারকায ওমর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা সদর মুফতি আবদুর রহমান গিলমানসহ ফেনী জেলার প্রমুখ শীর্ষ আলেমগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা ও থানা নেতৃবৃন্দ।

মুফতী ফয়জুল করীম আরও বলেন- ইসলাম, দেশ ও মানবতা রক্ষায় ওলামায়ে কেরামদেরকে সর্বদা সজাগ-সচেতন থাকতে হবে। পশ্চিমা আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী ইসলামবিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে ইরানের হিজাববিরোধী আন্দোলন এবং বাংলাদেশে শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন তারই ধারাবাহিকতার অংশ। এসব ষড়যন্ত্রের মোকাবেলা করে ইসলামকে টিকিয়ে রাখতে আলেম-উলামাদের ঐক্যের বিকল্প নেই।

[প্রেস বিজ্ঞপ্তি]

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলশী থানা শাখা's post 11/10/2022

পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র বরদাশত করা হবে না ❗
- খাগড়াছড়ির বিশাল সমাবেশে মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশ আজ সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারি দলের ছত্রছায়ায় বেড়ে উঠা এসব সন্ত্রাসীদের হাতে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে আছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে। এসব সন্ত্রাসীদের তত্ত্বাবধানে আজ মাদকের ভয়াবহ সয়লাব; ছাত্র ও যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। সরকার এর দায় এড়াতে পারে না। তাই সরকারকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বরে (মুক্তমঞ্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন।

সন্ত্রাস, উগ্রবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, ইসলাম ও আলেম-ওলামা বিদ্বেষী চক্রান্তের প্রতিবাদ, পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা কাউছার আজিজী’র পরিচালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মাওলানা সানাউল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মুহাম্মদ রবিউল মিয়াজি, শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা নাসির উদ্দীন প্রমূখ।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম আজও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পুরো পার্বত্য চট্টগ্রাম। ইউপিডিএফ, জেএসএসসহ বিচ্ছিন্নবাদী সন্ত্রাসীগোষ্ঠির সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম- নির্যাতনে পার্বত্য চট্টগ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশদ্রোহী সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

❇️ আমাদের সোশাল লিংক ➤
https://www.facebook.com/iab87
https://www.instagram.com/iab.official
https://www.youtube.com/islamiandolanbd
https://twitter.com/IAB_1987
https://www.islamiandolanbd.org

❇️ যোগাযোগ ➤
📍 ৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০
📧 [email protected]
☎ +৮৮০২-৯৫৬৭১৩০

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chittagong