14/04/2023
Bakalia Police Station,CMP- বাকলিয়া থানা,সিএমপি,চট্রগ্রাম
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bakalia Police Station,CMP- বাকলিয়া থানা,সিএমপি,চট্রগ্রাম, Law enforcement agency, Chittagong.
14/04/2023
03/05/2022
25/04/2022
‘কখনো না পৌঁছানোর চেয়ে দেরীতে পৌঁছানোই শ্রেয়’
23/04/2022
প্রেস বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৪/২০২২খ্রিঃ হতে ২৬/০৪/২০২২খ্রিঃ (১১ বৈশাখ,১৪২৯ খ্রী হতে ১৩ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ) চট্টগ্রাম মহানগরীর লালদীঘি পাড়ে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের সমাগম হবে। মেলা চলাকালীন ক্রেতা-বিক্রেতাসহ আগত লোকজনের সমাগমের কারণে মেলা কেন্দ্রিক আশেপাশের এলাকার নিম্নোক্ত রাস্তাসমূহে আগামী ২৪/০৪/২০২২খ্রিঃ হতে ২৬/০৪/২০২২ খ্রিঃ পর্যন্ত লালদীঘি অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
মেলাস্থলের পার্শ্ববর্তী যে সকল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা নিন্মরূপঃ
০১) আন্দরকিল্লা মোড় (জামে মসজিদের সামনে) হতে বক্সিরহাট-লালদিঘীগামী রাস্তা বন্ধ থাকবে।
০২) জেলা পরিষদ মার্কেট হতে টেরিবাজার-আন্দরকিল্লাগামী রাস্তা বন্ধ থাকবে।
০৩) সিনেমা প্যালেস হতে কে সি দে রোড হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
০৪। জহুর হকার্স/মহল মার্কেট হতে বাটা ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
০৫। টেরিবাজার ফুলের দোকান হতে টেরিবাজারগামী রাস্তা বন্ধ থাকবে।
০৬। আমানত শাহ মাজার রোডের মুখ হতে টেরিবাজারগামী রাস্তা বন্ধ থাকবে।
০৭। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের আসা-যাওয়ার জন্য পুলিশ সহায়তা করবে।
০৮। টেরিবাজার, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাই গামী সব ধরণের পণ্যবাহী গাড়ী/ বড় গাড়ী রাজাখালী দিয়ে প্রবেশ করে মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে।
লালদীঘি আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লোকজনের সমাগম এবং গাড়ী ডাইভারশনের কারণে অত্র এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকবে। এলাকার সড়কসমূহে স্বাভাবিক চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে জরুরী প্রয়োজনে এই এলাকার সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরার্মশ দেওয়া হচ্ছে।
উক্ত বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
19/04/2022
ঈদে বাসা খালি করে না যাওয়ার পরামর্শ চট্টগ্রাম পুলিশের ঈদের ছুটিতে কেউ যেন পুরো বাসা খালি করে না যান, সেই অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্ম.....
13/04/2022
প্রেস বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার এবং সি.আর.বি শিরিষ তলায় আগামী ১৪/৪/২০২২খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে পহেলা বৈশাখের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য নিম্নলিখিত স্থানগুলোতে সকাল ০৬.০০ ঘটিকা হতে বিকাল ১৪.৩০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডিসি হিল কেন্দ্রিক ঃ
নগরীর লাভ লেইন (নুর আহ¤মদ সড়কের মাথা),চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড বøক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে ডিসি হিল অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিআরবি শিরিষ তলা কেন্দ্রিক ঃ
নগরীর আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড বøক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে সিআরবি শিরিষতলা অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবহনের চালক ও যাত্রী সাধারণ’সহ সংশ্লিষ্ট সকল’কে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বর্ষবরণ উদযাপন সংক্রান্তে নিরাপত্তামূলক নির্দেশনা
বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষ্যে নগরীর জনসাধারণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিম্নলিখিত নির্দেশনাসমূহ মেনে চলার অনুরোধ করা হচ্ছেঃ
১. সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থল থেকে দর্শনার্থীদের প্রস্থান করা।
২. নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার থেকে বিরত থাকা।
৩. ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বাহির পথ ব্যবহার করা।
৪. বিরক্তির উদ্রেক ও শব্দ দূষণকারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো হতে বিরত থাকা।
৫. বাজি/পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা। উৎসবমুখরতা যেন জন উপদ্রবে পরিণত না হয় সেদিকে দায়িত্বশীলতা প্রদর্শন করা।
৬. বড় ব্যাগ, পোটলা, ব্যাক প্যাক বহন করা হতে বিরত থাকা।
৭. অনুষ্ঠান উদযাপনে আগত নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি সৌজন্যমূলক আচরণ প্রদর্শন করা।
৮. সন্দেহজনক কোন ব্যক্তি/বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে অবহিত করা।
৯. যে কোন ধরণের মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা।
১০. উৎসব প্রাঙ্গণে কোন খাবারের দোকান স্থাপন না করা।
১১. উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নারী- শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকল্পে সব ধরনের নাগরিক সহযোগিতা প্রদান করা।
10/04/2022
দায়িত্বের খাতিরে, এভাবেই সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করে। ইফতার সম্পন্ন করেন বাংলাদেশ পুলিশের অনেক সদস্য।
#মানবিক_পুলিশ
10/04/2022
রিয়াজউদ্দিন বাজারে ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা; ইয়াবাসহ ৪ জন আটক - দৈনিক বাংলাদেশ সমাচ গতকাল শনিবার ০৯ এপ্রিল রাত ১১ঃ২৫ মিনিটের সময় রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান এসআই মু.....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chittagong
