29/03/2026
ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম।
বৈঠকে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড আমীর জনাব মোহাম্মাদ ওসমান গনি।
বৈঠকে সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
#ইপিজেড #ওয়ার্ডবৈঠক #সংগঠন #দায়িত্বশীল #চট্টগ্রাম #বাংলাদেশ
25/03/2026
ইপিজেড থানা জামায়াতের স্বাধীনতা দিবসের র্যালি ও পথসভা—২০২৬
ডেস্ক নিউজ | ২৫ মার্চ, চট্টগ্রাম
মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ সাহেদ এবং ৩৮ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী, শিক্ষাবিদ, সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ আল আরিফসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও উপ-কমিটির নেতৃবৃন্দ।
র্যালিটি বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ইপিজেড মোড়ের বে-শপিং চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
20/03/2026
ইপিজেড থানা আমীর মোহাম্মদ আবুল মোকাররমের পক্ষ থেকে দেশ ও প্রবাসে বসবাসরত সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
🌙 ঈদ মোবারক 🌙
ঈদ হোক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার অনন্য উপলক্ষ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন।
#ঈদমোবারক #ঈদেরশুভেচ্ছা #বাংলাদেশ #প্রবাসী #সম্প্রীতি
18/03/2026
ঈদ হোক সবার জন্য আনন্দময়।
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ মোবারক
ত্বাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
15/03/2026
চসিক ৩৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক!
আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন। ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।
🌙 ঈদ মোবারক 🌙
#বিশিষ্ট_সাংবাদিক_মোহাম্মদ_হোসাইন
15/03/2026
চসিক ৩৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক!
আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন। ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।
🌙 ঈদ মোবারক 🌙
#মোহাম্মদ_সাহেদ
13/03/2026
ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের গণশিক্ষা সাংগঠনিক ওয়ার্ডে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩ মার্চ ২০২৬, শুক্রবার
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্হ গণশিক্ষা সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর জনাব ওসমান গনি। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস এবং আত্মশুদ্ধির এক অনন্য প্রশিক্ষণ। এই মাসে যে শিক্ষা আমরা অর্জন করি, তা বাস্তব জীবনে প্রয়োগ করে বাকি এগারো মাসও ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে। তিনি সবাইকে রমজানের চেতনায় নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণশিক্ষা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ওয়ার্ডের সেক্রেটারি আরিফ উদ্দিন আল মামুন।
এ সময় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
#রমজান #ইফতার_মাহফিল #জামায়াতে_ইসলামী #৩৯নং_ওয়ার্ড #দক্ষিণ_হালিশহর #ইপিজেড_থানা #রমজানের_শিক্ষা
13/03/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের দৃশ্য ছিল সত্যিই অসাধারণ।
আল্লাহ তায়ালার রহমতের ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়ার পরেও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক রোজাদারের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক, ৩৯ নং ওয়ার্ড জামায়াত কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ শাহেদ।
সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া— আলহামদুলিল্লাহ।
#ইফতার_মাহফিল
#রমজান২০২৬
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#বন্দরটিলা
#৩৯নং_ওয়ার্ড
#ইপিজেড
#রমজানের_বরকত
#ভ্রাতৃত্ব_ও_সম্প্রীতি
13/03/2026
আলহামদুলিল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্হ বন্দরটিলা উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে প্রায় ৬০০ জন রোজাদারের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ মহতী আয়োজনে এলাকার অসংখ্য মুসল্লি ও রোজাদার অংশগ্রহণ করেন।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম
আরো উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র মাহে রমজানের এই আয়োজন ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরো সুদৃঢ় করেছে।
#ইফতার_মাহফিল
#রমজান২০২৬
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#বন্দরটিলা
#ইপিজেড
#ভ্রাতৃত্ব_ও_সম্প্রীতি
#রমজানের_বার্তা
13/03/2026
ইপিজেড থানার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত
১৩ মার্চ ২০২৬
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা আপনাদের জন্য যে সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি, তা খুবই সামান্য। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। দেশে যদি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আপনাদের কষ্ট করে এখানে আসতে হতো না। নাগরিক হিসেবে আপনাদের যে অধিকার ও প্রাপ্য, তা আপনাদের ঘরে পৌঁছে যেত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর জনাব ওসমান গনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণ এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে। জনগণ সেই প্রত্যাশা থেকে জামায়াতকে ভোট দিয়েছিল, যেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। কিন্তু পরিকল্পিতভাবে সেই ভোটকে হাইজ্যাক করে অন্য একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছে। আমরা কথা দিচ্ছি, আগামীতে জনগণের ভোটের হেফাজত করব এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৯ নং ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইপিজেড থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ সাহেদ, আবদুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।