14/08/2025
****সরকারী ভাতা বিষয়ক বার্তা****
আসসালামু আলাইকুম,
আমি একজন সরকারী ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এটুআই প্রোগ্রামের উদ্যোগে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক “মা ও শিশু সহায়তা” কর্মসূচীর আওতায় গর্ভবতী মহিলাদের সরকারী ভাতা প্রদানের আবেদন িজিটাল_সেন্টারের মাধ্যমে চালু করা হয়েছে।
উক্ত আবেদনের প্রেক্ষিতে ৪ থেকে ৬ মাসের গর্ভবতী নারীগণ নিম্মোক্ত দলিলাদি দাখিল করতঃ যাচাই স্বাপেক্ষে প্রতিমাসে ৮০০(আটশত) টাকা করে পরবর্তী ৩ বছর উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হবেন ।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. জাতীয় পরিচয়পত্র(এন আই ডি) আবশ্যিক ।
২. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ এন সি কার্ড(এন্টি নেটাল কেয়ার কার্ড)
৩. নিজ নামে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক একাউন্ট ।
৪. আবেদনকারী অবশ্যই ২০-৩৫ বছর বয়সের হতে হবে এবং ১ম বা দ্বিতীয় গর্ভাবস্তা যেকোন একটির জন্য আবেদন করতে পারবেন ।
৫। সদ্য তোলা ১কপি ছবি।
উক্ত উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হতে অথবা
বিস্তারিত জানতে চলে আসুন:
নগর ডিজিটাল সেন্টার - ৩১নং আলকরণ ওয়ার্ড,
সদরঘাট রাজ হোটেল মোড়, চট্টগ্রাম।
📞 01512- 31 31 31
22/11/2024
For seal from Malaysia. মালেশিয়ান পন্য বিক্রের জন্য।
12/08/2024
তোপের মুখে জামালপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক।
তোপের মুখে জামালপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক | Jamalpur News | Channel 24
তোপের মুখে জামালপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকWelcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Li...
02/12/2022
প্রেস বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর সফর করবেন। তাঁর সফরকালীন নগরীর এমএ আজিজ স্টেডিয়াম হতে রেডিসন গোলচত্বর, ইস্পাহানী মোড়, টাইগারপাস হয়ে পলোগ্রাউন্ড সমাবেশস্থল এবং পলোগ্রাউন্ড মাঠ হতে টাইগারপাস, ইস্পাহানি মোড়, রেডিসন গোলচত্বর হয়ে এম এ আজিজ স্টেডিয়াম পর্যন্ত সড়কে ভিভিআইপিসহ সমাবেশস্থলে আগত ভিআইপিদের গমনাগমনের সুবিধার্থে আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে উক্ত সফর শেষ না হওয়া পর্যন্ত ভিভিআইপি গমনাগমন রুটসহ নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাঁর সফরকালীন গমনাগমনের রুট, ভেন্যুসমূহের আশ-পাশের রাস্তা, রোড ব্লক/ডাইভারশন পয়েন্টসমূহ ও ড্রপিং জোন এবং সমাবেশে আগত ছোট-বড় গাড়ির পার্কিং স্থান নিধারণসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষে সিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক নিম্নোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করা হয়েছেঃ
** রোড ব্লক ও ডাইভারশন পয়েন্ট সমূহ :- নগরীর ১) হাই লেভেল রোড ২) ওয়াসার মোড় ৩) জমিয়াতুল ফালাহ্ পশ্চিম গেইট ইউর্টান ৪) লালখান বাজার ফ্লাইওভারের নামার মুখ ৫) আলমাস মোড় ৬) চানমারি রোড ৭) ম্যাজিষ্ট্রেট কলোনী রোডের মুখ ৮) সিটি কর্পোরেশন অফিস গলির উভয় মুখ ০৯) দেওয়ানহাট ব্রীজের মুখ ১০) টাইগারপাস মোড় ১১) আমবাগান রেলক্রসিং ১২) কাজীর দেউড়ী ১৩) নেভাল এভিনিউ ১৪) ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউট ১৫) রেলওয়ে অফিসার্স কলোনী মসজিদ ১৬) কুক আউট রেষ্টুরেন্ট ১৭) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৮) কাঠের বাংলো ১৯) ফ্রান্সিস রোড ২০) আটমার্সিং ২১) এনায়েত বাজার ২২) পুরাতন রেল স্টেশন ২৩) কদমতলী মোড় ২৪) নিউ মার্কেট মোড় ২৫) সিটি কলেজ মোড় ২৬)
ব্রীজ ঘাট(অভয়মিত্র ঘাট) ২৭) নতুন ব্রীজ (মেরিন ড্রাইভ রোডের মুখ) ২৮) আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠার মূখ (বেবী সুপার মার্কেট) ২৯) ষোলশহর ২নং গেইট পুলিশ বক্সের সামনে ৩০) ফ্লাইওভারে উঠার মুখ (এন মোহাম্মদ মুরাদপুর) ৩১) পেনিনসুলা হোটেলের সামনে ৩২) শহীদ শাহজাহান মাঠের সামনে (আমবাগান রোড) ৩৩) পাঞ্জাবি লেইনের মুখ (জাকির হোসেন রোড) ৩৪) আগ্রাবাদ বাদামতলী মোড়। এ সকল রুটের মূখে রোড ব্লক স্থাপন ও ডাইভারশন প্রদানের মাধ্যমে ভিভিআইপি গমনাগমনের সময় সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
** সমাবেশে গাড়ি নিয়ে অংশগ্রহণকারীদের জন্যঃ
ড্রপিং পয়েন্টঃ পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে
(টাইগারপাস হতে সকল গাড়ি উল্টো পথে এসে ড্রপ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি ইউর্টান করে কাঠের বাংলো দিয়ে সিআরবিতে চলে যাবে। মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়গণের গাড়ি সোজা সামনে গিয়ে রেলওয়ে পাবলিক স্কুল মাঠে প্রবেশ করবে )।
পার্কিংঃ
*মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়ের কার পার্কিংঃ রেলওয়ে পাবলিক স্কুল মাঠ।
* কেন্দ্রীয় নেতৃবৃন্দের কার পার্কিংঃ সিআরবি সাত রাস্তা (এক সারিতে)।
* বীর মুক্তিযোদ্ধাগণের গাড়ি পার্কিংঃ শহীদ শাহজাহান মাঠ ও শুভপুর বাস টার্মিনাল।
* ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কার পার্কিংঃ পুরাতন রেল স্টেশন ও সিআরবি সাত রাস্তা।
* মহানগর ও জেলা নেতৃবৃন্দের কার পার্কিংঃ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ, পুরাতন রেল স্টেশন ও প্যারেড গ্রাউন্ড।
* নেতৃবৃন্দের মাইক্রোবাস পার্কিংঃ প্যারেড গ্রাউন্ড (চকবাজার)।
* বাস পার্কিংঃ নতুন ব্রীজ হতে কালামিয়া বাজার এক্সেস রোড, শুভপুর টার্মিনাল, ফরেস্ট গেইট (বন গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠ), বহদ্দারহাট টার্মিনাল, শহীদ শাহজাহান মাঠ (আমবাগান রোড), আগ্রাবাদ এক্সেস রোড ও অলংকার আলিফ গলি।
* মিডিয়া কার পার্কিংঃ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ।
*** আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখে সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত আন্তঃ জেলা যাত্রীবাহী এসি/নন-এসি বাস শহরের ভিতরে প্রবেশ করতে পারবেনা।
মাননীয় প্রধানমন্ত্রী’র সফর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক, যাত্রী সাধারণ ও সমাবেশে অংশগ্রহণকারী সকলকে যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং সিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।
CMP
28/03/2022
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আগামী ২০ মে 2022 থেকে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দেশব্যাপী এ তথ্য সংগ্রহের কাজ চলবে যা তিন সপ্তাহ। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে হালনাগাদের এ সিদ্ধান্ত এল।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের কথা।
ইসির অতিরিক্ত সচিব জানান, ২০১৯ সালের পর এ বছর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু হচ্ছে। এ সময় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃতদের বাদ ও স্থানান্তরের কাজ চলবে।
২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এমন ভোটারযোগ্য নাগরিকদের তথ্য নিবন্ধনের জন্য সংগ্রহ করা হবে। ১৫-১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ হবে। ১৮ বছর বয়স হলেই স্বংক্রিয়ভাবে তারা ভোটার তালিকাভুক্ত হবে।
এ কর্মকর্তা আরো জানান, তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা, দশ আঙুল ও চোখের আইরিশের ছাপ নেওয়া হবে।
কখন, কোথায় তথ্য সংগ্রহের কাজ চলবে, তা গণমাধ্যমে ও স্থানীয়ভাবে পরে জানিয়ে দেবে কমিশন।
সব প্রক্রিয়া শেষ করে খসড়া তালিকা প্রকাশ, দাবি আপত্তি শেষে আগামী বছর মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
২০২৩ সালের ২ মার্চে যেসব নতুন ভোটার চূড়ান্ত ভোটার তালিকাভূক্ত হবেন (১ জানুয়ারি ২০০৫ বা তার আগে যাদের জন্ম) তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
সবশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদের কাজ চলে। এরপর বছরব্যাপী থানা নির্বাচন অফিসে ভোটার তালিকাভক্ত হওয়ার সুযোগ থাকে।
অনলাইনে ভোটার তালিকাভুক্ত হওয়ার এ সুযোগ বরাবরের মতো বিদ্যমান রয়েছে।
এ বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকার পর এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জনে।
দেশের মোট ভোটারের মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন হিজড়া ভোটার রয়েছেন।
Collected