ভাবনার পাল SDP

ভাবনার পাল SDP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভাবনার পাল SDP, Nature Preserve, Chittagong.

04/01/2024

দুজন পাশাপাশি তবুও
আরেক জন্ম পর্যন্ত দূরত্ব
তবুও কয়েক দন্ড শান্তি চোখের পলকে
যে শান্তি অশান্ত করেছে মনকে
যেন কালবৈশাখী আগমনে ছেয়ে গেছে সমস্ত আকাশ
এই যেন দমকা হাওয়ায় উড়ে নিয়ে যাবে বুকের পাজর
শু শু বাতাসের শব্দে ভয়ে মন কখন গেল বুঝি উড়ে
তবুও বুঝতে দি নাই চাপা কষ্ট
এক সময় যে হাতের স্পর্শে কোন দীগবিজয়ি মনে করতাম
সে হাত শাখায় বন্দী আরেক জনের স্মৃতি বাহক হিসাবে
যে কপালে ভালোবাসার স্পর্শ পেত সেখানে ভরাট হয়ে আছে টিপে
তুমি খুব পরিপূর্ণ সাংসারিকা,আমি পরিপূর্ণ উদাসীন জীবনে
গানের ছন্দে স্মৃতি হাতরায়, মনে পরে যায় সে প্রথম দেখার স্মৃতি
25.07.23✍️প্রিতম

21/12/2023

জীবনে এমন কিছু জন আসে যাদেরকে কে ছেড়ে দিতে কষ্ট লাগে মনে হয় আরেক বার হাতটা চেপে ধরি, মনে হয় আরেকটু ঝড়িয়ে ধরি, আরেক বার আকড়ে ধরি।
সময়ের অভিসারে তাদেরকে ছেড়ে দিতে হয়, আবার ছেড়ে দিয়ে শেষ অব্দি দেখি, সে পিছন পিরে তাকালো কিনা।
ক্রন্দন রত চোখে আরেকটু থেকে যাওয়ার আকুতি আছে কিনা সেখানে।জানি না কেন বার বার ফিরে যাওয়া বা ফিরে দেখা!
বড়ই জটিল বিষয়! বড়ই জটিল,,,

18/05/2023

প্রিয়,
তোমার কথা পড়ে মনে বারে বারে
প্রকাশ হয়ে ওঠেনি একেবারে,
এ যেন অন্য রখম এক বায়না
আসলে ভুলা তো যায়না
তোমাকে তো ভালোবেসেছি সহজ স্বত্বে
কিন্তু, ভুলতে কেন হবে তিক্ত কঠিনত্বে
ভালোবাসা যায়, কেন কাছে রাখা যায় না
তাহলে কি এই সমাজ বিভেদ করে দিল,
তোমার আমার মাঝে দ্রাঘিমারেখার টান দিল।
কিছু কথা তোমার কাছে জিজ্ঞেস করতে চাই
হয় ওঠে না , কেন জানি না? এক অস্পষ্ট ভয় থেকে যায়।
যদি তুমি ও উলটো আমায় প্রশ্ন করো,
তার উত্তর জানা নাই বলে, আমি থমকে যায়।
যে খানে ছুড়াছুঁড়ি হবে একে অপরের দোষারোপের খন্ড বোল।
শেষ মেষ সমাধানের কোন পথ জানা নাই।
তবুও সমাধান পায়নি বলে তোমায় ভুলে যাবো তাহয় না
পর পর দুটো শরৎ কাছ থেকে চলে গেল,
শুধু অনুভূতি গুলো থেকে গেল
তুমি হয় ওঠতে আমার সে মেঘ বালিকা
তোমার হাতের স্পর্শে,কাশফুলের গায়ে দোলা দেওয়া যেত
যেন উড়ে যাওয়া মেঘের পালে দোলা দিয়ে যাওয়ার মতো।
এভাবেই কেটে গেল বসন্ত
মাথায় দেওয়া হলো না ফুলের পাগড়ি
কোপাতে দেওয়া হলো না লাল গোলাপ
দেখাও হলো না শাড়ি আর চুড়িতে
বর্ষা আসে যায় বৃষ্টিতে ভিজি একা
হয় না তো আর তোমার সাথে দেখা।
অনুভূতির স্তূপ জমে জমে পাহাড় হয়ে যায়।

13/09/2022

এমন বরিষে আমি নিজেকে হারাতে চায় বার বার🤔🥰🥰🥰

বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে,
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে,
মন মোর ধায় তারই মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে,
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে,
ক্ষুব্ধ শাখার.. আন্দোলনে।
✍️(রবীন্দ্রনাথ ঠাকুর)

03/06/2022

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায় –
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার –
জগতে কেহ যেন নাহি আর।।

26/04/2022

এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে,
কাটিয়ে যাবো দোঁহে❤️❤️❤

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chittagong