31/01/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানা চট্টগ্রাম
অফিসিয়াল পেইজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা, চট্টগ্রাম। রাজনীতি
31/01/2026
03/01/2026
শোক সংবাদ!
ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ শাহ আলমের বোনের ইন্তেকালে থানা নেতৃবৃন্দের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ শাহ আলমের ছোট বোন আজ (শনিবার) সকাল ৯:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার সভাপতি মোহাম্মদ শেখ সাব্বির ও সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম।
এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, “আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের প্রিয় শাহ আলম ভাই ও তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই বিয়োগব্যথা সইবার তৌফিক দান করুন। আমিন।”
বার্তা প্রেরক-
মো: ইলিয়াস
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর।
04/12/2025
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ —
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের যৌথ উদ্যোগে।
📅 তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
⏰ সময়: বেলা ২টা
📍 স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান
সমাবেশে বক্তব্য রাখবেন দেশের শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ ও জোটভুক্ত দলগুলোর দায়িত্বশীলবৃন্দ।
জুমার নামাজ লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
➡️ দলে দলে যোগ দিন
➡️ নতুন বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলুন
#বিভাগীয়_সমাবেশ
#চট্টগ্রাম_সমাবেশ
#জুলাই_জাতীয়_সনদ
#নতুন_বাংলাদেশ
#একত্রিত_হউক
#ইসলামী_আন্দোলন
#গণভোট
#৫দফা_বাস্তবায়ন
02/12/2025
📢 চট্টগ্রাম-১০ আসনের জনগণের প্রতি আহ্বান।
আসন্ন ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার দুপুর ২ টায়
জামেয়াতুল ফালাহ বিশ্ব মসজিদে
সংগঠিত হতে যাচ্ছে একটি মোটরযান র্যালি।
এদিন উপস্থিত থাকবেন
মোহাম্মদ জানাতুল ইসলাম,
সংসদ সদস্য পদপ্রার্থী — চট্টগ্রাম-১০।
👉 জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাঁর অঙ্গীকারবদ্ধ
📌 আয়োজনে:
চট্টগ্রাম-১০ আসনের সর্বস্তরের শ্রদ্ধেয় জনসাধারণ।
🟢 চট্টগ্রাম-১০ এর উন্নয়ন ও ভবিষ্যতের জন্য আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
#চট্টগ্রাম10 #জামেয়াতুলফালাহ #জনতারপ্রার্থী #নির্বাচন২০২৫ #উন্নয়নেরযাত্রা #জনআন্দোলন #বাংলাদেশ
27/09/2025
26/09/2025
পিআর পদ্ধতির দাবিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার, বাদ জুমা নগরীর বড়পল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সমাবেশে হালিশহর থানা সভাপতি মোহাম্মদ সাব্বিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, বামুক প্রচার সম্পাদক হাজী মোঃ মনির, হালিশহর থানা প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আজিজুল করিম, সাবেক ছাত্রনেতা মোঃ ইব্রাহিম ও ২৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নবী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের জনগণ আজ চাঁদাবাজি ও লুটপাটে অতিষ্ঠ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তারা। তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।
23/09/2025
হালিশহরে বিক্ষোভ মিছিল!
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী শুক্রবার বড়পোল মোড় থেকে ইনশাআল্লাহ!
দেখা হবে রাজপথে-কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ!
ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানা!
13/08/2025
13/08/2025
অসুস্থ হালিশহর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির ভাইকে দেখতে গতকাল তাঁর বাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার নেতৃবৃন্দ!
শারীরিক খোঁজ-খবর নেওয়ার সাথে সাথে শাহীন ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার পর তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়েছে আলহামদুলিল্লাহ!
27/07/2025
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Halishahar
Chittagong
4216
