27/05/2021
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন অন্তত দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে দুজন আক্রান্ত হওয়ার কথা জানা গেল।
চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, মিউকরমাইসিটিস ছত্রাক থেকে মিউকরমাইকোসিস হয়ে থাকে। এটি বাতাসের চেয়ে মাটিতে এবং শীত ও বসন্তকালের চেয়ে গ্রীষ্ম ও শরৎকালে বেশি দেখা যায়। বেশিরভাগ মানুষই প্রতিদিন এই আণুবীক্ষণিক ছত্রাকের স্পোরের সংস্পর্শে আসে। সুতরাং এই মিউকরমাইসিটিসের সংস্পর্শ এড়িয়ে চলা প্রায় অসম্ভব।তবে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ছত্রাক ক্ষতিকর নয়। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাদের শরীরে মিউকরমাইসিটিসের স্পোর প্রবেশ করলে ফুসফুস ও সাইনাস আক্রান্ত হতে পারে। যা পরে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ দ্য ডেইলি স্টারকে বলেন,
'যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। আমাদের ল্যাবে দুজনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’
বারডেম হাসপাতালের ল্যাবরেটরিতে কোভিড-১৯ রোগীর শরীরে এবারই প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার কথা জানান তিনি।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত রোগীকে মাত্রা না বুঝে স্টেরয়েড দিলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, যার ফলে রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
সিডিসি’র মতে, এই বিরল ছত্রাকে আক্রান্তদের মৃত্যুহার ৫০ শতাংশ। তবে, ৯২৯টি ঘটনা নিয়ে করা ২০০৫ সালের একটি গবেষণায় দেখা গেছে মৃত্যুহার ৫৪ শতাংশ।
এই বিষয়ে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব বয়সী মানুষের এই ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি না থাকায় এ নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই।তারা আরও জানান, কোভিড-১৯ ও ডায়াবেটিস আক্রান্ত রোগী, যারা স্টেরয়েড নিচ্ছেন, ক্যান্সার আক্রান্ত অথবা যারা অঙ্গ প্রতিস্থাপন করেছেন, তারা সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
তবে, ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ২০০ জনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যেসব কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের
সংক্রমণ বাড়ছে।
ভারতের তামিলনাড়ু, গুজরাট, ওডিশা, রাজস্থান ও তেলেঙ্গানা- এই পাঁচ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীরা সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।’
তিনি আরও বলেন, ‘দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে তাদের অবস্থা গুরুতর হতে পারে। তাই, তাদের সতর্কভাবে চিকিৎসা দেওয়া উচিত।’
সিডিসি’র গাইডলাইন বলছে, অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ব্যবহার করে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসা করা হয়। এসব ওষুধের বেশিরভাগই শিরা পথে দেওয়া হয়। ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় সবচেয়ে প্রচলিত ওষুধের মধ্যে আছে অ্যাম্ফোটেরিসিন বি। এই ওষুধটি সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।
22/05/2021
বর্তমান সময়ে এই আল-আক্বসা তাণ্ডবে কিন্তু চুপ করে বসে নেই আমরা।আমরা অনেকে অস্ত্রসস্ত্রসহ পাশে দাঁড়াতে পারছি না ঠিকই কিন্তু নিজেদের সামর্থ্যানুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছি ঠিক।পুরো বিশ্বের প্রত্যেক মুসলমান দেশ আজ আল-আক্বসাকে বাঁচিয়ে রাখতে একাগ্রচিত্তে অগ্রসর হচ্ছে।ছোটো দেশ হয়েও সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য এক চুল পরিমাণ পেছনে নেই আমরা বাংলাদেশিরা।সরকারি সাহায্যের মধ্য দিয়ে ইতি না টেনে আমরা অনেকে এগিয়ে এসেছি নিজ উদ্যোগে নিজ প্রচেষ্টায় যুদ্ধ বিদ্ধস্ত মানুষগুলোকে সাহায্য করতে।বাংলাদেশের হয়ে বাংলাদেশের ছোট্ট একটি সংস্থা হয়ে সাহায্য করতে এগিয়ে এসেছি আমরাও। আমরা সার্কেল অফ সাপোর্ট পরিবার এগিয়ে এসেছি মানবতার স্বার্থে ।🇧🇩🇵🇸
A small help for the Palestinian through us from bangladesh 🇧🇩🇵🇸
া মানুষ জাতি আমরাই পারি বিশ্বকে নিজের মতো করে পরিচালনা করতে।প্রত্যেকবার আমরা মানুষ জাতি প্রমাণ করে ...
13/05/2021
ঈদ উপহার বিতরণ ❤️।। আল্লাহর পক্ষ হতে তাদের রিজিক COS - Foundation পৌঁছে দিয়েছে। ❤️ঈদ মোবারক❤️
❤️
সকলের ঈদ যেনো ভালো কাটুক। সচেতনতা অবলম্বনের মাধ্যমে আমরা ঈদ উদযাপন এর চেষ্টা করবো। অবশ্যই মাস্ক পরিধান করতে ভুলবেন না।
ধন্যবাদ সকলকে আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য।
ঈদ উপহার বিতরণ ❤️।। আল্লাহর পক্ষ হতে তাদের রিজিক COS - Foundation পৌঁছে দিয়েছে। ❤️ঈদ মোবারক।❤️
❤️ সকলের ঈদ যেনো ভালো কাটুক। সচেতনতা অবলম্বনের মাধ্যমে আমরা ঈদ উদযাপন এর চেষ্টা করবো। অবশ্যই মাস্ক পরিধান ক.....
11/05/2021
৭০ বছরের এক চাচা ১মাস আগে প্রচণ্ড চোখ ব্যথা নিয়ে এক অপ্রীতিকর অবস্থায় হাসপাতাল এলেন।চোখের প্রেশার চেক করে দেখি ৫৯.১ যেখানে নরমাল প্রেশার ১২-২০।তার মানে বলা যায় চাচার গ্লুকোমা রোগ হয়েছে।তাকে ওষুধ দিয়ে ১৪দিন পর আসতে বলি।১৪দিন পর এসে ওনি বললেন,"স্যার আমার ব্যথা অনেক কমে গিয়েছে"।তখন প্রেশার ছিল ২৯।আল্লাহ আপনাকে বাঁচাক,সুস্থ রাখুক স্যার।১৪দিন পর আজ আবার এসেছে,প্রেশার আজ ২২.১।তাঁর গাছে প্রথম আম ধরেছে সেখান থেকে ২টি আম নিয়ে এসেছে।এই দেশে ডাক্তারদের যতোই আক্ষেপ থাকুক না কেন রুগীর ভালোবাসায় সিক্ত হয়ে সব ভুলে যায়।ডাক্তাররা যে ভালোবাসা পায় তা অন্য অনেকে পায় না।চিকিৎসক হয়ে কিন্তু এখানেই স্বার্থকতা।গরীবের কৃতজ্ঞতাবোধ কোটিপতির চেয়ে বেশি,এই জন্যেই বরাবরই আমি গরীব মানুষকে বেশি ভালোবাসি..❤️
~ডা.এইচ এম বেলাল
09/05/2021
মা’ একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না।
আজ এই মা দিবসে প্রত্যেক মায়েদের জানায় মহান মা দিবসের শুভেচ্ছা।শুধু মা দিবস বলে মা'কে ভালোবাসবো তা কিন্তু নয়,নিজের মা'কে মন থেকে ভালোবাসলে প্রত্যেকটি দিনই মা দিবস হিসেবে পরিণত হয়।
💕
08/05/2021
এটি আমাদের সার্কেল অফ সাপোর্ট এর YouTube চ্যানেল। কষ্ট করে সকলে Subscribe করে Bell Icon টি ক্লিক করে দিন। ❤️
এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো আমাদের সমাজের সকল মানুষকে অনুপ্রাণিত করা সকলে যেনো সুবিধা বঞ্চিত, দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসতে আগ্রহী হয়।
যদি আপনারা সকলে আমাদের সাপোর্ট করেন ইনশা-আল্লাহ মানবতার সেবায় আপনাদের সাথে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাবো।
সকলের ভালোবাসা এবং সকলের সহযোগিতা পাবো এই আশায় করছি।। ❤
ধন্যবাদান্তে,
সার্কেল অফ সাপোর্ট ফাউন্ডেশন 💕
https://www.facebook.com/102086848430934/posts/194246442548307/?sfnsn=mo
Circle of Support Foundation - YouTube
A nonprofitable and nonpolitical organization created by a small group of friends with big dreams for poor people..Hope you all will support us..❤️Establishe...
08/05/2021
৮ মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস💞💞💞
বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন করবেন?
(ফেইসবুক ফ্রেম- thals.org/wtd_frame)
থ্যালাসিমিয়া একটি মারাত্মক জন্মগত রোগ। কোন পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই যদি থ্যালাসিমিয়া রোগের বাহক হন তবে তাদের সন্তানদের এই রোগ হতে পারে। বিয়ের আগে থ্যালাসিমিয়া বাহক কিনা জানলে সন্তানদের মধ্যে রোগটি সহজেই প্রতিরোধ করা যায়।
বাংলাদেশে প্রতি ১৪ জনে ১ জন থ্যালাসিমিয়া রোগের বাহক। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে রক্ত পরীক্ষা করে থ্যালাসিমিয়া বাহক নির্ণয় করা হয়। এই বিষয়ে সচেতন হোন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
থ্যালাসিমিয়া কি?
থ্যালাসিমিয়া একটি রক্তের রোগ। এই রোগে আক্রান্ত শিশুদের শরীরে রক্তের লাল কণিকা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। ফলে তারা মারাত্মক রক্তশূন্যতায় ভোগে। থ্যালাসিমিয়া রোগীরা আজীবন প্রতি মাসে ১-২ ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল।
থ্যালাসিমিয়া রোগের লক্ষণ কি?
শিশু জন্মের ১-২ বছরের মধ্যে থ্যালাসিমিয়া রোগ ধরা পড়ে। এর লক্ষণগুলো হল- ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন ইনফেকশন, শিশুর ওজন বৃদ্ধি না পাওয়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি।
সচেতন থাকুন থ্যালাসিমিয়া প্রতিরোধ করুন।
ধন্যবাদ।❤️