30/12/2025
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নিভৃত পৃর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে....
😅🥲
দেশনেত্রী বেগম খালেদা জিয়া....
তুমি রবে নীরবে হৃদয়ের গহীনে..
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M. Abdul Hakim, Political organisation, Chattogram, Chittagong.
30/12/2025
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নিভৃত পৃর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে....
😅🥲
দেশনেত্রী বেগম খালেদা জিয়া....
তুমি রবে নীরবে হৃদয়ের গহীনে..
চা আড্ডায়
゚viralfbreelsfypシ゚viral
আপনি জানেন কি
================
জাতিসংঘের একাধিক তত্ত্ব অনুযায়ী (২০২৫) বর্তমান বিশ্বে ২০০ এর অধিক দেশে ৮০০ কোটি মানুষ ছাড়িয়ে গিয়েছে।
কিন্তু অবাক করার মতো বিষয় হলো—এর অর্ধেক মানুষ (প্রায় ৪০০ কোটি) কেবলমাত্র এশিয়ার কয়েকটি দেশে বাস করে! যেমন: চীন_ভারত_বাংলাদেশ_পাকিস্তান_শ্রীলঙ্কা_ নেপাল_ভুটান_ কোরিয়া_ থাইল্যান্ড_ভিয়েতনাম বা মালয়েশিয়ায় ।
শুধু তাই নয় -
আবার এই ৪০০ কোটির মধ্যে প্রায় ২০০ কোটি মানুষ বাস করে মাত্র তিনটি দেশে - ভারত_পাকিস্তান এবং বাংলাদেশ।
আর বাকি গোটা বিশ্বের বিশাল অংশ—আমেরিকা_ইউরোপ_ আফ্রিকা_অস্ট্রেলিয়া মিলে আছে ৪০০ কোটি।
সত্যি'ই বিস্ময়কর........
এশিয়ার এই কয়েকটি দেশে শুধু জনসংখ্যা নয়,পৃথিবীর মোট অর্থনীতি, প্রযুক্তি ও পরিবেশগত প্রভাবেও বড় ভূমিকা রাখছে।
এবং আমি ও আপনি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহাদেশের,ঘনবসতিপূর্ণ দেশের, এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলের একজন বাসিন্দা!
তথ্যসূত্র: জাতিসংঘের-প্রতিবেদন
10/08/2025
আপনি জানেন কি
=============
২০০৪ সালের অক্টোবরের একদিন নিউজিল্যান্ডের উত্তর উপকূলের হোয়াংগারেই এলাকায় চারজন সাঁতারু সমুদ্রে নামেন। তাদের মধ্যে ছিলেন লাইফগার্ড রব হাউস এবং তিনজন কিশোরী। আবহাওয়া ছিল শান্ত, সমুদ্রও ছিল নিরিবিলি। কিন্তু হঠাৎ গভীর জল থেকে ভেসে ওঠে এক বিশাল সাদা হাঙর, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই সমুদ্রের ভেতর থেকে এগিয়ে আসে কয়েকটি বটলনোজ ডলফিন। মুহূর্তের মধ্যেই তারা সাঁতারুদের চারপাশে ঘিরে ফেলে।
ডলফিনগুলো এমনভাবে ঘুরতে থাকে, যেন পানির নিচে এক জীবন্ত প্রাচীর তৈরি হয়েছে। হাঙরটি মাত্র কয়েক মিটার দূরে ঘুরঘুর করছিল, কিন্তু ডলফিনের শক্ত বৃত্ত ভেদ করে আসতে পারেনি। প্রায় ৪০ মিনিট ধরে তারা এই সুরক্ষা বজায় রাখে। মাঝে মাঝে ডলফিনগুলো হাঙরের দিকেও ছুটে গিয়ে তাকে দূরে ঠেলে দেয়, আবার ফিরে এসে বৃত্তের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়।
পরে রব হাউস বলেন, এত কাছে থেকে হাঙর দেখা ছিল ভয়ের, কিন্তু ডলফিনের দলটি যেন ইচ্ছে করেই তাদের বাঁচাতে এসেছিল। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলেন, ডলফিনেরা সাধারণত নিজেদের সন্তান ও দলের সুরক্ষায় এভাবে আচরণ করে, কিন্তু অনেক সময় তারা মানুষের প্রতিও একই রকম প্রতিরক্ষামূলক আচরণ দেখায়।
শেষ পর্যন্ত হাঙরটি এলাকা ছেড়ে চলে গেলে ডলফিনেরাও ধীরে ধীরে সরে যায়। সাঁতারুরা নিরাপদে তীরে ফিরে আসেন। এই ঘটনাটি আজও প্রমাণ হিসেবে বলা হয়—সমুদ্রের প্রাণীরাও কখনো কখনো মানুষের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক হয়ে উঠতে পারে।
#লবস্টার
🦐🦐🦐
লবস্টার একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য সেই সাথে আছে অনেক উপকারিতা :- প্রধান উপকারিতা গুলো হলো শক্তিশালী হাড় গঠন,মস্তিস্কের বিকাশ উন্নয়ন দ্রুত নিরাময়,শক্তিবৃদ্ধি এবং হৃদয়ের স্বাস্থ্য সুরক্ষা করে । সামুদ্রিক প্রাণীর মধ্যে সবচেয়ে বিখ্যাত, ও সুস্বাদু এবং বিলাসী খাবার হিসেবে বিবেচিত হয় লবস্টার।
মইজ্জার টেইক উট
VIRAL VIDEOS You camel
see
🔺Kazir dewri fish market...
24/05/2025
আপনি জানেন কি
===============
২৫ টাকা ভাড়া ছিল হেলিকপ্টারে, এখন ঘণ্টায় লাখ টাকা
১৯৬৩ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ঢাকা ও আঞ্চলিক শহরগুলোর মধ্যে হেলিকপ্টার সার্ভিস চালু করে। ২৫ আসনের হেলিকপ্টারগুলো পিআইএ কিনেছিল আমেরিকা থেকে যা ছিল তখন পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির যাত্রীবাহী হেলিকপ্টার। প্রথম দুটি রুট ছিল ঢাকা-খুলনা এবং ঢাকা-ফরিদপুর। তবে সার্ভিসটি মাত্রই তিন বছর স্থায়ী হয়েছিল। দুর্ঘটনাই এর জন্য দায়ী। প্রথম দুর্ঘটনাটি ঘটে ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারি।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্র থেকে তিনটি সদ্য প্রস্তুত সিকোরস্কি এস সিক্সওয়ান হেলিকপ্টার কিনে আনে। এগুলো ২৫ জন যাত্রী বহন করতে সক্ষম ছিল। দুইজন পাইলটসহ ক্রু থাকতেন চারজন। ঢাকা থেকে রাজশাহী, পার্বতীপুর, দিনাজপুর, চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম, রংপুর, পাবনা, কুমিল্লা, যশোর বা ভোলায় চলাচল করতো এগুলো। এই হেলিকপ্টার সার্ভিসে মোট ২০টি গন্তব্য সংযুক্ত হয়। গড়ে ভাড়া ছিল ২৫ টাকা।
তখনকার এভিয়েশন বিষয়ক সাময়িকীগুলোর বিজ্ঞাপনে এটিকে বলা হতো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক হেলিকপ্টার সেবা। ১৮০০ পাউন্ড মালামালও বহন করা যেত একেকটি ফ্লাইটে।
© ইন্টারনেট
🔺Kazir dewri oppsite of somaddar club,
📲01829 621511...Mohsin