মুহাম্মাদ রেজাউল করিম

মুহাম্মাদ রেজাউল করিম

Share

ALLAH IS BEST

Photos from মুহাম্মাদ রেজাউল করিম's post 18/07/2025
17/07/2025

❝ইসলামী আন্দোলন বাংলাদেশ❞ নারায়ণগঞ্জ মহানগর ও জেলার যৌথ উদ্যোগে আয়োজিত আগামীকালের বিশাল সমাবেশ সফল করার লক্ষে ❝ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ❞সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে মাইকিং চলছে।

প্রচার কার্যক্রমে উপস্থিত আছেন ওয়ার্ড শাখার
সংগ্রামী সভাপতি,
মুহাম্মাদ ফাহিম হাসান
ও প্রচার সম্পাদক মুহাম্মাদ জাকওয়ান আহমাদ

17/07/2025

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের ওপর গোপালগঞ্জে হা'ম'লার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ❝ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ❞ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ ফাহিম হাসান ও জেনারেল সেক্রেটারী মুহাম্মদ রেজাউল করীম।

এক যৌথ বিবৃতিতে এই হামলাকারীদের ‘স্বৈরাচারের দালাল’ আখ্যায়িত করে তাদের দৃষ্টান্তমূলক শা'স্তির দাবি করেন।

নেতৃদ্বয় বলেন, “গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌমত্বের অধীন একটি জেলা। অথচ আজ সেখানে হাজার হাজার খুন, গু'ম ও দু'র্নী'তির পৃষ্ঠপোষক শক্তির পক্ষ নিয়ে প্রকাশ্যে দেশপ্রেমিক ছাত্রনেতাদের অবরুদ্ধ করা হয়েছে, হামলার শিকার করা হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক।”

তারা আরও জানান, এনসিপি নেতারা জুলাই মাসজুড়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছেন এবং সর্বত্র সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছেন। এরই অংশ হিসেবে তারা গোপালগঞ্জে গেলে সেখানে হামলার শিকার হন।
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা।

“প্রশাসনের দায়িত্ব ছিলো পরিস্থিতি অনুধাবন করে আগেভাগেই নিরাপত্তা নিশ্চিত করা,” বলেন মুহাম্মদ ফাহিম হাসান। “কিন্তু আজকের ঘটনা প্রমাণ করেছে, প্রশাসন চরমভাবে ব্যর্থ। বিশেষ করে গোপালগঞ্জের পুলিশ সুপার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন জরুরি।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “অভ্যুত্থানের বর্ষপূর্তির এই সময়ে হামলাকারীদের দুঃসাহস প্রমাণ করে, স্বৈরাচারীদের বিচারে দীর্ঘসূত্রতা কীভাবে অ'প'রা'ধীদের সাহস বাড়িয়ে দেয়। ঢাকায় কেবল কয়েকজনকে বিচারের আওতায় আনলেই চলবে না, সারা দেশেই যেসব ব্যক্তি ও গোষ্ঠী স্বৈরতন্ত্রের সাথী ছিল—তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “জাতি আর এমন ব'র্ব'রতা দেখতে চায় না। সরকারের উচিত অবিলম্বে এসব হামলার নেপথ্যে জড়িতদের শনাক্ত করে কঠোর শা'স্তি নিশ্চিত করা।”

07/07/2025
Photos from মুহাম্মাদ রেজাউল করিম's post 04/07/2025

আলহামদুলিল্লাহ
আজঃ০৪/০৭/২৫
রোজঃশুক্রবার
জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করা হয়।
উপস্থিত ছিলেন
সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুয়েল হাসান
০১ নং ওয়ার্ডের
সভাপতি
মুহাম্মাদ ফাহিম হাসান
সাধারণ সম্পাদক
মুহাম্মাদ রেজাউল করিম
এবং ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।


27/06/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাসিক ১ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে
সকলকে
হিজরীনববর্ষের শুভেচ্ছা

25/06/2025

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা!

আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা-২০২৫ইং।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে দেশব্যাপী সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক দোয়া ও শুভকামনা।

আমরা বিশ্বাস করি, আত্মনিবেদন, অধ্যবসায় ও আল্লাহর উপর পূর্ণ আস্থার মাধ্যমেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব। পরীক্ষার প্রতিটি মুহূর্তে ধৈর্য, সততা ও আত্মবিশ্বাস অটুট রাখো।

আল্লাহ তোমাদের সকলকে উত্তম ফলাফল দান করুক এবং আগামীর পথচলায় দীপ্তি ছড়াতে সাহায্য করুক। আমীন।

স্কুল,কলেজ ও মাদরাসা বিভাগ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
১নং ওয়ার্ড,সিদ্ধিরগঞ্জ থানা।

Mohammad Mujahid Bijoy
Muhammad Rejaul Korim
মুহাম্মাদ ফাহিম হাসান
Hm Kamrul Islam

Photos from মুহাম্মাদ রেজাউল করিম's post 25/06/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ঘোষিত ২৮ জুন মহাসমাবেশ সফল করার লক্ষে ❝ইসলামী আন্দোলন বাংলাদেশ❞ সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের আওতাধীন ১নং ওয়ার্ড শাখার যৌথ শোডাউনে উপস্থিত ছিল ওয়ার্ড শাখার ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।

Photos from মুহাম্মাদ রেজাউল করিম's post 20/06/2025

দেশের প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার এবং (পিআর)পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ২৮শে জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশ
বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাসিক ১ নং ওয়ার্ড শাখার জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Barishal. Bangladesh
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00