কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের আমিনুল আহত।
আমাদের কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের প্রবাসী আমিনুল ইসলাম কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতে আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে।
কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তার পাসপোর্টের একটি কপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
চলমান অস্থিতিশীল অবস্থায় আমিনুল সহ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করছি।
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। Nabinagar, Brahmanbaria.
নবীনগরে আপনাকে স্বাগতম।
দূর্নীতিবাজকে ভোট দিয়ে দূর্নীতি করার সুযোগ করে দিলেন তো তার সকল অপরাধের দায়ভার আপনাকে নিতে হবে।
কারণ, আপনি তাকে দূর্নীতি করার যোগ্যতা দিয়েছেন।
আপনার আমার প্রতিটি ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।
আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারো নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায় - তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।
এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে কেরির ট্যাবলেট খেয়ে আত্ম**হত্যা করেছে চাঁদনী আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চাঁদনী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের রিকশাচালক মো. ফারুক মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে চাঁদনী। একপর্যায়ে সে অভিমান করে কেরির ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে শিক্ষার্থী চাঁদনীর এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, একটি পরীক্ষায় ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়। অথচ সামান্য অভিমানের কারণে একটি সম্ভাবনাময় জীবন ঝরে গেল।
আত্ম**হত্যা কোনো সমস্যার সমাধান নয়। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তা কাটিয়ে উঠতে পরিবারের সহায়তা, মনোবল আর দৃঢ় মানসিকতা সবচেয়ে প্রয়োজন। একটি খারাপ ফলাফল কখনোই পুরো জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না।
22/09/2025
নবীনগরে পার্লার থেকে জাল নোট ও অস্ত্র উদ্ধার ঘটনায় নতুন মোড়!
#ব্রাহ্মণবাড়িয়ার #নবীনগরে #পার্লার থেকে ১০ লাখ টাকার জাল নোট ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে একটি ব্যাগ বহনকারী এক নারীর উপস্থিতি দেখা যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইব্রাহিমপুর গ্রামের লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।
তবে ফুটেজে থাকা নারী আসলেই লাকি আক্তার কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে— ওই ব্যাগটি পার্লারে রেখে আসা নারী তিনি কি না। এ নিয়ে তদন্তে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে আটক তিনজনের একজন সাংবাদিকদের জানান, ফুটেজে দেখা মেয়েটিকে সে আগে কখনও দেখেনি। তবে তার বাড়ি ইব্রাহিমপুর বলেও উল্লেখ করে।
স্থানীয়রা বলছেন, ঘটনাটির সঠিক রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আটক চারজনের মধ্যে কেউ নির্দোষ হলে তাকে যেন অযথা ভোগান্তির শিকার হতে না হয়, সেই দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে।
ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা একে অন্যের পরিপূরক। ইসলামের অনেক আইন ই বাস্তবায়ন করা যায় না রাষ্ট্র ক্ষমতা ছাড়া।
তাই যারা বলে আল্লাহ আইন চাই না। শুনে রাখুন আমরা আপনাদের চাই না...
নবীনগরের মেয়ে সুমাইয়া সোহাগী মীরসরাইয়ের ইউএনও হিসাবে যোগদান করেছেন।
চট্রগ্রামের মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টিয়ারা গ্রামের মেধাবী সন্তান সুমাইয়া সোহাগী যোগদান করেছেন। অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন মীরসরাইয়ে সদ্যযোগদানকৃত এই ইউএনও।
30/04/2025
দুটি তরতাজা প্রাণ ঝরে গেল গতকাল!
শিবপুর রাধিকা রাস্তায় মুখোমুখি অটো ও মোটরসাইকেল।
আর কত প্রাণ জ্বড়বে এই রাস্তায়?
ঈদ মোবারক
নবীনগরের সন্তান কে কোথায় ঈদ করবেন?
যদি আপনি খামার করেন তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে হতেই হবে.!!
বর্তমানে এই সেক্টরে চাটুকার ইউটিউবার এবং হাইব্রিড খামারিদের উচ্চ বংশীয় গরুর কারণে আমরা প্রান্তিক খামারীরা ধ্বংসের মুখে,তাই এই বিষয়গুলো নতুন এবং পুরাতন খামারিদের জানা জরুরী:-
(১) আমরা অধিকাংশ সবাই শুরুতেই শেট নির্মাণ করতে সবচেয়ে বড় ভুল করি।
➡️যেমন প্রচুর পরিমাণ অর্থ সেট নির্মাণের কাজে ব্যয় করি। যেটা মোটেও ঠিক না আপনি গরু পালনে সফল না হলে সেট দিয়ে কি করবেন?এবং ডাইনিং টেবিলের মতো খাবার পাত্র তৈরি করি যেটা কখনো বিজ্ঞানসম্মত হয় না!
➡️আমাদের মেঝের ঢালু যেভাবে থাকার কথা সেভাবে করতে পারিনা যার কারণে গরুর ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না এবং মেঝে একবার ভিজলে সারাদিন সুখায় না।
➡️এরপরে গরু যে জায়গায় দাঁড়ানো থাকে সেখান থেকে পিছনের দিকে এত অল্প পরিমাণ জায়গা থাকে যাতায়াত এবং অন্যান্য কাজকর্ম করতে অনেক কষ্ট হয়।
➡️ ঘরের উচ্চতা বাইরের বাইরের ড্রেন এগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পরবর্তীতে সময় আমরা প্রবলেমটা বুঝতে পারি।
২.➡️. সবচেয়ে বড় ভুলটা আমরা তখন করি যখন আমরা অন্যের জমি ৫/৭ বছরের লিজ সেখানে অনেক টাকা খরচ করি পরবর্তীতে জমির মালিকের কথা এবং কাজের কোন মিল থাকে না।অবশ্যই নিজের জমিতে ঘাস লাগাতে হবে অথবা পাঁচ থেকে দশ বছরের লিজ নিতে হবে চুক্তি পত্রের মাধ্যমে।
৩.➡️তারপরে আমরা যখন বাজারে গরু কিনতে যাই তখন আমরা সঠিক জাত, মান, কোয়ালিটি কিন্তু বুঝতে পারিনা। যার কারণে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারিনা।
৪.➡️যখন আপনার ফার্মে ২০/৩০ টি গরু হবে তখন বিভিন্ন সময় ভাইরাস জনিত (FMD).(LSD)রোগে বা অন্যান্য রোগ আক্রান্ত হবে.
এই রোগের প্রধান বৈশিষ্ট্য হলো একটিতে আক্রান্ত হলে সবগুলা আক্রান্ত হবে।
এই সমস্ত গরু যদি সুস্থ করে পুনরায় পর্যায়ে ফিরে নিতে পারেন তবে Success হওয়ার জন্য এটা আপনার একটি ধাপ।
৫.➡️বড় বড় খামারীদের গরু কেন রোগবালাই কম হয়। কারণ তারা আমাদেরকে থেকে অনেক সচেতন। গরুকে সুস্থ রাখতে হলে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং কৃমির ডোজ সম্পন্ন রাখতে হবে।
সময়মতো ভ্যাকসিন এবং কৃমির ডোজ না করলে গরু বিক্রি করে ওষুধ কিনতে হবে। এখন সিদ্ধান্ত নেন কি করবেন।
৬.➡️ যখন আপনি গাভীর ফার্ম করবেন তখন একটি গাভীর l*d. Fmd এবং ম্যাচটাইটিস সহ কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে বিশেষ করে এই তিনটি রোগে আক্রান্ত হলে আপনার গাভি কখনোই স্বাভাবিক পর্যায়ে যাবে না যতদিন বেঁচে আছে।
৭.➡️ যদি আপনি ফার্মে সময় দিতে না পারেন তাহলে আমি বলতে পারি আপনি কোনদিনও সফল হতে পারবেন না লিখে রাখুন আপনি।
রাখাল আর পল্লী চিকিৎসক এরা চায় না যে আপনি কখনোই বড় খামারি হন এটা এখনই বুঝবেন না পরবর্তীতে সময় বুঝবেন যখন ফার্মে ৪০/৫০ টি গরু হবে।
৮.➡️ আপনি নিজস্ব কোন জমি নাই, ঘাস লাগাতে পারবেন না, শুধু খর আর দানাদার এর উপরে এবং বাইরের ক্রয় করা সাইলেজের উপরে যদি খামার টিকিয়ে রাখতে চান তাহলে আপনার ম্যাক্সিমাম প্রতিবছর ৫/১০ লক্ষ টাকা লস হবে। এটা আপনি শুরুতেই বুঝতে পারবেন না।
৯.➡️ গরু পালতে হলে, গরুর সাথে নিজেকে গরু হতে হবে!! অবাক হচ্ছেন.? হ্যাঁ সঠিক কথাই বলছি। গরু হাট থেকে ক্রয় করা, খাবার ম্যানেজমেন্ট করা, প্রাথমিক চিকিৎসা নিজে ব্যবস্থা করা, গরুর দিকে তাকানোর পরে ওর ভালো-মন্দ অসুখ-বিসুখ বিচার করা। সঠিক সময়ে বাজারজাত করা এইসব বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে।
১০.➡️ আপনি কাজ করেন বা না করেন সেটা কোন বড় কথা না কিন্তু আপনাকে ভোর ছয়টা থেকে নয়টা মধ্যে এবং বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে এই সময়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কারণ আপনার শত্রুর থেকেও বড় শত্রু হলো রাখাল। এই শা*লাদের মুখে মধু অন্তরে বিষ তবে কিছু ব্যতিক্রম ভালো মানুষ আছে।
১১.➡️ আপনার স্থানীয় হাটবাজারে যে সমস্ত গরুর চাহিদা বেশি সব সময় চিন্তা করবেন ওই রেঞ্জের গরু তৈরি করার জন্য। অতিরিক্ত বড় বড় করে লালন পালন করে অনেকের-ই চোখের জল ফেলতে দেখছি।
বিশেষ করে কোরবানির সময় ৭/৮ লক্ষ টাকার গরু তিন থেকে চার লক্ষ রাখায় বিক্রি হয়েছে। তাই অতিরিক্ত লাভের আশায় এই কাজ করা যাবে না।
১২➡️ খামার কিন্তু হাতের মোয়া না '' চাইলেই আপনার নাগালের মধ্যে চলে আসবে। এই সেক্টরে আপনার অনেক পুজি ইনভেস্ট করতে হবে,অনেক ঝামেলা, টেনশন, ধৈর্য থাকতে হবে। সেই তুলনামূলকভাবে প্রফিট অনেক কম।
একটি খামার পরিচালনা এবং খামার টিকিয়ে রাখা আর ৪ টা বউ নিয়ে সংসার করা সমান কথা🤔‼️
এই সম্পূর্ণ ধারণাগুলো পৃথিবীর কোন বইয়ের মধ্যে এই সমস্ত লেখা পাবেন না। শুধু সার্টিফিকেট অর্জন করলে খামারি হওয়া যায় না।
এখানে অভিজ্ঞতা এবং ধৈর্যের দাম হাজার গুণ বেশি।
সকল খামারি ভাই এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো, আমি চাইনা কোন কারণে আপনার একটি টাকা লস হোক। শুরুতে ধৈর্য ধরে ছোট করে শুরু করেন সেখান থেকে আপনার অনেক অভিজ্ঞতা হবে।
লেখাগুলো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেন কাজে লাগতে পারে।
সম্পদের হিসাব চাওয়ায় গতকাল থেকে সাব-রেজিস্টারদের কর্মবিরতি।
সাবধান, কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Nabinagar, Brahmanbaria
Chittagong
3410
